Winter health tips : কমলালেবু আমরা সবাই খাই কিন্তু তার বীজ অনেকেই পছন্দ করে না । এর বীজেও রয়েছে কিছু উপকারিতা ।

শীতে জনপ্রিয় ফলগুলোর মধ্যে কমলালেবু হল একটি অন্যতম ফল । কমলালেবুকে শতগুনে সমৃদ্ধ ফল বলা হয় । কমলালেবুর স্বাদ যতটা রসালো , ঠিক ফলের বীজ ততোটাই তেতো । কমলালেবুর বীজের কোনও গুন নেই এটা বলা ভুল । আসল সত্যি হল , ফলের এই বীজটি শরীরের একাধিক ঘাটতি মেটায় । কমলালেবুর রস , খোসার মতোই কিন্তু কমলালেবুর বীজেরও অনেক গুন । কমলালেবুর যে মিষ্টি গন্ধ , সেটা থাকে এর বীজেই । আমাদের শরীরের ক্লান্তি মেটাতে খুবই উপকারী কমলালেবুর বীজ । এর বীজ শরীর চনমনে রাখতে সাহায্য করে ।

আমারা কমলালেবুর কোয়া সাধারণত কেটে খাই না । গোটা কোয়া মুখে দিয়ে খেয়ে ফেলি । এর বীজ জিভে এসে পরলে আমরা থু থু করে ফেলে দিই । আর আমারা এখানে ভুল করে থাকে । কারণ , কমলালেবুর বীজেও রয়েছে প্রচুর উপকারিতা । যা জানলে আপনি চমকে যাবেন ।

কমলালেবুতে রয়েছে ভিটামিন সি , ভিটামিন এ , পটাসিয়াম , ক্যালসিয়াম , ফ্ল্যাভনয়েড , অ্যান্টি – অক্সিডেণ্ট ও ডায়েটারি ফাইবার । এই বীজের মধ্যে রয়েছে পালমিটিক , ওলেইক ও লিনোলেইক নামের তিনটি গুরুত্বপূর্ণ অ্যাসিড । এই বীজ ত্বকের সমস্যা দূর করে । কমলালেবুর স্বাদ যেমনই হোক , এর বীজের উপকারিতা কিন্তু কম নয় । শরীরের যত্ন নিতে এই বীজের ভুমিকা অনবদ্য । আমাদের শরীরে জমে থাকা দূষিত পদার্থ বের করে দিতে পারে কমলালেবুর বীজ । এছাড়াও শরীরের যত্নের পাশাপাশি কমলালেবুর বীজেও রয়েছে বিভিন্ন উপকারিতা । কমলালেবুর বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে । জেনে নেওয়া যাক কমলালেবুর বীজের উপকারিতাগুলো —

১। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় — এতে রয়েছে ভিটামিন সি এবং ফাইবারের মতো প্রয়জনীয় উপাদান । যা রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায় শরীরে । কমলার বীজ খাওয়া সর্দি এবং ফ্লুর মতো সাধারণ অসুস্থতার বিরুদ্ধে প্রতিরক্ষার একটি উপায় । এছাড়াও কমলালেবুর বীজে থাকা খনিজগুলি আমাদের শরীরে সরবরাহ করে যা আমাদের শরীরের সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতাকে সমর্থন করে ।

২। শরীর চনমনে রাখতে পারে — কমলালেবুর মতো এর বীজেও রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টি – অক্সিডেণ্ট । কমলালেবুর বীজ শরীর চাঙ্গা করে তুলতে পারে । কমলালেবুর বীজ শরীরের ক্লান্তি মেটাতে খুব উপকারী । কমলালেবুর বীজে রয়েছে পালমিটিক , ওলেইক , লিনোলেইক অ্যাসিড । এই বীজ শরীরের প্রতিটি কোষ সচল রাখতে সাহায্য করে । এছাড়াও , এই বীজ স্ট্রেস দূর করতে সাহায্য করে ।

৩। ওজন কমাতে সাহায্য করে — কমলালেবুর বীজে রয়েছে অ্যান্টিঅক্সিডেণ্ট । এই বীজ শরীরে জমে থাকা দূষিত পদার্থ বাইরে বার করে দিতে পারে । শরীরের এই টক্সিন ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ । এতে অনাক্রম্যতা বৃদ্ধি পায় এবং ওজনও কমে । কমলালেবুর বীজ গুঁড়ো করে তা গরম জলে মিশিয়ে খেলে দ্রুত ওজন । কমে

৪। হজমে সাহায্য করে — কমলালেবুর বীজে রয়েছে ফাইবার যা হজমে সাহায্য করে । ফাইবার অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া খাওয়ানোর মাধ্যমে অন্ত্রের স্বাস্থ্যের প্রচার করে । এই বীজ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে ।

৫। হার্টের স্বাস্থ্য ভালো রাখে — এই বীজে রয়েছে ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড , যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় । কমলালেবুর বীজে পাওয়া স্বাস্থ্যকর চর্বি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে অবদান রাখে । এই স্বাস্থ্যকর চর্বিগুলির নিয়মিত ব্যবহার আপনার হৃদপিণ্ডকে সমর্থন করতে পারে ।

৬। চুলের যত্নে ব্যবহার করা হয় — এই বীজ শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি রূপচর্চাতেও কাজে লাগে । কমলালেবুর বীজ চুলের যত্ন নিতে ব্যবহার করা হয় । শীতকালে মাথার ত্বক রুক্ষ হওয়ার ফলে মাথায় ঘুসকির সমস্যাও বেড়ে যায় । কমলালেবুর বীজ প্রথমে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে তেলে মিশিয়ে নিন । এরপর তেল মাথায় মেখে কিছুক্ষণ রাখার পর শ্যাম্পু করে নিন । এছাড়া এই বীজ থেকে তৈরি তেল স্ক্যাল্প কোনও সংক্রমণ হলে সারিয়ে তোলে ।

৭। ত্বকের যত্নে ব্যবহার করা হয় — এই বীজ ত্বকের সমস্যা দূর করে । নিয়মিত জারা রূপচর্চা করেন তাঁরাও এই বীজ দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন । খোসা ছাড়াও এই ফলের বীজও কিন্তু দারুণ উপকারী । এই ফলের বীজ বেটে ব্রনের ওপর প্রলেপ করে লাগালে উপকার পাওয়া যাবে । কমলালেবুর বীজে থাকা অ্যান্টিঅক্সিডেণ্ট পরিবেশগত কারণে ত্বকের ক্ষতির বিরুদ্ধে লড়াই করে । যেমন – দূষণ এবং এক্সপোজার । এছাড়াও , এই বীজে রয়েছে ভিটামিন সি উপাদান কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে । যা আপনার ত্বককে দৃঢ় এবং তারুণ্য রাখে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top