Weight Loss Protein : একটি খাবারে বাজী মাত ওজন কমবে তরতরিয়ে ।

ডাল মাত্রই উপকার , আর সেই ডালেই যদি কমে ওজন ? তাহলে কথাই নেই । এক মুঠো দানাতে দারুণ কামাল ।

কাবলি ছোলা দিয়ে অনেক ধরনের সুস্বাদু পদ তৈরি করা যায় । এটি একটি ফাইবার সমৃদ্ধ খাবার । ওজন কমাতে তাই পাতে রাখুন এই কাবলি ছোলা দিয়ে তৈরি রকমারি পদ । কাবলি ছলা সেদ্ধ করে খেতে পারেন । কিংবা কাবলি ছোলার ঘুগনি তৈরি করে নিতে পারেন । এগুলি অত্যন্ত পুষ্টিকর খাবার । জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার আনন্দ মণ্ডল ।

শুধুমাত্র ফাইবার নয় , কাবলি ছোলার মধ্যে রয়েছে ভরপুর প্রোটিন । এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের নিউট্রিয়েণ্টস বা পুষ্টি উপকরণ । তাই কাবলি ছোলা দিয়ে তৈরি খাবার খেলে যেমন আপনার পেট ভরবে এবং ওজন কমবে তেমনই আপনি ভরপুর পুষ্টিও পাবেন ।

দেহে ভিটামিন সি’র ঘাটতি থাকলে ত্বকের প্রদাহ বাড়ে । ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টি -অক্সিডেণ্ট যা ত্বকে কোলাজেন গঠনে সাহায্য করে । গরম দেহে ভিটামিন সি’র ঘাটতি পূরণ করতে পেয়ারা ,এবং কাবলি ছোলা খেতে পারেন । কাবলি ছোলার মধ্যে রয়েছে ভিটামিন বি । আর আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে অবশ্যই এই কাবলি ছোলা আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে ।

সাধারণত কাবলি ছোলা খাওয়া হয় দেহে প্রোটিনের ঘাটতি পূরণ করতে । কিন্তু এই খাবারের গ্লাইসেমিক সূচক কম এবং দেহের পিএইচ স্তরের ভারস্যাম রক্ষা করে । ত্বকের সিবাম উৎপাদনকে নিয়ন্ত্রন রাখে এটি । কাবলি ছোলা সেদ্ধ করে শসা ,পেঁয়াজ ও টমেটো দিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top