পেট ঠাণ্ডা হবে ,পেটের যাবতীয় গোলমাল কমবে । শরীরের যে কোনও সমস্যার সমাধান করতে পারে লাউ । গরমের দিনে এর চাহিদা বেশি থাকে বটে , তবে এর গুনের কদর সবচেয়েই হয় । রক্ত পরিস্রুত করা থেকে ত্বক -চুলের যত্ন , কোলেস্টেরল কমানো থেকে হার্ট ভাল রাখা -সবেতেই কাজ করে এই সবজি । নিয়মিত লাউয়ের রস খেলে কি কি উপকার হতে পারে , জেনে নিন ।

পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী পরামর্শ , সপ্তাহে এক দিন লাউয়ের রস খেলে শরীর ‘ডিটক্স’ হয় অর্থাৎ শরীরের দূষিত পদার্থগুলি বেরিয়ে যায় । লাউয়ের রস এমনি খেতে হয়তো ভাল লাগবে না, তাই এর স্বাদ বাড়ানোর জন্য এর সঙ্গে লেবুর রস , পুদিনা পাতা ও সন্ধব লবন মিশিয়ে খেতে পারেন । তবে লাউয়ের রসে বেশি নুন বা চিনি দিলে এর উপকারিতা কমে যাবে ।

লাউয়ের রস খেলে হার্টের স্বাস্থ্য ভাল থাকবে । হৃতস্পন্দনের হার অনিয়মিত হবে না । উচ্চ কোলেস্টেরলের সমস্যা থাকলেও তা- ও কমবে । লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার রয়েছে , যা হজমশক্তি বাড়ায় । যাঁদের গ্যাস-অম্বল ,পেট ফাঁপা , অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে , তাঁরা যদি সপ্তাহে এক দিন করেও লাউয়ের রস খান , তা হলে পেটের গোলমাল অনেক কমে যাবে । পেট ঠাণ্ডা থাকবে ।

লাউয়ের রসের উপকারিতা আরও । লাউয়ে ভিটামিন , অ্যান্টিঅক্সিডেণ্ট এবং প্রয়োজনীও নানা রকম খনিজ রয়েছে । ভিটামিন সি এবং জিঙ্কের গুনে ভরপুর লাউ ত্বকের স্বাস্থ্যও ভাল রাখে । লাউয়ের রস খেলে ত্বক সতেজ থাকে । অল্প বয়সে ত্বকে বলিরেখা দেখতে না চাইলে লাউয়ের রস খেতে হবে ।

লাউয়ে প্রচুর পরিমানে ভিটামিন , পটাশিয়াম এবং আয়রন রয়েছে , যা ওজন কমাতে সাহায্য করে । বাড়তি মেদ জমতে দেয় না শরীরে । লাউয়ের রসের সঙ্গে যদি আদার রস মিশিয়ে খাওয়া যায় , তা হলে গলা -বুকজ্বালার সমস্যা দূর হতে পারে । লিভারের যে কোনও জটিল অসুখের ঝুঁকিও কমে ।

যারা দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন , তাদের জন্য লাউয়ের রস খুবই উপকারী হতে পারে । শরীরের অবস্থা বুঝে চিকিৎসক ও পুস্তিবিদের পরামর্শ নিয়ে লাউয়ের রস খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে । এই সবজি মস্তিস্কের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে । বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে , লাউয়ের রস খেলে মানসিক চাপ ও উদ্বেগ অনেক কমে যায় । স্ট্রেস হরমোনের ক্ষরণ কমে । ফলে মন ভাল থাকে ।