Sugar Quitting Benefits : চিনি কতটা ক্ষতিকারক সেটাকি জানেন ?

এখন কমবেশি অনেকেই প্রায় প্রত্যেকদিন চিনি খেয়ে থাকেন । চিনি প্রত্যেক বাড়িতে ব্যবহৃত হয় । তরকারি কিংবা বাড়িতে বানানো চা এ । কিন্তু জানেন কি চিনি খাওয়া ছেড়ে দিলে কি হতে পারে ?

কিছুদিন চিনি খাওয়া ছেড়ে দিলে দ্রুত ওজন কমতে শুরু করবে । যদি একটানা কয়েক দিন ধরে চিনি খাওয়া থেকে বিরত থাকা যেতে পারে তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে । এছাড়া রক্তের মধ্যে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে । যদি দীর্ঘদিন চিনি না খাওয়া হয় তাহলে কর্মক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে , এবং মানসিকভাবে শান্তি পাওয়া যাবে ।

যদি কিছুদিন সম্পূর্ণ ভাবে চিনি খাওয়া বন্ধ রাখা যায় তাহলে চোখে , মুখে এবং শরীরে যে ফোলা ভাব রয়েছে সেটা কমে যাবে এবং চেহারা আগের তুলনায় দেখতেও সুন্দর লাগবে । এছাড়াও যদি মুখে কালো দাগ , কালো ছোপ , এবং যদি ব্রণের সমস্যা থাকে , তাহলে যদি কিছুদিন সম্পূর্ণভাবে চিনি খাওয়া বন্ধ রাখতে হবে । তাহলে এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে ।

রিফাইন সুগার আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক । চিনিকে সাদা করতে গিয়ে অনেকগুলো কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় । যার ফলে চিনির যে সাধারণ কার্বোহাইড্রেটের গুন সেটা বেশিরভাগটাই নষ্ট হয়ে যায় এবং যে সাদা চিনিটা খাওয়া হচ্ছে সেটা শুধুমাত্র মিষ্টির জন্য । এবং এটা স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকারক । তাই রিফাইন সুগার কম পরমাণে গ্রহন করার চেষ্টা করতে হবে । এর ফলে স্বাস্থ্য অনেকটাই ভাল থাকবে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top