Sojne Ful Benefits : রোগ প্রতিরোধকারী একটি ফুল যা শরীরের জন্য খুবই উপকারী । থাকলে তেমনই একটি ফুল সম্পর্কে কিছু অজানা তথ্য ।

শীত ধীরে ধীরে বিদায়ের পথে । শীত থেকে ধীরে ধীরে বসন্তের সূচনা হছে । প্রকৃতি নানা ফুলের রঙে সেজে ওঠায় বসন্তকে ঋতুরাজা বলা হয় । বসন্তের হাওয়া বইছে । আর তার সাথে রোগের প্রকোপ বাড়ছে । মরশুম বদলের এই সময় সাবধান থাকাটা সকলের জন্যই আবশ্যিক । বসন্তকালে নানা রোগের প্রকোপ বাড়ে , বিশেষ করে নানা ধরনের সংক্রমণের সমস্যা হয় । আর এই ঋতুবদলের জন্য বাড়ে সর্দি -কাশি এবং জ্বরের আশঙ্কা । তার সঙ্গেও বেড়ে যায় বসন্তের রোগ বা চিকেন পক্সের মতো রোগের প্রকোপ । এই সময়ে নানা রোগের প্রকোপ থেকে বাঁচতে খাওয়াদাওয়ার ওপর বিশেষ নজর দেওয়া খুবই প্রয়োজন । কিন্তু প্রাকৃতিক উপায়ে এর মোকাবিলা করা যায় । এই সময়ে বিশেষ করে তেঁতো , শাক , ফলের মতো খাবার খেতে বলা হয় । বসন্তের নানা রোগের থেকে বাঁচতে আরও একটি উপকারী খাবার হল সজনে ফুল ।

বছরের অন্য সময়ে আপনি সজনে ফুল পাবেন না । এই সময়ে বাজারে দেখা মিলতে শুরু করেছে সজনে ফুল । বছরের এই একটা মাত্র সময়এ বাজারে সজনে ফুল পাওয়া যায় । তাও মাত্র কয়েক সপ্তাহ । এই সময় সজনে ফুল খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে । এই মরসুমে ভাইরাসঘটিত রোগের বাড়বাড়ন্ত হয় বলে বোধ হয় প্রাকৃতিও নিজের মতো করে তার সমাধান সূত্র প্রাকৃতিক জিনিসে দিয়ে রাখে । তাই বসন্তকালে সজনে ফুলের চাহিদা তুঙ্গে । হয়তো অনেকেই তেমন ভাবে সজনে ফুল খান না । কিন্তু এই ফুলে আছে নানা গুন । সজনে ফুল মিনারেল , ভিটামিন , অ্যান্টিঅক্সিডেণ্টে ভরপুর । সজনে ফুলে রয়েছে ভিটামিন এ , ভিটামিন সি এবং ভিটামী ন বি১ , বি২ , বি৩ । এছাড়া এই ফুলের মধ্যে আয়রন , ক্যালশিয়াম , পটাশিয়াম , ফসফরাস , ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ পাওয়া যায় । পাশাপাশি শরীরের প্রোটিনেরও জোগান দেয় এই ফুল ।

সজনে ফুলের মধ্যে ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা রয়েছে । এই ফুল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে । এই সময় শরীর সুস্থ রাখতে অবশ্যই সজনে ফুল পাতে রাখুন । এই ফুলে বহুমুখী উপকারিতা রয়েছে । সবচেয়ে বেশি কার্যকর যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের জন্য । এই ফুল হাড়ের পক্ষে খুব উপকারী । এছাড়া , শরীরের স্বাস্থ্য ভালো রাখার জন্য এই ফুলের কোন বিকল্প হয় না । খুব সহজেই এই ফুল পাওয়া যায় । সজনে ফুল হালকা তেঁতো মুখরোচক খাবার হিসাবেও ব্যবহার করা হয় । যাদের খাবারে রুচি নেই তারা এই ফুলের বড়া বা ভেজে খেলে মুখের রুচি আসে । এই ফুলের উপকারিতা এখানেই সীমিত নয় । তবে অনেকেই জানেন না , সজনে ফুল যৌন স্বাস্থ্য উন্নত করে ।

তাহলে চলুন জেনে নেওয়া যাক সজনে ফুলের উপকারিতা —–

রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে ঃ সজনে ফুল থাকা ভিটামিন সি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে । এই ফুল ভাজা খেলে শরীরে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ।

হাড় গঠনে মজবুত করে ঃ এই ফুলে রয়েছে ক্যালসিয়াম । তাই সজনে ফুল হাড়কে মজবুত করতে সাহায্য করে । বিশেষ করে বয়স্কদের জন্য এই ফুল অত্যন্ত উপকারী ।

হজমশক্তি উন্নত করে ঃ এতে প্রচুর ফাইবার রয়েছে । অতএব , সজনে ফুলে থাকা ফাইবার হজমশক্তি উন্নত করে । এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে ।

শর্করা নিয়ন্ত্রণ করে ঃ যারা দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাঁদের জন্য মহৌষধ সজনে ফুল । এই ফুল ইনসুলিন হরমোনের উৎপাদন , ক্ষরণ এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারে । এছাড়া সজনে ফুলে ফাইবার অনেক বেশি । তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ঃ সজনে ফুলে রয়েছে ভিটামিন ও মিনারেল । এতে থাকা ভিটামিন ও মিনারেল ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে । সজনে ফুল নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর থাকে ।

রক্ত পরিস্কার রাখে ঃ সজনে ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেণ্ট রক্তকে পরিস্কার রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ সাহায্য করে ।

বুকে সংক্রমণ ও ঠাণ্ডা লাগলে ঃ ঠাণ্ডা লেগে বুকে সঙ্ক্রমণ দেখা দিলে সজনে ফুল খুবই উপকার দেয় । মরশুম বদলের সময় সর্দি – কাশি , জ্বর , কাশির সমস্যা লেগেই থাকে । এই সময় রোগজ্বালা ছাড়তে সময় লাগে । এই মরশুমে সর্দি , কাশির থেকে দূরে রাখতে এই ফুল খুব উপকারী ।

যৌন স্বাস্থ্য উন্নত করে ঃ পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করতে সজনে ফুলের জুড়ি মেলা ভার । সজনে ফুলে রয়েছে টেরিগোস্পার্মিন যৌগ । এটি বীর্যকে যেমন শক্তিশালী করে , তেমনই যৌনক্ষমতা বাড়ায় । সজনে ফুল সুস্থ যৌন জীবনের চাবিকাঠি । এই ফুল যৌনক্ষমতা বৃদ্ধি করে , বন্ধ্যাত্বের সমস্যা দূর করে এবং শুক্রাণুর মান ও সংখ্যা উন্নত করে । যৌন জীবনকে ভালো রাখতে অন্য উপায়ে সজনে ফুল খান । দুধের সঙ্গে সজনে ফুল সেদ্ধ করে নিন । এরপর এতে এলাচ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন । এভাবে এক গ্লাস করে সজনে ফুলের সঙ্গে দুধ খেলে বাড়বে যৌন মিলনের ইচ্ছে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top