Protein Deficiency Symptoms :শরীরে প্রোটিনের অভাব বুঝবেন কি ভাবে ?

শরীরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলির মধ্যে একটি হল প্রোটিন । প্রোটিনের অভাবে শরীরে নানা ধরণের সমস্যা শুরু হতে পারে । প্রোটিন হল শরীরের প্রধান বিল্ডিং ব্লক । এই প্রোটিন পেশী ,ত্বক , এনজাইম এবং হরমোনের গঠন ও কার্যকারিতায় গুরুতপূর্ণ ভূমিকা পালন করে ।

যদি কোন ব্যক্তি তাঁর শরীরের দৈনন্দিন চাহিদা অনুযায়ী প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ না করেন , তখন তাঁর শরীরে প্রোটিনের ঘাটতি দেখা যায় । অনেক ক্ষেত্রেই আমরা সেটা বুঝতে পারি না । তবে জানবেন ,কারও শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিলে ,তাঁর শরীরে ফুটে ওঠে কিছু বিশেষ লক্ষণ না চিনেলেই মুস্কিল।

শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিলে আপনার চুল অনেক বেশি পড়তে শুরু করে । ক্ষুধা বৃদ্ধি পায় , হাত পা ফোলা এবং আরও গুরুতর সংক্রমণ দেখা দিতে পারে । এডিমা হল মারাত্মক প্রোটিনের অভাবে তৈরি হওয়া একটি উপসর্গ , যা উন্নত দেশগুলিতে হওয়ার সম্ভবনা কম । শরীরে প্রোটিনের ঘাটতি থাকার আরেকটি লক্ষণ হতে পারে ফ্যাটি লিভারও ।

শরীরে যখন প্রোটিনের ঘাটতি শুরু হয় , তখন এর প্রভাব প্রথমে চুল ,ত্বক , এবং নখের উপর দেখা যায় । যেহেতু চুল , ত্বক ও নখ প্রোটিন দিয়ে তৈরি তাই এর ঘাটতির কারণে ত্বক ,চুল ও নখের পরিবর্তন দেখা যায় । চুলের বৃদ্ধি এবং গঠন প্রভাবিত হয় । তীব্র প্রোটিনের ঘাটতিও ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো নয় । এটি ত্বক সম্পর্কিত অনেক সমস্যা যেমন শুষ্ক ত্বক ,লাল্ভাব ইত্যাদির কারণ হয়ে পারে ।

আপনি কি জানেন যে আপনার পেশীগুলি শরীরের প্রোটিনের সবচেয়ে বড় ভাণ্ডার ? যখন খাদ্যের প্রোটিনের সরবরাহ কম থাকে , তখন পেশীতে দুর্বলতা ও ব্যথা হতে পারে । যদি আপনার হাড় বারবার ভেঙ্গে যায় , তাহলে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি থাকতে পারে । একটি গবেষণায় দেখা গেছে ,যারা বেশি প্রোটিন গ্রহণ করেন তাঁদের নিতম্ব এবং মেরুদণ্ডে হাড়ের খনিজ ঘনত্ব কম প্রোটিন গ্রহণকারীদের তুলনায় ৬ শতাংশ বেশি ।

শিশুদের শারীরিক বিকাশের জন্য প্রোটিন খুবই গুরুতপূর্ণ । শরীরে এই পুষ্টির ঘাটতির কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে । অ্যান্টি বডি গঠনের জন্য প্রোটিন গ্রহন করা প্রয়াজন।

দিনে কত প্রোটিন প্রয়োজন ? দৈনিক প্রোটিন গ্রহন বয়স ,শারীরিক কার্যকলাপের মাত্রা ,ফিটনের লক্ষ্য ইত্যাদির উপর নির্ভর করে । প্রাপ্তবয়স্ক মহিলাদের ৪৮গ্রাম এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রতিদিন ৫২থেকে ৫৬গ্রাম প্রোটিন খাওয়ার পরামর্শ দেওয়া হয় । প্রোটিনের ঘাটতি কাটিয়ে উঠতে চর্বিযুক্ত মাছ , চর্বিহীন মাংস ,ডিম , ডাল , লেবু , বাদাম , কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খান ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top