Lima Beans Benefits and Side effect : শিম খাওয়ার উপকারিতা এবং অপকারিতা ।

শীতকালীন সবজির মধ্যে অন্যতম একটি সবজি হল শিম । যা শীতকালীন ছাড়া বছরের অন্য সময় পাওয়া কঠিন। শিম একটি গুরুত্বপূর্ণ সবজি যা প্রায় সব দেশেই ব্যাপকভাবে চাষ হয় । শিমের বৈজ্ঞানিক নাম হলো Phaseolus vulgaris । এটি সাধারণ সবুজ শিম বা সাধারণ শিম নামে পরিচিত । শিমের স্বাদ এবং পুষ্টিগুণের জন্য এটি বিভিন্ন রকমের খাবারে ব্যবহার করা হয় । এটি সহজেই চাষযোগ্য এবং বিভিন্ন ধরনের মাটিতে ভালভাবে বেড়ে ওঠে । শিম খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিতেও ভরপুর । শীতের সবজি শিম শরীরের নানা উপকার করে এবং দূরে রাখে অনেক রোগ থেকেও । শিম সবজি খেলে গলা , পেটে ব্যথা ও ফোলাভাব কমে যায় ।

শুধুমাত্র স্বাদের জন্যই নয় , স্বাস্থ্যের জন্যও শিম ভালো বলে মনে করা হয় । শিমের অনেক ঔষধি গুন পাওয়া যায় । শিম ভিটামিন , খনিজ , ফাইবার এবং প্রোটিনের একটি ভালো উৎস । এছাড়া শিমে ভিটামিন এ , সি , কে , ফোলেট , আয়রন , অ্যান্টিঅক্সিডেণ্ট , ফসফরাস , ম্যাগনেসিয়াম , পটাসিয়াম কপার এবং জিঙ্ক রয়েছে । খাবার উপযোগী প্রতি ১০০ গ্রাম কচি শিমে রয়েছে ৩ . ৯ গ্রাম প্রোটিন । শিম একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর সবজি যা বিভিন্ন উপায়ে পরিবেশন করা যায় । শিম স্যালাড , স্যালাড ড্রেসিং , জুস বা স্যুপ হিসাবে ব্যবহার করা হয় । শিম দিয়ে বিভিন্ন রান্না হয় , যেমন – তরকারি , ডাল , ভর্তা , এবং মাছ রান্নায় ব্যবহার করা হয় । এছাড়া শিমের বীজ চা , মশলা বা ডাল হিসাবে ব্যবহার করা হয় ।

ভিটামিন বি৬ , থায়ামিন , প্যাণ্টোথেনিক অ্যাসিড এবং নিয়াসিন শিমের মধ্যে পাওয়া যায় । এই সমস্ত উপাদান শরীরের বিভিন্ন চাহিদা পূরণ করে । এছাড়া শিমের মধ্যে এমন কিছু উপাদান পাওয়া যায় যা রক্ত পরিস্কার করতে সাহায্য করে । আর রক্ত পরিস্কার রাখলে চর্মরোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় । একটি গবেষণায় বলা হয়েছে , শিমে প্রচুর পরিমানে ম্যাগনেসিয়াম পাওয়া যায় । যা হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকি অনেকাংশে কমায় । শিম খেলে এনার্জি লেভেল ভালো থাকে এবং আয়রনের ঘাটতি হয় না । বিশেষ করে মহিলাদের শিম খাওয়ার পরামর্শ দেওয়া হয় । বিশেষত যেসব নারীদের অনিয়মিত পিরিয়ডের অভিযোগ রয়েছে ।

এই সবজির খাওয়ার উপকারিতা —–

১। শিমে প্রচুর ফাইবার রয়েছে , যা হজমের স্বাস্থ্য উন্নতি করতে সাহায্য করে । ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে , হজম প্রক্রিয়া উন্নত করতে এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমতে সাহায্য করে ।

২। শিমে প্রোটিনও রয়েছে , যা পেশী গঠন এবং মেরামত করতে সাহায্য করে । শিমে ভিটামিন সি রয়েছে , যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে । ভিটামিন এ দৃষ্টি শক্তি , সুস্থতা এবং রোগ প্রতিরোধ শক্তি সহায়তা করে ।

৩। শিম হৃদরোগের বিপদ কমাতে সাহায্য করতে পারে । নিয়মিত শিম খেলে তা ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে ।

৪। শিম কোলেস্টেরলের মাত্রা কমাতে ও শর্করার মাত্রা নিয়ন্ত্রন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে । খনিজ উপাদানের সমৃদ্ধ হওয়ার শিম চুল পড়া কমাতে সাহায্য করে ও চুলের স্বাস্থ্য ভালো রাখে ।

৫। শিম পরিপাকের জন্য খুব ভাল । এছাড়া দেহ ঠাণ্ডা রাখতেও শিম খাওয়া যায় । শীতে ত্বক শুস্ক হয়ে যায় । পরিচর্চার অভাবে চামড়ার উপরিভাগ ফেটেও যায় । নিয়মিত শিম মাখলে উজ্জ্বল ও নরম থাকে ত্বক ।

৬। শিমের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেণ্ট যা , শরীরের জন্য বিশেষভাবে দরকারি । এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয় ।

৭।শিমের অন্যতম বিশেষ একটি উপাদান হল কপার । ডোপামিন ক্ষরণের মূল উপাদান এটি । ফলে মুড ঠিক থাকে । ফলে স্ট্রেসের সমস্যাও কমে ।

৮। শিমে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরা রাখতে ভূমিকা রাখে । এর ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে । এতে ওজন নিয়ন্ত্রণে থাকে ।

যদিও শিমের অনেক উপকারিতা রয়েছে , তবে কিছু অপকারিতাও থাকতে পারে । চলুন তা এখন জেনে নেওয়া যাক ।

১। অতিরিক্ত ফাইবার ঃ শিমে অতিরিক্ত ফাইবার থাকে , যা অতিরিক্ত পরিমাণে খেলে পেট ফাঁপা , গ্যাস বা পেট ব্যথার কারণ হতে পারে ।

২। ডাইজেস্টিভ সমস্যা ঃ শিমে ওলিগোস্যাকারাইড থাকে , যা কিছু মানুষের ক্ষেত্রে হজমে সমস্যা সৃষ্টি করতে পারে ।

৩। গর্ভাবস্থায় ঝুঁকি বাড়তে পারে ঃ গর্ভাবস্থায় অত্যাধিক শিম খেলে নবজাতকের মধ্যে হেমোলাইটিক অ্যানিমিয়ার ঝুঁকি বাড়তে পারে ।

৪। পটাশিয়াম যোগসূত্র ঃ শিমে প্রচুর পটাসিয়াম রয়েছে । যা শরীরের জন্য খুব বিপদজনক । অতিরিক্ত পটাশিয়াম রক্তচাপ কমাতে পারে এবং হ্রদযন্ত্রের সমস্যা ঝুঁকি বাড়াতে পারে ।

৫। অ্যালার্জি ঃ কিছু মানুষের শিমের প্রতি অ্যালার্জি থাকতে পারে , যা খাওয়ার পর চুলকানি , ফুসকুড়ি , শ্বাসকষ্ট ইত্যাদির সমস্যা সৃষ্টি করতে পারে ।

৬। ওজন বৃদ্ধি ঃ অতিরিক্ত পরিমাণে শিম খেলে ওজন বাড়তে পারে , বিশেষ করে যদি এটি উচ্চ ক্যালোরি খাবারের সাথে খাওয়া হয় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top