Jaggery Water Benefits : উপকার জানলে আপনি চমকে যাবেন । রোজ সকালে খালি পেটে খান এই পানীয় ।

প্রাকৃতিক মিষ্টি হিসেবে গুড়ের জুড়ি মেলা ভার । শীতকালে সব বাড়ির রান্নাঘরে গুড় মজুত থাকে । সারা বছরের অপেক্ষার পর পাওয়া যায় এই গুড় । কারণ শীতকালে নলেন গুড়ের খাঁটি স্বাদ ও গন্ধ মেলে । শীতকালে পিঠেপুলি তৈরিতে ব্যবহার করা হয় নলেন গুড় বা খেজুরের গুড় । শীতকালে উষ্ণতা পেটে গুড়ের যে কোনও আইটেমই অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যকর বলে মলে করা হয় । গুড় দিয়ে ভাপা পিঠে , গুড়ের পায়েস অথবা দুধ পিঠে তৈরি করার কাজে ব্যবহার করা হয় । শুধু পিঠে খাওয়ার জন্য গুড়ের ব্যবহার করা হয় তাই নয় , গুড় দিয়ে মিষ্টি , ক্ষীর , চা ও রুটির সঙ্গে খাওয়া হয় । শুধু গুড় খাওয়ার তুলনায় এক টুকরো গুড় এক গ্লাস জলে মিশিয়ে সারারাত রেখে পরের দিন সকালে খালি পেটে খেয়ে নিন । এতে আরও বেশি উপকার মিলবে । এমনকি একাধিক কঠিন অসুখের ফাঁদ ওড়ানো যায় ।

গুড় হল একটি ঐতিহ্যবাহী তথ্য যা সাধারণভাবে ভারত , দক্ষিণ – পূর্ব এশিয়া অংশে পাওয়া যায় । শুধু স্বাদের জন্যেই নয় , গুড়ে রয়েছে নানা স্বাস্থ্যকর গুন । রস থেকে তৈরি করা এই গুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান থাকায় গুড় দেহের জন্য দারুণ উপযোগী । বহু পুরনো রেওয়াজ ঘুম থেকে উঠে খালি পেটে গুড়-জল খাওয়ার । গুড় -জল একসঙ্গে মিশিয়ে যে পানীয় তৈরি করা হয় , তা স্বাস্থ্যের জন্য একটি চমৎকার প্রতিশোধক হিসেবে কাজ করে । আয়ুর্বেদবিদদের মতে , এই পানীয়টি প্রতিদিন সকালে খালি পেটে খেলে এই শীতে বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি মেলে । এতে একাধিক রোগ দূরে থাকবে । গুড়ে রয়েছে প্রাকৃতিক শর্করা । এতে আরও রয়েছে ভিটামিন বি১ , ব৬ , ভিটামিন সি , ক্যালসিয়াম , জিঙ্ক , ফসফরাস , ক্যালোরি , কার্বোহাইড্রেট , পটাশিয়াম , সোডিয়াম , আয়রন , কপার ও ক্লোরাইড ইত্যাদি ।

প্রাকৃতিক পাচক এনজাইম বাড়ায় , হজমশক্তিকে আর উন্নত করতে এবং কিডনির যে কোনও সমস্যার সমাধান হিসেবে এই পানীয়ের কোন বিকল্প নেই । প্রতিদিন খেতে পারেন আইসডা চা ও লেমডের একটি স্বাস্থ্যকর পানীয় হিসেবে । এই পানীয় শরীর ঠাণ্ডা রাখে এবং শরীরের ক্লান্তি দূর করতে তুলনা হয় । প্রতিদিন সকালে এই পানীয় চুমুক দিলে, তাহলে দিনভর এনার্জি বজায় থাকে ও সহজে ক্লান্তি গ্রাস করে না । এই পানীয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে । তাহলে জেনে নেওয়া যাক গুড়ের জল খাওয়ার উপকারিতাগুলি ।

শরীরে জমা টক্সিন দূর করে ঃ এই পানীয় কিডনি ও লিভারে জমে থাকা দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে । শরীর থেকে দূর করতে পারলে প্রদাহজনিত রোগই ঠেকিয়ে রাখা সম্ভব ।

শরীরে ডিটক্স করে ঃ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার । যা পরিপাকতন্ত্রকে সহজে পরিস্কার রাখতে সাহায্য করে । এটি শ্বাসযন্ত্র , খাদ্যনালী , পাকস্থলী , ফুস্ফুস ও অন্ত্র পরিস্কার ও স্বাভাবিক রাখতে সাহায্য করে । শরীর থেকে টক্সিন দূর করতে এই পানীয় খুবই উপকারী ।

শ্বাসযন্ত্র ভাল থাকে ঃ শীতকালে শ্বাসযন্ত্রের নানা রকম সমস্যা দেখা দিতে পারে । গুড়ের মধ্যে এমন কিছু উপাদন রয়েছে , যা দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি করে । ফলে অ্যাজমা ব্রঙ্কাইটিসের মতো শ্বাসযন্ত্র রোগে খানিকটা আরাম মেলে ।

হাড় মজবুত করে ঃ এতে রয়েছে ম্যাগনেসিয়াম , ফসফরাস এবং ক্যালসিয়াম । যা হাড়ের ঘনত্ব বাড়িয়ে তোলে । অতএব ,হাড় মজবুত হলে অষ্টিয়োপোরোসিসের মতো রোগে বিপদে বাধা প্রতিরোধ করা যায় ।

লিভারকে পরিস্কার রাখে ঃ এই পানীয় শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে এবং এর সামগ্রিক কার্যকারিতা উন্নত করে লিভারকে পরিস্কার রাখতে সাহায্য করে ।

শক্তির জোগান দেয় ঃ গুড়ের জল খেলে শরীরে বল আসে । এর মধ্যে রয়েছে আয়রন এবং কার্বোহাইড্রেট । যা শরীরে শক্তির জোগান দেওয়ার পাশাপাশি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখে ।

হজমশক্তি উন্নত করে ঃ এই পানীয় বেশ কাজের হজমশক্তি উন্নত করতে । এই পানীয় হজমে সাহাজ্য করতে উৎসেচকগুলি ক্ষরণ বাড়িয়ে তোলে। ফলে খাবার তাড়াতাড়ি হজম হয় । কোষ্ঠকাঠিন্য নিরাময়েও সাহায্য করে এই পানীয় ।

ওজন কমাতে পারে ঃ শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি প্রাকৃতিক উপায়ে শরীর থেকে মেদ গলিয়ে ফেলতে পারে এই পানীয় । তার জন্য নিয়মিত খালি পেটে এটি খেতে হবে । গুড়ের মধ্যে উপস্থিত রয়েছে পটাশিয়াম , যা শরীরে ইলেক্ট্রোলাইট ও মিনারেলের ভারসাম্য বজায় রাখতে করে । এই পানীয় মেটাবলিজাম বাড়ায় এবং চর্বি কমায় ।

প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঃ গুড়ে রয়েছে পর্যাপ্ত পরিমানে অ্যান্টিঅক্সিডেণ্ট রয়েছে । যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যাপক ভাবে কাজ করে । এই পানীয় সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে । এছাড়া গুড়ের মধ্যে রয়েছে নানা রকম খনিজ এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিটামিন । যা ভিতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top