একটু বয়স হলেই গাঁটে গাঁটে ব্যাথা । হাড়ের আশেপাশে ক্রমশ যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে । রিপোর্ট করালেই দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে ক্রমশ বৃদ্ধি দিকে । পুষ্টিবিদরা চারটে শাকের কথা বলেন , যা খেলে হাড়ের ব্যথা গায়েব হয়ে যাবে ।

১। মেথি শাকঃ মেথিতে ইউরিক অ্যাসিড কমানোর ক্ষমতা রয়েছে । এই শাকে অ্যান্টিঅক্সিডেণ্ট উপাদান থাকে , যা প্রদাহের উপশম করতে সাহায্য করে । তাই মেথি পাতা চিবিয়ে বা জলে মেথি ভিজিয়ে জল খান ।

২। ধনে পাতাঃ ধনে পাতায় অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেণ্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে । যা ইউরিক অ্যাসিড কমাতে , হাঁটুর ব্যথা থেকে উপশম করতে সাহায্য করে ।

৩। পান পাতাঃ আয়ুর্বেদেও ইউরিক অ্যাসিড কমাতে এই পাতার কথা বলা হয়েছে । পান পাতা চিবিয়ে খেলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকে এবং হাঁটুর ব্যথা কমে ।
৪। গিলয় পাতাঃ এই পাতায় অনেক ধরনের ঔষধিগুণ থাকে । এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি বিশিষ্ট হাঁটুর ব্যথার উপশমে সহায়তা করে ।
