ভাজা হোক বা ভর্তা কি শুক্ত … বাঙালির হেঁশেলে বেগুনের বড় কদর । বেগুনের অনেক গুনে-ও আছে । ভিটামিন সমৃদ্ধ বেগুন চোখের জন্য খুবই উপকারী । বেগুনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন -ই এবং কে যা শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না । রক্ত চলাচল সচল রাখে।

বেগুনে আছে ডায়টারি ফাইবার যা খাবার হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে । বেগুনে ক্ষতিকারক কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখে । কিন্তু এত গুন থাকার সত্ত্বেও বেগুন সবার জন্য নয় । কারা বেগুন ভুলেও খাবেন না ।

অ্যালার্জি – যারা অ্যালার্জির সমস্যায় ভোগেন তাঁরা বেগুন খাবেন না । শ্বাসকষ্ট , গিলেতে সমস্যা , গায়ে র্যাশ বার হতে পারে । কিছু ক্ষেত্রে বেগুনের অ্যানাফাইল্যাক্সিস -ও হতে পারে । কিডনির সমস্যা -বেগুনে রয়েছে উচ্চা মাত্রায় ক্যালশিয়াম । বেশি বেগুন খেলে কিডনিতে পাথর হতে পারে ।
বেগুনের খোলায় থাকে নাসুনিন নামক একপ্রকার অ্যানথোসায়ানিন যা শরীরের আয়রনের সঙ্গে জুড়ে যায় এবং কোষ থেকে আয়রন বার করে দেয় , এরফলে শরীরে আয়রন ঘটতি হতে পারে। বেগুনে থাকে সোলানিন নামক বিষাক্ত উপাদান । বেশি বেগুন খেলে সোলানিন বিষক্রিয়া হতে পারে । দেখা দেয় বমি , বমিবমি ভাব , ঝিম ধরার মত উপসর্গ ।

বেগুনে আছে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম। আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় পটাশিয়ামের প্রায় ২৯ শতাংশ পাওয়া যায় ৪৫৮ গ্রাম বেগুনে । তবে অত্যধিক হারে বেগুন খেলে বমি বমি ভাব বা বমির সমস্যা দেখা দিতে পারে। বেগুনে আছে প্রচুর পরিমাণে অক্সালেট । শরীরে অতিমাত্রায় অক্সালেট প্রবেশ করার ফলে গলব্লাডারে পাথর হওয়ার আশঙ্কা থাকে।