Health Tips : হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে রাখতে নিয়মিত খান কয়েকটি শাক সবজি ।

হাই ব্লাড প্রেসার একটি জটিল সমস্যা । এই সমস্যা দেখা দিলে প্রতিটি মানুষকে সতর্ক হয়ে যেতে হবে । প্রেসার বেশি থাকলে বড্ড মুশকিল । এক্ষেত্রে স্ট্রোক , হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কয়েকগুণ । এই রোগকে বশে রাখতে না পারলে ক্রনিক কিডনি ডিজিজ , হার্ট ডিজিজ থেকে শুরু করে একাধিক জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে । তাই যেকোনও প্রকারে হাই প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হবে । এই কাজে সাফল্য পেতে চাইলে সবার আগে কাঁচা নুন এবং নুন মেশানো খাবার খাওয়া বন্ধ করতে হবে । কোন শাক সবজিকে ডায়েটে জায়গা করে দিলে হাই প্রেসার বশে থাকবে সেই সম্পর্কে জেনে নিন ।

হাই ব্লাড প্রেসারকে নীরব ঘাতক বা সাইলেট কিলার বলা হয় । বাওংলাদেশের বিপুল সংখ্যক মানুস উচ্চ রক্তচাপে ভুগে থাকবেন । শুধু বয়স্ক নয় , যেকোনো বয়সের মানুষেরই হাই ব্লাড প্রেসার থাকতে পারে । অনিয়ন্ত্রিত জীবনযাপন , সঠিক খাদ্যভাসের ঘাটতির কারণে যে কারোরই এটি হতে পারে । রক্তনালী ভিতর থেকে প্রবাহিত হয় রক্ত। এবার রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তনালীর ভিতরে চাপ তৈরি করে । এই চাপই হল ব্লাড প্রসার । মনে রাখবেন , ব্লাড প্রেসার সকলেরই থাকে । তবে টা বাড়াবাড়ি পর্যায়ে গেলেই তৈরি হয়ে যায় সমস্যা । তখন বিভিন্ন অসুখ চেপে ধরে । ঠিক সময় রোগ ধরা না পড়লে বহু অঙ্গের ক্ষতি হয় । এমনকি বিভিন্ন রোগ বাসা বাঁধে দেহে । তাই হাইপারটেনশন দিয়ে সতর্ক থাকতে বলেন বিশেষজ্ঞরা ।

শাক সবজি –

১। টমেটো ঃ এই সবজিতে রয়েছে লাইকোপেন নামক একটি অ্যান্টিঅক্সিডেণ্ট । আর এই অ্যান্টিঅক্সিডেণ্ট কিন্তু রক্তনালীকে রিল্যাক্স করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । শুধু তাইনয় , এই উপকারি সবজিতে উপস্থিত রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম । ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে এই খনিজেরও জুড়ি মেলা ভার । তাই আজ থেকে ডায়েটে এই সবজিকে জায়গা করে দিন । তাতেই উপকার মিল্বে হাতেনাতে ।

২। গাজর ঃ গাজরে বেশি পরিমাণে রয়েছে ফেনোলিক যৌগ যেমন ক্লোরোজেনিক , পি কিউমেরিক এবং ক্যাফেইন অ্যাসিড । এই যৌগ রক্তনালীকে রিল্যাক্স করতে সাহায্য করে । এমনকি প্রদাহ কমাতে পারে । এই কারণে প্রেসার কমে ।

৩। পালং শাক ঃ শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে চাইলে নিয়মিত খেতে হবে পালংশাক । কারণ এই শাকে রয়েছে অত্যন্ত উপকারী কিছু ও খনিজ । এমনকি এই শাক হল অ্যান্টিঅক্সিডেণ্টের ভাণ্ডার । আর এই সমস্ত উপাদান কিন্তু হার্ট সহ দেহের একাধিক অঙ্গের হাল ফেরানোর কাজ করে । শুধু তাই নয় , ব্লাড প্রেসারের মতো সমস্যাকে বশে রাখার কাজে জুড়ি মেলা ভার । আর তাই সময় নষ্ট না করে আজ থেকেই রোজের ডায়েটে এই শাকে জায়গা করে দিন ।

৪। আলু ঃ আমাদের মধ্যে অনেকেই আলুকে গুণহীন বলে মনে করেন । তবে এই ধারণার কিন্তু কোনও বিজ্ঞানভিত্তি নেই । বরং আলুতে এমন কিছু ভিটামিন ও খনিজ রয়েছে যা শরীর ও স্বাস্থ্যের হাল ফেরানোর কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে । আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম । যা ব্লাড প্রেসারকে বশে রাখার কাজে সাহায্য করে । তাই হাই বিপি -তে ভুক্তভোগীরা আর সময় নষ্ট না করে আজ থেকেই আলু খাওয়া চালু করে দিন ।

৫। বিট ঃ বিটের একটি অত্যন্ত উপকারী একটি সবজি । তাই বিটকে ডায়েটের বাইরে রাখলে চলবে না । বরং যত দ্রুত সম্ভব এই সবজিকে ডায়েটে জায়গা করে দিন । কারণ এতে রয়েছে ডায়েটরি নাইট্রেট । আর এই উপাদান কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে । শুধু তাই নয় , এই সবজিতে পটাশিয়াম , ফাইবার , ফোলেট , ভিটামিন সি , ম্যাঙ্গানিজ , আয়রন থেকে শুরু করে একাধিক জ্রুরি খনিজ ও ভিটামিনের খোঁজ মেলে । আর এই সমস্ত উপাদানও কিন্তু বিপি নিয়ন্ত্রণে সাহায্য করে । তাই তো ব্লাড প্রেসার রোগীদের নিয়মিত এই সবজি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা ।

৬। বাঁধাকপি ঃ আমাদের অতি প্রিয় বাঁধাকপি কিন্তু ব্লাড প্রেসার রোগীদের জন্য অত্যন্ত উপকারী । শুধু তাই নয় , এই সবজিতে মজুত ফাইবারের গুনে ডায়াবেটিসকেও অনায়াসে নিয়ন্ত্রণে রাখা যায় । তবে সকলের আবার বাঁধাকপি সহ্য হয় না । অনেকে বাঁধাকপি খেলেই গ্যাস , অ্যাসিডিটির ফাঁদে পড়েন । তাই তাদের জন্য এই সবজির থেকে দূরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা ।

৭। ধনেপাতা ঃ ধনে পাতা খুবই জনপ্রিয় এক খাদ্য । এমনকি এই খাদ্যও পারে প্রেসার কমাতে । তাই আপনি চাইলে এই খাবার অনায়াসে খেতে পারেন ।

৮। কুমড়োর বীজ ঃ কুমড়োর বীজ অনেক বাড়িতেই রান্না হয় । আসলে এই বীজে রয়েছে ভালো পরিমাণে পুষ্টিগুণ । এক্ষেত্রে প্রেসার আক্রান্ত মানুষজন অবশ্যই খেতে পারেন এই বীজ । এর মাধ্যমে কমতে পারে প্রেসার ।

৯। ব্রকোলি ঃ ব্রকোলিতে রয়েছে ভালো পরিমাণে ফ্ল্যাভানয়েডস ও অ্যান্টিঅক্সিডেণ্ট । এই সমস্ত উপাদান কমাতে হাই ব্লাড প্রেসার । এক্ষেত্রে রক্তনালী ও নাইট্রিক অক্সাইডের কার্যকারিতা বাড়ানোর মাধ্যমেই এই কাজটি করা সম্ভব হয় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top