গোটা ভারতে খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ ধনে । আমাদের দেশের প্রায় প্রতিটি বাড়িতেই ব্যবহৃত এটি এমন একটি মশলা , যা খাবারের স্বাদ বাড়ায় । গন্ধ ও স্বাদের জন্যই ধনে যে শুধু বিশেষ নয় । এটি অনেক গুনে পরিপূর্ণ হওয়ার কারনে স্বাস্থ্যের জন্যও উপকারী । ধনের জল নিয়মিত খেলে ত্বক ও চুলের অনেক সমস্যা দূর হয় , তেমন ডায়াবেটিস ও কোলেস্টেরলের মতো রোগও নিয়ন্ত্রণে থাকে ।

ধনে গুঁড়োতে মূলত ভিটামিন এ , সি এবং কে থাকে । এছাড়া এতে প্রচুর পরিমানে ফাইবার থাকে । এই জল খেলে দেহে আয়রনের ঘাটতি পূরণ করে এবং শরীরে অ্যানিমিয়া জাতীয় রোগের প্রকোপ কমায় । শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল কমায় ধনে গুঁড়োর জল । তাই হৃদয়ের জন্যেও ভাল এই জল ।
ধনেতে বায়োঅ্যাকটিভ ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেণ্ট পাওয়া যায় । যা উদ্বেগ , বিষণ্ণতা স্ট্রেস ,স্নায়ুতন্ত্রের সমস্যা , মাইগ্রেন এবং ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমাতে পারে । এটি অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি – ইনফ্লেমেটরি বৈশিষ্ট সমৃদ্ধ ।
হজমের গোলমালঃ হজমের গোলমালের খেত্রেও ধনে গুঁড়ো কার্যকরী । যদি প্রত্যেকদিন সকালে খালি পেটে এই জল খাওয়া যায় তাহলে গ্যাসের সমস্যা , পেট ফাঁপা- অ্যাসিডিটি-সহ নানান সমস্যা থেকে রেহাই পাওয়া যায় ।

রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখেঃ রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতে এই জলের গুরুত রয়েছে । রোজ সকালে খালি পেটে ১ গ্লাস এই জল খেলে, তা রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখবে ।
প্রদাহ নাশ করতেঃ ধনে গুঁড়ো অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহনাশক পদার্থ বর্তমান থাকে । তাই এই জল খেলে তা শরীরে জ্বালা যন্ত্রণা দূর করে । অ্যান্টিঅক্সিডেণ্টে পরিপূর্ণঃ ধনেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেণ্ট বর্তমান । শরীর সুস্থ রাখতে এই অ্যান্টিঅক্সিডেণ্টের গুরুত অপরিসীম । শরীরের প্রতিরোধ ব্যবস্থা ঠিক রাখতে এবং শরীরে বিভিন্ন রোগের সঙ্গে লড়তে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেণ্ট ।

ত্বক ও চুল চকচকে করে তোলেঃ ধনেতে উপস্থিত আয়রন এবং অ্যান্টি – ফাঙ্গাল ,অ্যান্টি ব্যাকটেরিয়া বৈশিষ্ট আমাদের ত্বককে ব্রণর বিরিদ্ধে লড়াই করতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে । ধনে ভিটামিন সমৃদ্ধ হওয়ায় এটি চুলকে সুস্থ রাখতে এবং তাদের বৃদ্ধিতেও সাহায্য করে । চুলের তেলে ধনে যোগ করলে চুল পড়া বন্ধ হবে ।
শরীরকে ঠাণ্ডা করেঃ ধনের জল গ্রীষ্মে একটি দুর্দান্ত পানীয় । এটি শরীরকে ঠাণ্ডা করে এবং কিডনিকে ডিটক্স করতে পারে । এটি শরীরে জলের অভাবও দূর করে ।

এবার জেনে নিন ধনের জল কীভাবে তৈরি করবেন —— ধনের জল তৈরি করতে ২ কাপ জলে ১ চা চামচ ধনে সিদ্ধ করতে হবে । এরপর এই জলটি অর্ধেক না হওয়া পর্যন্ত ফুটতে দিন । জল অর্ধেক হয়ে এলে গ্যাস থেকে নামিয়ে ছেঁকে নিয়ে কাপে ভরে নিন । শরীরের সর্বাধিক উপকার পেতে আপনাকে প্রতিদিন সকালে খালি পেটে এই জল খেতে হবে ।