Health Tips: রান্নায় তেজপাতা আমরা সবাই খেয়ে থাকি কিন্তু তেজপাতা ভেজানো জলের উপকারিতা আমরা জানি কি ।

বাঙালি সব বাড়িতে রান্না ঘরে প্রায় রান্নায় ফোড়ন হিসেবে তেজপাতা ব্যবহার করা হয় । এই পাতা রান্নায় যেমন ফোড়ন হিসেবে ব্যবহার হয় , তেমনই এই পাতা সুগদ্ধচর্চাতেও ব্যবহারের চল রয়েছে । এই পাতা শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয় , শরীরের পক্ষেও ভীষণ জরুরি । রান্নাঘরে এমন অনেক জিনিস থাকে যেগুলি সঠিক প্রয়োগ আমরা তেমন করে জানি না । আমরা বুঝতে পারি না , যে এগুলি অসংখ্য রোগের সঠিক সমাধান হতে পারে । তেমনই একটি উপকারী জিনিস হল তেজপাতা । তেজপাতা একটি সুগদ্ধিযুক্ত ঔষধি পাতা । এটি আমাদের শরীর স্বাভাবিক ও সুস্থ রাখতে অনেক সাহায্য করে । ওষুধ তৈরিতে এই পাতা ব্যাপক ভাবে ব্যবহার করা হয় । তেজপাতা স্যুপ , পোলাও , পায়েস এবং অন্যান্য সিদ্ধ জাতীয় খাবারে সুগদ্ধ যোগ করতে ব্যবহার করা হয় ।

সকালে ঘুম থেকে ওঠার পর গরম জলে ২-৩ টে তেজপাতা ফুটিয়ে খেলে তা স্বাস্থ্যের জন্য খুব উপকারী । বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং ঘরের দুষিত বায়ু প্রাকৃতিক উপায়ে পরিশোধন করতে এই পাতা পুড়িয়ে ধোঁয়া দেওয়া হয় । এখানেই শেষ নয় , তেজপাতার আরও অনেক গুন রয়েছে । এতে রয়েছে নানা রকমের পুষ্টিগুন । তাজপাতায় রয়েছে বিভিন্ন ভিটামিন , যেমন – ভিটামিন এ , ভিটামিন বি , ভিটামিন সি এবং ই । এছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম , আয়রন , ম্যাগনেসিয়াম , ফাইবার , অ্যান্টিঅক্সিডেণ্ট । যাদের অম্বলের সমস্যা রয়েছে তাঁরা সকালে খালি পেটে উষ্ণ জলে লেবুর রস দিয়ে খেতে পারেন না । এর পরিবর্তে তেজপাতা ভেজানো জল খেতে উপকার পাওয়া যায় ।

তেজপাতা জলে সেদ্ধ করে খেতে পারেন , তাতে অনেক উপকার পাবেন । বিশেষ করে শীতকালে তেজপাতা সেদ্ধ জলের অনেক উপকারিতা রয়েছে । এটি অনেক রোগের সাথে লরাই করতে সাহায্য করে । তেজপাতা মানুষের শরীরে নানারকম পুষ্টির অভাব দূর করতে সাহায্য করে । ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তেজপাতা ভেজানো জল খুব উপকারী । তেজপাতা ফোটানো জলের নানা রকম উপকারিতা রয়েছে । তেজপাতা রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতে ভূমিকা রাখে । তেজপাতার জল খেলে তা রোগের সাথে লড়াই করতে সাহায্য করে ।

দেখে নেওয়া যাক তেজপাতা জলের কিছু উপকারিতা সম্পর্কে —-

হজমে সাহায্য করে ঃ তেজপাতায় সিনেয়োল এবং ইউজেনল নামক দুটি উপাদান রয়েছে । এই দুই উপাদান হজমের সমস্যায় দারুণ কাজ করে । পাশাপাশি এই পাতা বিপাকহার উন্নত করতেও সাহায্য করে । হজমের সমস্যায় ভুগছেন তাহলে তেজপাতা ফোটানো জল খেতে পারেন । অ

ফুস্ফুস সুস্থ রাখে ঃ তেজপাতা থেকে ভিটামিন সি পাওয়া যায় । যা ফুসফুসকে সুস্থ রাখতে খুব গুরুত্বপূর্ণ । এছাড়া , তেজপাতা রক্তচাপ নিয়ন্ত্রণ করে । যাদের রক্তচাপের সমস্যা আছে , তারা প্রতিদিন রান্নায় তেজপাতা দিয়ে খেতে পারেন ।

রোগ প্রতিরোধ বাড়ায় ঃ তেজপাতার জলে প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেণ্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । এই পাতায় থাকায় অ্যান্টিঅক্সিডেণ্ট ফ্রি র‍্যাডিকেল নামক ক্ষতিকারক পদার্থের সঙ্গে লড়াই করে । এছাড়া , তেজপাতা শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ।

শরীরের ক্লান্তি দূর করে ঃ শরীরের ক্লান্তি দূর করতে তেজপাতার জলের জুড়ি নেই । এটি শরীরে দারুণ শক্তি জোগায় । তাই নিয়মিত এই জল খেতে পারেন । তেজপাতায় ক্যাফেক অ্যাসিড থাকে বলে হৃদযন্ত্রকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে ।

শরীরে জমা টক্সিন দূর করে ঃ তেজপাতা শরীরে জমা বিভিন্ন বিষাক্ত উপাদান বা টক্সিন দূর করতে সাহায্য করে । ফলে লিভারের কার্যক্ষমতা উন্নত হয় । পরোক্ষ ভাবে , এই পাতা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রয়েছে । এটি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ।

সর্দি-কাশিতে আরাম দেয় ঃ সর্দি – কাশির সময়ে তেজপাতা দিয়ে চা খেলে আরাম পাওয়া যায় । তাই সর্দি কাশি সমস্যা থাকলে দিনে অন্তত তিন থেকে চারবার তেজপাতা দিয়ে লাল চা অথবা দুধ চা খেতে পারেন । দেখবেন দু – একদিনের মধ্যেই উপকার মিলবে ।

ওজন কমাতে সাহায্য করে ঃ তেজপাতা ওজন কমাতে খুবই উপকারী । এটি আমাদের খিদে কমিয়ে দেয় এবং শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে । এছাড়া , যাদের অনিদ্রার সমস্যা আছে , রাতে ঘুম আসে না , অস্থিরতা মতো সমস্যা আছে , তাদের ক্ষেত্রেও তেজপাতা নানা রকম সমস্যার সমাধান করতে সাহায্য করে ।

তেজপাতা জল কিভাবে বানানো হয় —-

প্রথমে একটি পাত্রে দেড় গ্লাস জল নিন । এরপর ৩থেকে ৪ টি তেজ পাতা দিয়ে সেই জলটি ফুটিয়ে নিন । ওই জলটি ফুটিয়ে অর্ধেক করে নিন , তারপর জলটা ছেঁকে ঠাণ্ডা করে নিয়ে খেতে পারেন । সকালে খালি পেটে খেতে হবে এটি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top