এখন থেকেই কি আপনি কিছু কিছু ভুলে যাচ্ছেন ? আপনি কি চান আপনার স্মৃতিশক্তি বৃদ্ধ বয়সেও প্রখর থাকুক। তবে এখনই কিছু জিনিস খাওয়া শুরু করুন যা আপনার মস্তিস্ককে তীক্ষ্ণ করে তুলবে। ডিমেনশিয়ার মতো রোগ ছুঁতে পারবে না। ঘরোয়া কিছু রস কাজ করে অমৃতের মতো। শুধু জানুন কি এবং কি ভাবে পান করবেন। কিছু প্রাকৃতিক খাবার এবং ফলের রস মোক্ষম। মস্তিষ্কের শক্তি ও বুদ্ধিমত্তা বাড়তে এই জুস ওষুধের থেকেই বেশি কার্যকারী। আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন নিয়মিত।

কারন এই রসে অনেক ধরনের ভিটামিন,খনিজ এবং অ্যান্টিঅক্সিডেণ্ট রয়েছে যা বৌদ্ধিক কার্যকারিতা ভাল রাখে। আসুন জেনে নেই এমনই কিছু স্বাস্থ্যকর ফল থেকে তৈরি জুস সম্পর্কে যা মস্তিষ্কের স্বাস্থ্যকে শক্তিশালী এবং সুস্থ রাখতে বিশেষ কাজ করে।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবর অনুযায়ী, আপনই। ব্ললুবেড়ি জুস পান করে আপনার মস্তিস্কের শক্তি বাড়তে পারে। একে ব্রেন বেরিও বলা হয়। এতে ফ্লাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেণ্ট রয়েছে স্মৃতিশক্তি এবং জ্ঞানীয় কার্যকারিতা বাড়ায়। নিয়মিত ব্ললুবেড়ি জুস পান করলে বয়স্কদের মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত হয়। এর ফলে মস্তিষ্কের কোষগুলিও সুস্থ থাকে

অ্যাডা-ইস্ট নিউট্রিশন এর পুষ্টিবিদ রাফেল কোয়াবেনা বলেছেন,নিয়মিত ব্লাকবেরি খাওয়ার ফলে মস্তিস্কের স্বাস্থ্যের উন্নতি করতে পারে এবং বার্ধক্যজনিত কারনে স্মৃতিশক্তি হ্রাস রোধ করতে পারে।

আবার আপনি যখন ভিটামিন সি সমৃদ্ধ কমলার রস পান করেন তখন মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয়। ভিটামিন সি নিউরোট্রান্সমিটার উৎপাদনের জন্য অপরিহার্য। এ ছাড়া মস্তিস্কের সমস্যাও দূর করে।আপনি যদি নিয়মিত কমলার রস পান করেন তবে ব্রেনের কার্যকারিতা উন্নত হতে পারে। এছাড়া এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেণ্ট উপাদান মস্তিষ্কে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।

ডালিমের রস মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে পলিফেনল রয়েছে যা স্মৃতিশক্তি বাড়ায়। মস্তিষ্কের ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত ডালিমের রস পান করলে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকলাপের উন্নতি ঘটে। ডালিমের মধ্যে উপস্থিত ইনফ্লেমেটরি বৈশিষ্ট মস্তিষ্কের সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে খুব কার্যকর। বিটরুটের রস মস্তিষ্কেও সুস্থ রাখে।আপনি যদি নিয়মিত বিটরুটের রস পান করেন তবে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয়। নাইট্রেট সমৃদ্ধ এই জুস মস্তিস্ক রক্ত চলাচল বাড়ায়। এই রস নিয়মিত পানে জ্ঞানীয় কর্মক্ষমতা উন্নত করে রক্ত প্রাবাহ বৃদ্ধির কারণে মস্তিষ্কের কোষে বেশি অক্সিজেন ও পুষ্টি পৌঁছে যায়।

আঙুরের রস মস্তিষ্কে সুস্থ রাখে।কালোআঙুরের রস পান করলে মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এতে রেসভেরাট্রোলের মতো অ্যান্টিঅক্সিডেণ্ট রয়েছে, যা বয়স্কদের মধ্যে মোটর দক্ষতা এবং স্মৃতিশক্তি উন্নত করার জন্য দায়ই।আঙুরের রস পান করা আপনার মস্তিস্ককে নিউরোডিজেনারেটিভ রোগ থেকেও রক্ষা করতে পারে।

অস্বীকৃতিঃ আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যমও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার বাক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।