রান্নাঘরে রাখা মশলা স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করে । এগুলি শুধু খাবারের স্বাদ বাড়ায় না ,রোগ থেকেও রক্ষা করে । সবজিতে যদিও ব্যবহৃত সব মশলারই নিজস্ব উপকারিতা রয়েছে । কিন্তু জিরের উপকারিতা আশ্চর্যজনক হতে পারে । এটি যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হতে পারে । বিস্তারিত জানাচ্ছেন পুষ্টিবিদ ঋতু ত্রিবেদী ।

ডায়েটিশিয়ানদের মতে , জিরে জল ওজন কমানোর জন্য সেরা বিকল্প ।প্রতিদিন সকালে খালি জিরে জলে পান করলে মেটাবলিজাম ঠিক থাকে । এর জন্য সারারাত এক গ্লাস জলে জিরে ভিজিয়ে রাখুন । সকালে তা ছেকে পান করুণ । এটি শরীর থেকে অতিরিক্ত চর্বি দূর করতে পারে ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঃ শরীরে ক্ষয়প্রাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জিরে -জল খাওয়া যেতে পারে। এই দু’টি জিনিসের সংমিশ্রণ রোগ প্রতিরোধের শক্তি দেয় । এছাড়া মৌসুমি রোগ থেকেও মক্তি পাওয়া যায় ।

মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় ঃ নিয়মিত জিরে এবং জল খাওয়া মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী । এই দু ‘টি পান করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় । এছাড়া সারা দিন সতেজ বোধ করবেন ।