রসুন একটি সাধারণ সবজি যা প্রতিটি রান্নাঘরে পাওয়া যায় । রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বলে একে কেউ কেউ ডাকে সুপারফুড নামে । অনেক সময় খাবারের স্বাদ বাড়াতে রসুন ব্যবহার করেন । এটি রান্নায় ব্যবহার করা হলেও রসুন শুধু স্বাদ বাড়াতেই ব্যবহৃত হয় না বরং অনেক রোগের ওষুধও । এছাড়া , খালি পেটে এক কোয়া রসুন খেলে স্বাস্থ্যের বেশ কিছু উন্নতি হতে পারে । আবার রসুনকে আদর করে ওয়ান্ডার ড্রাগ নামে ডাকা হয় । প্রাচীনকাল থেকেই মানুষ রসুনকে নানা কাজে ব্যবহার করেছে । রসুন স্বাস্থ্যগত বৈশিষ্ট্যর কারণে অনেক রোগের চিকিৎসায় ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে ।
রসুনে প্রচুর পরিমানে সালফার যৌগ থাকে , যাকে অ্যালিসিন বলা হয় । এই অ্যালিসিন কিন্তু কাঁচা রসুনেই পাওয়া যায় । এই কারণে এটিতে অ্যান্টি – ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে । রসুনে প্রচুর পরিমাণে দস্তা ,ফাইবার , কার্বোহাইড্রেট , ভিটামিন বি১ , বি২ , বি৩ ও বি৬ ক্যালসিয়াম , তামা , আয়রন , প্রোটিন , ফোলেট , ভিটামিন সি , ম্যাগনেসিয়াম , ফসফরাস , সোডিয়াম , জিঙ্ক রয়েছে । যার এত বিশাল পরিমান পুষ্টিগুণ রয়েছে , যে সেই রসুন যদি প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া যায় , তাহলে স্বাভাবিক ভাবেই অনেক রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন ।
এছাড়া , সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে এবং সাথে গরম জল খেলে অনেক স্বাস্থ্য উপকার পাওয়া যায় । রসুন খালি পেটে খাওয়া জলে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক – এর মতো কাজ করে । বিশেষ করে সকালে খালি পেটে রসুন খাওয়ার ফলে ব্যাক্তেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং তখন রসুনের ক্ষমতার কাছে ব্যাকটেরিয়ারগুলো হেরে যায় । ফলে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া সমূহ আর রক্ষা পায় না ।
চলুন জেনে নেওয়া যাক , সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে কি কি উপকার পাওয়া যায় —–
রক্ত সঞ্চালন উন্নত করে ঃ খালি পেটে কাঁচা রসুন খেলে উচ্চ রক্তচাপের উপসর্গ কমাতে সাহায্য করে । রসুন রক্ত সঞ্চালন বাড়াতে এবং আপনার লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করতে পারে ।
রক্তচাপ কমাতে সাহায্য করে ঃ রসুন উচ্চ রক্তচাপ খুব দারুন ভাবে কমাতে পারে । কাঁচা রসুনের প্রধান রাসায়নিক হল অ্যালিসিন , যা রক্তনালি গুলো শিথিল করতে এবং রক্তপ্রবাহ উন্নত করতে সাহায্য করে ।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঃ রসুন পুষ্টিগুণে ভরপুর , যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে । অতএব , কাঁচা রসুনে রয়েছে ভিটামিন সি , বি৬ , সেলেনিয়াম ও ম্যাঙ্গানিজ । এইসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবদান রাখে । প্রত্যেকদিন এক কোয়া কাঁচা রসুন খেলে ঠাণ্ডা , কাশি ,জ্বর অথবা অন্যান্য সংক্রমণ রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় ।
শরীরকে ডি-টক্সিফাই করে ঃ রসুন শরীরকে ডি-টক্সিফাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । রসুনে প্রচুর পরিমানে সালফার যৌগ থাকার কারণে এটি শরীরের অঙ্গ গুলিকে ভেতর থেকে পরিস্কার করে । এটি শরীরের বিসাক্ততা কমায় এবং শরীরকে রাখে সুস্থ । রসুন রক্তে থাকা সিসার মাত্রাও কমাতে পারে । এর ডি-টক্সিফাইয়ের প্রভাবে গ্লুটাথিয়নে উৎপাদন বাড়ে । এটি একটি শক্তিশালী অ্যান্টি – অক্সিডেণ্ট , যা যকৃতকে বিষাক্ত বর্জ্য অপসারণে সাহায্য করে ।
ক্যান্সার প্রতিরোধ করে ঃ রসুন প্রোটেস্ট ক্যান্সার প্রতিরোধে অনেক বড় ভূমিকা পালন করে । কোলন ক্যান্সার প্রতিরোধ করে থাকে এই রসুন । মেয়েদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় । গলব্লাডার ক্যান্সার হওয়া থেকেও মুক্ত রাখে । এছাড়া রসুন ইস্ট ইনফেকশন দূর করতে সাহায্য করে । তাই নিয়মিত কাঁচা রসুন খেলে শরীরে সব ধরনের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় ।