কাঁচা ছোলা ভিজিয়ে খাওয়া খুব উপকারী । শক্তবর্ধক হিসাবে কাজ করে । পাশিপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজমশক্তি বাড়ায় । কিন্তু আপনি কি জানেন , ছোলা ভেজানো জল শরীরের জন্য কতটা উপকারী ?

কাঁচা ছোলা ভেজানো জলের উপকারিতাঃ কাঁচা ছোলা ভেজানো জলে দ্বিগুন পুষ্টি রয়েছে । প্রোটিন , ফাইবার , ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ । যা শরীরে সতেজতা এবং শক্তি জোগায় । ভেজানো ছোলা হজমশক্তি বাড়ায় । ছোলা ভেজানো জলে থাকা এনজাইম ও ফাইবার হজমের সহায়তা করে ।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় । পেট পরিস্কার রাখে এবং পাচনতন্ত্রকে শক্তিশালী রাখে । ছোলা ভেজানো জল অনেকক্ষণ পেট ভর্তি রাখে । যার কারণে খিদে কম হয় । ওজন নিয়ন্ত্রণ থাকে । পাশাপাশি এতে থাকা ফাইবার মেদ কমাতে সাহায্য করে । ভেজানো ছোলায় ভিটামিন সি এবং জিঙ্ক রয়েছে । যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ।
ছোলা ভেজানো জল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে । এর গ্লাইসেমিক ইনডেক্স কম । ফলে মেটাবলিজাম বৃদ্ধি পায় । দ্রুত ক্যালোরি পোড়ে । শরীরের স্বাভাবিক কাজকর্ম সুচারুভাবে চালাতে সাহায্য করে ।

একমুঠো কাঁচা ছোলা সারারাত জলে ভিজিয়ে রাখার পর সকালে খাওয়ার আগে তা অবশ্যই ছেঁকে নিয়ে খাওয়া উচিত । চাইলে তাতে সামান্য নুন ও লেবুও মিশিয়ে নেওয়া যায় । এতে স্বাদ বেড়ে যায় । তবে ছোলা বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখা উচিত নয় , তাহলে পুষ্টিগুন কমে যাবে । প্রতিদিন একগ্লাস ছোলা ভেজানো জল খেলে শরীর পর্যাপ্ত শক্তি পাবে। হজমশক্তিও বাড়বে ।
ছোলা ভেজানো জলের অপকারিতাঃ কাঁচা ছোলায় ফাইবার এবং কার্বোহাইড্রেট অনেক বেশি পরিমাণে থাকে ।ফলে অতিরিক্ত ছোলা ভেজানো জল খেলে গ্যাস ও বদহজম হতে পারে । ছোলায় অক্সালেট পাওয়া যায় , যা শরীরের ক্যালসিয়ামের সঙ্গে মিলিত হলে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায় । কিডনির সমস্যায় ছোলা ভেজানো জল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত । অনেকের ছোলা খেলে অ্যালার্জি হয় । ছোলা ভেজানো জল থেকেও এমনটা হতে পারে ।