ঠাণ্ডা শরবতে পুদিনা পাতার ব্যবহার নতুন নয় । মকটেল হোক বা ককটেল ,যে কোনও জায়গাতেই তার উপস্থিতি বেশ স্পষ্ট । হঠাৎ করে ঠাণ্ডা আমেজ মুখে পড়লে মন্দ রাখে না । কিছু এর উপকারিতাও নেহাত কম নয় । আয়ুর্বেদ বিশেষজ্ঞ ভুবেনশ পাণ্ডে জানান , এই পাতা মাথা যন্ত্রণা , বমি বমি ভাব ,মাসল পেন দূর করতে সাহায্য করে ।

মিণ্টে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে । এরফলে চোখের স্বাস্থ্য ঠিক রাখতে এই পাতা সাহায্য করে । তাই স্যালাড হোক বা শরবত যে কোনও ভাবেই পুদিনা পাতা থাকুক রোজকার ডায়েটে ।

মাজন এর ব্যবহার হয় । শুধু মাত্র ঠাণ্ডা ভাব আনার জন্য নয় , এই পাতার মথ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাজ্ঞলাস উপকরণ আছে । ফলে ওরাল হেলথ ঠিক রাখার জন্য এই পাতার ব্যবহার হয় ।

এই পাতার সুন্দর গন্ধ ক্লান্তি দূর করতে পারে । তাই ঘুমের সমস্যা দূর করতে এই পাতার ব্যবহার করা হয় ।