health care: সকালের জল খাবারে যে সমস্ত খাবার না খাওয়া ভালো । এতে নানান সমস্যা দেখা দেয় ।

আমাদের শরীর সুস্থতা জীবনযাপন ও খাদ্যভ্যাসের উপর নির্ভরশীল । সারাদিন আমরা অনেক ধরনের খাবার খেয়ে থাকি । যে খাবার আমরা খেয়ে থাকি তার প্রভাব আমাদের শরীরে পড়ে । সকালের খাবার খাওয়ার মাধ্যমে আমাদের দিন শুরু হয় । স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও জীবনযাপন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর ও মন সতেজ রাখে । দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খাবার হল সকালের জল খাবার । সকালে যে খাবারে খেয়ে দিন শুরু করা হয় তা আমাদের সারাদিনের শক্তির যোগান দেয় । আর খাবার শুধু পেট ভরানোর জন্য নয় , খাবার থেকে যাতে সঠিক পরিমাণ পুষ্টি পাওয়া যাবে সেদিকেও নজর রাখা প্রয়োজন ।

তবে অনেকেই ঠিক বুঝে উঠতে পারছে না যে সকালের জল খাবারে ঠিক কি খাওয়া উচিত । সকালের জল খাবারে পেট ভরে খাবার খাওয়ার অর্থ হল এরকমও নয় যে প্রচুর পরিমানে খেতে ববে । বরং খাবারের মধ্যে যাতে প্রোটিন , ফ্যাট , ফাইবার সমান পরিমানে থাকে সেই দিকে নজর রাখতে হবে অবশ্যই । তবে কিছু খাবার রয়েছে যা খালি পেটে খেলে আমাদের পেটের গণ্ডগোল সৃষ্টি করে এবং হজমের সমস্যা সৃষ্টি হয় । সেই সঙ্গে লিভার , কিডনির উপরেও খারাপ প্রভাব পড়ে । অতএব , যতই স্বাস্থ্যকর খাবার হোক না কেন , সব খাবার শরীরের জন্য কার্যকর হয় না ।

সকালের জল খাবারে যে সমস্ত খাবার খাওয়া উচিত নয় —-

তেল ঝাল মশলাযুক্ত খাবার ঃ সকালের জল খাবারে কখনোই অতিরক্ত তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো । যেমন কচুরি , লুচি , পরোটা ইত্যাদি খাবার সকালে না খাওয়াই ভালো । খালি পেটে তেল মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে বদহজম হবে , অম্বল হবে এবং পেটের ওপর খারাপ প্রভাব পড়ে । সেই সঙ্গে নানাআ সমস্যা দেখা দিতে পারে । শুধু তাই নয় , রক্তচাপের মাত্রা বাড়াতে থাকে । যারা হৃদরোগে আক্রান্ত তারা কিন্তু কখনোই কিন্তু ভুল করেও এই ধরনের খাবার সকালের জল খাবারে কাবেন না । তাই সকালে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন ।

চা – কফি ঃ সকালে ঘুম থেকে উঠে চা -কফি খাওয়া শরীরের জন্য একদমই ভালো নয় । এতে প্রচুর পরিমানে ক্যাফেইন থাকে । আর ক্যাফেইন শরীরের জন্য খুব খারাপ । রোজ সকালে খালি পেটে ক্যাফেইন যদি খান তাহলে রক্তের শর্করার মাত্রা ৫০% বেড়ে যায় । সকালে খালি পেটে চা খেলে অ্যাসিডিটি বাড়িয়ে তোলে । এর কারনে গ্যাস , ফোলাভাব , জল ধরে রাখার মতো সমস্যা হতে পারে ।

দই ঃ এটি একটি প্রোবায়োটিক খাবার । এটি সকাল বেলা খালি পেটে খেলে গ্যাস ও অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে । এছাড়া , পাকস্থলীতে নানান সমসা হওয়ার সম্ভাবনা থাকে । আবার গ্যাস , এসিড হওয়ার সম্ভাবনা থাকে ।

কলা ঃ কলাতে প্রচুর পরিমানে ম্যাগনেসিয়াম , পটাশিয়াম , ক্যালসিয়াম রয়েছে ঠিকই । তবে ভুল করেও কলা খালি পেটে খাবেন না । কারণ , এতে প্রচুর পরিমান কার্বোহাইড্রেট থাকে । এতে মিষ্টির পরিমাণ বেশি থাকে । তাই কলা খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় ।

ফল বা ফলের রস ঃ খালি পেটে ফল কিংবা ফলের রস দুটোই মারাত্মক । খালি পেটে ফলের রস খেলে অগ্ন্যাশয় এবং লিভারের উপর অতিরিক্ত চাপ ফেলে । সকালে খালি পেটে একেবারেই যে সমস্ত ফল খাবেন না । যেমন – আমলকী , কমলালেবু , গ্রেপফ্রুট , লেবুজাতীয় ফল । মাঝে মাঝে খালি পেটে ফলের রস খেলে খুব বেশি সমস্যা হবে না । তবে নিয়মিত খেলে তা বিপজ্জনক হতে পারে । এর ফলে ইনসুলিন প্রতিরোধী হয়ে ওঠে ।

মিষ্টি জাতীয় খাবার ঃ খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলুন । না হলে হজমের সমস্যা হবে এবং ওজন হু হু করে শরীরে বাড়তে থাকবে । এছাড়া , খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে আচমকা ব্লাড সুগারের মাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে ।

স্যালাড ঃ সকালের জল খাবারে চেষ্টা করবেন স্যলাড না খাওয়ার । কিছু খাবার পর স্যালাড খেতে পারেন । কারণ , এতে পেট ব্যথা হতে পারে । সেই সঙ্গে বদহজম হওয়ার সম্ভাবনা এবং বারবার বমি হতে পারে ।

ময়দার রুটি ঃ সকালে কখনোই ময়দার রুটি , পাউরুটি খাবেন না । এটি স্বাস্থ্যের জন্য একদমই ভালো না । কারণ ময়দার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top