health care: বছরে একমাস পাওয়া যায় । এই ফুল খেলেই নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায় । ( যুক্তি ফুল )

বাজারে খুব জনপ্রিয় নয় । চৈত্র মাসের শুরুর দিক থেকে বাজারে আসতে শুরু করে । তবে মাত্র কয়েক জনের কাছেই তা মেলে । এমন একটি ফুল হল যুক্তি ফুল । এই ফুল মাত্র একমাস ফোটে যা আপনার শরীরের এশ কয়েকটি গুরুত্বপূর্ণ রোগের নির্মূল করতে পারে । গরমে ঝোপে জঙ্গলে অবহেলায় বেড়ে ওঠা এই ফুল আসলে মহা – ওষুধ । মার্চ এপ্রিল বাংলার চৈত্র – বৈশাখ মাসে সবুজ রঙের থোকা থোকা ফুল ফোটে গাছে । কচি সবুজ রঙ চোখে টেনে নেয় সহজেই । গ্রামেগঞ্জে বুনো লতার মধ্যে অনাচেকানাচে হয়ে থাকে । সাধারনত সবুজ ফুলের কুড়ির মতো দেখতে যুক্তি ফুল । যুক্তি ফুল সাধারনত সবজি হিসেবেই ব্যবহৃত হয় । উচ্ছে , করলার মতোই রান্না ঘরে এই ফুলের ব্যবহার হয়ে থাকে । গরমের রোগ এড়াতে যুক্তি ফুলের জুড়ি মেলা ভার ।

যুক্তি ফুলের আদি নিবাস হল ভারতবর্ষ । এটি একটি ক্রান্তীয় উদ্ভিদ লতা । এই ফুলটি তামিলনাড়ু এবং কেরালাতেও দেখা যায় । যুক্তি ফুলের বোটানিক্যাল নাম হল Dregea volubilis । আবার যুক্তি ফুলের অন্য নাম তিতাকুঞ্জ লতা । হিন্দিতে – অকড় বেল , অসমে – হেমজিরন্তি লতা , তামিলনাড়ুতে – কোদিপ্পালাই , কেরালাতে – কোটিপ্পালা , সংস্কৃতে – বহুপর্ণী বা বহুবল্লী নামে ডাকা হয় । এই ফুলের স্বাদ তিক্ত হওয়ায় অনেকে একে আবার তিতা কুঙ্গা ও বলে থাকেন । দক্ষিণ – পূর্ব এশিয়া মহাদেশের নাতিশীতোষ্ণ অঞ্চলে বিশেষ করে ভারত , বাংলাদেশ ও চিন দেশে গাছটি জন্মায় ।

যুক্তি ফুলের গাছটি শক্ত লম্বা লতানো প্রকৃতির । এটি মূলত কোনো বড় গাছ বা কোনো ঝোপঝাড়কে কেন্দ্র করে বেড়ে ওঠে । এই গাছের পাতা ৩ – ৬ ইঞ্চি লম্বা ও ২ – ৪ ইঞ্চি চওড়া হয়ে থাকে । যুক্তি ফুল স্বাদ ও ঔষধি গুনে ভরপুর । যুক্তি ফুল দিয়ে চ্চড়ি , শুক্তো রান্নার চল আছে । গরম ভাতে আলু দিয়ে যুক্তি ফুল ভাজা দারুণ ভালো লাগে । এই ফুলের তরকারি খেলে চৈত্র – বৈশাখের নানান মরশুমি রোগ – ব্যাধি থেকে রেহাই পাওয়া যায় ।

গ্রীষ্মকালীন রোগ ব্যাধি যেমন – জন্ডিস , বসন্ত রোগ , নানা রকম চর্ম রোগ থেকে রক্ষা পেতে এই ফুল দারুন উপকারে লাগবে । । এছাড়া এটি ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং যকৃত ভালো রাখে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top