এই সবজিটি নিয়মিত খেলে বয়স বাড়লেও হাড়ের সমস্যা হবে না । এই সবজিতে থাকে ম্যাগানিজ যা হাড় গঠন , হাড়ের শক্তি ও ঘনত্ব বৃদ্ধি করে । এটি স্পাইনের জন্য বিশেষ উপকারী ।

স্কোয়াশ অনেকেই বাজারে দেখলে এড়িয়ে যান । কিন্তু এই সবজি পুষ্টির ভাণ্ডার । স্কোয়াশে থেকে শরীর পায় প্রচুর পরিমাণে ভিটামিন ও বিটা ক্যারোটিন । এতে রয়েছে বিটা লুটেইন । লুটেইন চোখের দৃষ্টি বাড়ায় ,চুলের জন্যও ভীষণ উপকারী । স্কোয়াশে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেণ্ট , যা দেহের ফ্রির্যাডিক্যাল দূর করে । একাধিক গবেষণায় দেখা গিয়েছে , স্কোয়াশ ফুস্ফুস ক্যানসারের সম্ভবনা কমিয়ে দিতে পারে ।

স্কোয়াশে থাকা ম্যাগানিজ যা হাড় গঠন , হাড়ের শক্তি ও ঘনত্ব বৃদ্ধি করে । এটি স্পাইনের জন্য বিশেষ উপকারী ।নিয়মিত এই সবজিটি খেলে বয়স বাড়লেও হাড়ের সমস্যা হবে না । রক্ত শর্করার মাত্রা বাড়তে দেয় না স্কোয়াশ । তাই ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই এই সবজি । সেই সঙ্গে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভবনা অনেকাংশে কমিয়ে দেয় । স্কোয়াশে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম -ও ।

স্কোয়াশে রয়েছে ডায়েটারি ফাইবার । এই সবজি হজমশক্তি বাড়ায় , কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকেও মুক্তি দেয় ।ক্যালারি নেই বলে স্কোয়াশ ওজন কমাতে উপকারী ।