Health Benefits of Pineapple : আনারস খেলে কি হয় জানেন?

আনারসে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং সি , ক্যালসিয়াম , পটাসিয়াম ও ফসফরাস রয়েছে । যা শারীরিক পুষ্টির অভাব পূরণে কার্যকরী । প্রতিদিন অল্প পরিমাণে আনারস খেলে দেহে এসব পুষ্টি উপাদানের অভাব দূর করে । আনারস হজমশক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী । আনারসে রয়েছে ব্রোমেলিন ,যা হজমশক্তি উন্নত করতে সাহায্য করে ।

আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগানিজ । ক্যালসিয়াম হাড়ের গঠনে গুরুতপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাগানিজ হাড়কে মজবুত করে তোলে । নিত্যদিনের খাদ্য তালিকায় পরিমিত পরিমাণ আনারস হাড়ের সমস্যাজনিত যে কোনও রোগ প্রতিরোধ করতে সক্ষম ।

ওজন কমানোয় আনারসের জুড়ি মেলা ভার । গুনতে বেশ অবাক লাগলেও এটাই সত্যিই । আনারসে আছে প্রচুর ফাইবার এবং কম ফ্যাট । সকালের জলখাবারের স্বাস্থ্যকর খাবাররের সঙ্গে আনারস কিংবা আনারসের জুস ওজন কমানোয় গুরুতপূর্ণ ভূমিকা পালন করে ।

আনারসের ক্যাসিয়াম দাঁতের সমস্যা দূর করতে সাহায্য করে । মাড়ির যে কোনও সমস্যা সমাধান করতে আনারস অন্যতম । প্রতিদিন ডায়েট পরিমিত পরিমাণ আনারস খেলে দাঁতে জীবাণুর আক্রমন কম হয় , দাঁত থাকে সুস্থ ও মজবুত ।

দৃষ্টিশক্তি ঠিক রাখতে আনারস অত্যন্ত উপকারী । বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে , আনারস চোখের ম্যাক্যুলার ডিগ্রেডেশন রোগের হাত থেকে রক্ষা করে । এই রোগে চোখের রেটিনা ক্রমশালী নষ্ট হতে থাকে এবং ধীরে ধীরে অন্ধত্বের দিকে এগোয় আক্রান্ত রোগী । আনারসে রয়েছে বিটা ক্যারোটিন । প্রতিদিন আনারস খেলে এই রোগ হওয়ার সম্ভবনা ৩০ শতাংশ পর্যন্ত কমে যায় বলেই চিকিৎসকদের মত ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top