ফল খাওয়ার একাধিক উপকারিতার কথা বারবার বলেন বিশেষজ্ঞরা । প্রতিদিন ফল খাওয়ার পরামর্শ দেন চিকিতস্কেরা। কিন্তু উপকারী ফল খাওয়ার ক্ষেত্রেও থাকে অনেক বিধিনিষেধ । পেঁপে এমন একটি ফল যা মোটামুটিভাবে সারাবছর জুড়েই পাওয়া যায় বাজারে । আয়ুর্বেদ শাস্ত্রেও পেঁপের গুনাগুন সম্পর্কে অনেক কথা বলা হয়েছে ।

আয়ুর্বেদিক ঔষধ বিশেষজ্ঞ ডাঃ চিত্রা সিং বিশদে জানাছেন পেঁপের উপকারিতা সম্পর্কে । সেইসঙ্গে তিনি এও জানাছেন , কাদের বারন পেঁপে খাওয়া ?পেঁপের উপকারিতায় বলতে গেলে প্রথমেই বলতে এই ফলের হজমশক্তি বাড়ানো ক্ষমতার কথা । পেঁপেতে প্যাপইন নামক একটি এনজাইম রয়েছে , যা প্রোটিন হজম করতে সাহায্য করে । এটি পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে । কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি দেয় ।

পেঁপেতে ক্যালোরির মাত্রা কম এবং হাই ফাইবার রয়েছে । যা দীর্ঘ সময়ের ক্ষুধা নিয়ন্ত্রন করে । এটি শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরাতেও সহায়ক । পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ , যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । নিয়মিত পেঁপে খেলে শরীরে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি পাওয়া যায় ।


ত্বকের জন্যও অত্যন্ত উপকারী পেঁপে । পেঁপেতে রয়েছে অ্যান্টিঅক্সিডেণ্ট , যা ত্বককে সুস্থ ও উজ্জ্বল করে । এটি ত্বকের বলিরেখা কমাতেও সাহায্য করে এবং ত্বককে হাইড্রেটড রাখে । তবে শুধু পেঁপে ফলই নয় , পেঁপে পাতার গুনাগুন সম্পর্কের ও জানাছেন ডাঃ চিত্রা সিং । তিনি জানাছেন , পেঁপে পাতা ম্যালেরিয়া , ডেঙ্গি এবং ভাইরাল জ্বরের মতো বিভিন্ন রোগের ক্ষেত্রে খুবই উপকারী । পেঁপে পাতার রস প্লেটলেটের সংখ্যা বাড়াতে সহায়ক , যা ডেঙ্গুর মতো জ্বরের ক্ষেত্রে অত্যন্ত উপকারী ।