রোজ ডিম খাওয়া কি উচিত বা নিরাপদ ? পুষ্টিবিদরা বলছেন , ডিম খাওয়া বা না খাওয়া নির্ভর করবে যিনি খাচ্ছেন , তার স্বাস্থ্যের উপরে । কিন্তু এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে , রোজ দুটি করে সিদ্ধ ডিম খেলে তা শরীরের ১০ রকম পুষ্টির ঘাটতি পূরণ করতে পারে । এসো আবার আমরা তা জেনেনি ।

১। প্রোটিনঃ এক জন প্রাপ্তবয়স্ক মানুসের প্রতি দিন কতটা প্রোটিন জরুরি , তা নির্ভর করে তার ওজনের উপরে । শরীরের ওজনের কিলোগ্রাম পিছু ০ .৮ গ্রাম প্রোটিন প্রয়োজন হয় । অর্থাৎ কারও যদি ওজন ৭৫ কেজি হয় , তবে তার দিনে প্রোটিন প্রয়োজন ৬০ গ্রাম । যেহেতু একটি ডিম ৬ গ্রাম প্রোটিন থাকে , তাই নিয়মিত দুটি করে ডিম খেলে ১২ গ্রাম প্রোটিন যাবে শরীরে । যা নিয়মিত প্রয়োজনের অনেকটাই ।

২। ভিটামিন এঃ দুটি সিদ্ধ ডিমে রয়েছে ৫৪০ আইইউ ভিটামিন এ , যা আন্তর্জাতিক মানবদণ্ড বা ইন্টারন্যাশনাল ইউনিট । চোখ ও ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে ভিটামিন জরুরি । পাশাপাশি , রোগ প্রতিরোধ ক্ষমতাও ভাল রাখে ভিটামিন এ । কোষবৃদ্ধি , প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য এই ভিটামিন উপযোগী । একজন প্রাপ্তবয়স্কের নিয়মিত ৩০০০ আইইউ এ প্রয়োজন ,ডিম তার অনেকটাই পূরণ করে ।

৩। ভিটামিন বি ২ঃ ফ্যাট ,প্রোটিন এবং কার্বোহাইড্রেট পরিপাকের জন্য দরকার হয় এই ভিটামিন । তা ছাড়া ত্বক আর চোখের স্বাস্থ্য াল রাখতে সাহায্য করে ভিটামিন বি ২। প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ১ .৩ মিলিগ্রাম ভিটামিন বি ২ প্রয়োজন । ডিমে এই ভিটামিন থাকে ০ . ৬ মিলিগ্রাম ।

৪। ভিটামিন ডিঃ হাড়ের স্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় হল ভিটামিন ডি । আবার রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্যও এটি উপযোগী । শরীরের প্রতিদিন ৬০০ আইইউ ভিটামিন ডি প্রয়োজন । দুটি সিদ্ধ ডিমে থাকে ৮২ আইইউ ভিটামিন ডি ।

৫। ভিতামিন বি ১২ঃ মস্তিস্ক সঞ্চালনে সাহায্য করে ভিটামিন বি ১২ । আবার স্নায়ুর কাজেও এর গুরুতপূর্ণ ভুমিকা রয়েছে । এর পাশাপাশি , রক্তে লোহিতকনিকা বৃদ্ধি , দৈনদিন কাজে চনমনে ভাব বজায় রাখতেও ভিটামিন বি ১২ খুব জরুরি । সাধারণত রোজ ২ মাইক্রোগ্রাম এই ভিটামিনে প্রয়োজন । দুটি সিদ্ধ ডিমে থাকে ১ .৬ মাইক্রোোগ্রাম ভিটামিন বি ১২ ।

৬। কোলাইনঃ দুটি ডিমে ২৯৪ মিলিগ্রাম কোলাইন থাকে , যা দৈনিক প্রয়োজনের অর্ধেক । কোলাইন মস্তিস্ক এবং লিভারের স্বাস্থ্যের জন্য প্রয়োজন ।
৭। স্যালেনিয়ামঃ এটি একটি জরুরি অ্যান্টিঅক্সিডেণ্ট কোষের স্বাস্থ্য ,থাইরয়েড ,রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল রাখতে কাজে লাগে । প্রতিদিনের প্রয়োজনের ৫৫ মাইক্রোগ্রাম স্যালেনিয়ামের মধ্যে ২৮ মাইক্রোগ্রামেরই জোগান দিতে পারে দুটি সিদ্ধ ডিম ।

৮। আয়রনঃ হিমোগ্লোবিন তৈরিতে সহায়ক আয়রন । দুটি সিদ্ধ ডিমে থাকে ১ . ২ মিলিগ্রাম আয়রন ।
৯। ফোলেটঃ ডিএনএ সংশ্লেষ এবং ক্ষতিগ্রস্ত ডিএনএ -র মেরামতিতে সাহায্য করে ফোলেট । কোষের স্বাস্থ্যের জন্যও ফোলেট প্রয়োজনীয় । যে কারনে অন্তঃসত্ত্বা মহিলাদের নিয়মিত ফোলেটের চাহিদা পূরণ করার কথা বলে থাকেন চিকিৎসকেরা । প্রাপ্তবয়স্কদের নিয়মিত ৪০০ মাইক্রোগ্রাম ফোলেট জরুরি । প্রতিটি ডিমে ২৪ মাইক্রোগ্রাম ফোলেট থাকে ।

১০। জিঙ্কঃ দুটি সিদ্ধ ডিমে ১ . ১ মিলিগ্রাম জিঙ্ক থাকে । জিঙ্ক শরীরের ক্ষত নিরাময়ে সহযোগী । কোষের ক্ষয় রোধ করতে এবং প্রোটিন তৈরি করতে সাহায্য করে জিঙ্ক । একজন প্রাপ্তবয়স্কের প্রতিদিন ১১ মিলিগ্রাম জিঙ্ক জরুরি ।