শীতকালীন সবজি হলেও সারা বছরই পাওয়া যায় গাজর । এটি একটি পুষ্টিমান সমৃদ্ধ সবজি । প্রতিটি মানুষই নিজেকে সুস্থ রাখতে চায় । আর সুস্থ শরীরের জন্য শাকসবজির বিকল্প নেই । সবজির মধ্যে গাজরকে স্বাস্থ্যের জন্য অনেক ভালো বলে মনে করা হয় । গাজর স্বাদে অত্যন্ত সুস্বাদু , পুষ্টিকর এবং আঁশ সমৃদ্ধ শীতকালীন সবজি । গাজর কাঁচা ও রান্না দু’ ভাবেই খাওয়া যায় । তরকারি ও স্যালাড হিসাবেও গাজর অত্যন্ত জনপ্রিয় । গাজর রান্না করে খাওয়ার তুলনায় কাঁচা খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর । এছাড়াও গাজরের হালুয়া তৈরি করে খেতে পারেন নিয়মিত ।

গাজর মূল শাকসবজির গ্রুপের অন্তর্ভুক্ত । যা বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর । গাজর বিভিন্ন রকমের হয় । যেমন – হ্লুদ , কালো , সাদা , কমলা এবং বেগুনি । গাজর থেকে সর্বোচ্চ পুষ্টি পেতে হয় তবে কাঁচা গাজর খাওয়াই সর্বোত্তম । তাই গাজরের জুস বানিয়ে খেলেই পাওয়া যাবে গাজররে সর্বোচ্চ পুষ্টি উপাদান । গাজরে রয়েছে খনিজ ও ভিটামিন । যেমন – ভিটামিন এ , কে , বি , ফোলেট , আয়রন , ফাইবার , পটাশিয়াম , ক্যালসিয়াম । এছাড়াও এতে উচ্চমানের বিটা ক্যারোটিন , মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেণ্ট আছে । যা শরীরের জন্য খুব উপকারী । প্রতিদিন সকালে এক গ্লাস গাজরের রস স্বাস্থ্যের উন্নতি করবে কয়েকগুন । এবার জেনে নিন গাজর খেলে কি কি উপকার পাবেন ।

দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে – গাজরের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে । তাই নিয়মিত গাজর খেলে চোখ ভালো থাকবে । বিটা ক্যারোটিন আমাদের লিভারে গিয়ে ভিটামিন -এ তে বদলে যায় এবং চোখের রেটিনায় গিয়ে পৌঁছে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে ।

হৃদ যন্ত্র ভালো রাখে — গাজর পটাসিয়ামের একটি বড় উৎস , যা হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে । গাজর ডায়েটরি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেণ্টে পরিপূর্ণ । এই উপাদান গুলো ধমনির ওপর কোন কিছুর আস্তর জমতে না দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখে । ফলে হার্টকে সুস্থ রাখে । প্রতিদিন একটি গাজর খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি ৬৮ শতাংশ পর্যন্ত কমে যায় ।
হাড় সুস্থ রাখে এবং হজমশক্তি বাড়ায় — গাজরে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম । যা হাড় ভালো রাখতে সাহায্য করে । গাজরে রয়েছে ফাইবার , যা অন্ত্রের জন্য ভালো ।

রক্তচাপ নিয়ন্ত্রণ করে — গাজরে রয়েছে পটাসিয়াম , একটি খনিজ যা প্রস্রাবের মাধ্যমে শরীরের অতিরিক্ত সোডিয়াম দূর করতে সাহায্য করে , উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে । গাজর সারা শরীরে রক্ত সঞ্চালন সহজ করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ।
লিভারের জন্য উপকারী — গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে । এছাড়া গাজর লিভারের পিত্ত এবং ফ্যাট কমাতে সাহায্য করে । প্রতিদিন একটি করে গাজর খেলে লিভারের প্রদাহ , ফোলা ভাব ও সংক্রমণ কমে যায় । নিয়মিত গাজর খেলে লিভারের হেপাটাইটিস , সিরোসিস এবং কোলেস্টেসিসের মতো সমস্যা থেকে লিভারকে রক্ষা করে ।
স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে — গাজরে এমন কিছু উপাদান রয়েছে যা মানব শরীরের স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে — গাজরের জুসে ভিটামিন ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ , পটাসিয়াম , ফসফরাস ইত্যাদি থাকে যা হাড় গঠন , নার্ভাস সিস্টেমকে শক্ত করা এবং মস্তিস্কের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে । গাজরের জুস শরীরে ক্ষতিকর জীবাণু , ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে । প্রতিদিন এক গ্লাস গাজররে জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনক ভাবে বৃদ্ধি করে ।

ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে — গাজরে রয়েছে ফ্যালকারিওলন ও ফ্যালকারিনডিওল নামে দুটি ক্যান্সার প্রতিরোধী যৌগ , যারা দেহে ক্যান্সার কোষ বৃদ্ধি করতে বাধা প্রদান করে । গাজরে এই দুটি যৌগ প্রাকৃতিকভাবে উৎপাদন হয় । গাজর খেলে ফুস্ফুস ক্যান্সার , কলোরেক্তাল ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে ।

ত্বকের জন্য উপকারী — অ্যান্টিঅক্সিডেণ্ট এবং পটাসিয়ামের মতো খনিজের উপস্থিতি আছে গাজরে । এই উপাদান ত্বক শুকিয়ে যাওয়া , স্কিন টোনকে উন্নত করে এবং ত্বকে দাগ পড়া থেকে রক্ষা করে । সুন্দর ত্বকের জন্য গাজর খেতে পারেন । গাজর আপনার ত্বকে ভেতর থেকে সুন্দর করে তুলতে সাহায্য করে । এতে রয়েছে ভিটামিন এ যা আপনার ত্বকের রোদে পোড়া পোড়া ভাব দূর করতে সাহায্য করে । এছাড়া ভিটামিন এ ত্বকের ভাঁজ পড়া , কালো দাগ , ব্রন ইত্যাদি দূর করতে সাহায্য করবে । যার ফলে আপনার ত্বক সুন্দর দেখাবে ।

মুখ ও দাঁতের জন্য উপকারী — গাজরে মধ্যে ভিটামিন সি থাকে । যা সংযোজক টিস্যু , দাঁত এবং মাড়ির জন্য ভাল রাখতে সাহায্য করে । গাজর আপনার দাঁত ও মুখ পরিস্কার করে । গাজর মিনারেলস গুলো দাঁত মজবুত থাকতে সাহায্য করে । গাজর মুখের লালা উৎপাদন বাড়ায় এবং প্রাকৃতিকভাবে এটি ক্ষারীয় কারণে মুখের মধ্যে অ্যাসিডের প্রভাবকে ভারসাম্যহীন করে তোলে । গাজরে প্রচুর পরিমাণে আয়রণ রয়েছে । এটি খেলে দাঁতগুলি শক্ত , পরিস্কার এবং উজ্জ্বল এবং মাড়িও শক্ত হয় ।