Health Benefits of Cabbage : বাঁধাকপির স্বাস্থ্যগুণ ।

এখন শীতের মরশুম । শীত মানেই নানা রঙের সবজি । শীতের সবজি বলতে যেগুলোর মাথায় আসে , তার মধ্যে বাঁধাকপি তার মধ্যে অবশ্যই থাকে । কেউ একে পাতাকপি আবার কেউ কেউ বাঁধাকপি বলে থাকে । গুনে পরিচয় এই সবজি , নামে নয় । বাঁধাকপি তার অসংখ্য স্বাস্থ্যকর উপকারিতা কারণে এটি খুব জনপ্রিয় সবজি । এই সবজি নতুন কোনো সবজি নয় বরং চার হাজার বছর ধরে চাষ হয়ে আসছে । চিন , মধ্য ও পশ্চিম ইউরোপ আর মেসোপটেমিয়ায় বাঁধাকপি চাষ হয়ে আসছে । আমাদের দেশে প্রচুর পরিমাণে বাঁধাকপি হয় । তাই এই সবজি পুষ্টির জন্য বেশি বেশি খেতে পারি । এই সবজি কাঁচা , রান্না করে এবং শুকিয়ে খাওয়া যায় । আর এই সবজি দিয়ে নানা ধরনের পদও রান্না হয়ে থাকে ।

এই সবজি নানা পুষ্টিগুণে ভরপুর । এই সবজির পুষ্টিগুণ নির্ভর করে কোন পদ্ধতিতে খাওয়া হচ্ছে তার ওপর । বাঁধাকপি খুব মিহি করে বেটে ১০ মিনিট রেখে দিয়ে তা স্যালাডে মিশিয়ে খেলে এর সর্বোচ্চ পুষ্টিগুন পাওয়া যায় । এছাড়া নানাভাবে বাঁধাকপি খাওয়া যায় , যেমন কাঁচা , ভাপা , ভাজা , আধা সেদ্ধ এবং বেক করেও । আর কুচি কুচি করে কেটে কড়া রোদে শুকিয়ে বয়ামে ভরে রাখলে তা প্রায় সারা বছরই খাওয়া যায় । এক কাপ আধা সেদ্ধ বাঁধাকপিতে পাওয়া যায় আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন সি-এর তিন ভাগের এক ভাগ । এটি কম ক্যালরিযুক্ত উচ্চ পুষ্টিকর একটি সবজি । এই সবজিতে রয়েছে ভিটামিন সি , ভিটামিন কে , ভিটামিন এ , ক্যালসিয়াম , পটাশিয়াম , ফাইবার , । পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি৬ , ম্যাঙ্গানিজ এবং ফোলেট । এছাড়া , এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেণ্ট , গ্লুটামাইন এবং অ্যামাইনো অ্যাসিড যা শরীরের জন্য উপকারী ।

নিয়মিত এই সবজি খেলে কি কি স্বাস্থ্যকর উপকারিতা পাওয়া যায় তা জেনে নেওয়া যাক ।

রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে ঃ এতে উচ্চ মানের ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেণ্ট রয়েছে । যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । নিয়মিত এই সবজি খেলে নান ধরনের সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে শরীরে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলে ।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ঃ কোলেস্টেরল হজম এবং হরমোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তবে , শরীরে ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেল তা হৃদরোগের ঝুঁকি বাড়ে । অতএব , এতে রয়েছে ফাইবার যা খারাপ কোলেস্টেরলের সঙ্গে লড়াই করে । এবং সহজেই আপনার পাচনতন্ত্র দ্বারা শোষিত হয় । এটি আপনার শরীরে খারাপ চর্বি জমতে বাধা দেয় । এটি আপনার স্বাস্থ্যের উন্নতি করে ।

ক্যান্সার প্রতিরোধ করে ঃ বাঁধাকপির মতো ক্রুসিফেরাস শাকসবজিতে গ্লুকোসিনোলেট নামে একটি পরিচিত যৌগ রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে । এই যৌগগুলি বায়োঅ্যাকটিভ পদার্থে ভেঙ্গে যায় যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় । এটি কোলোরেক্তাল ও স্তন ক্যান্সারসহ কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে ।

হজমশক্তির উন্নতি ঘটায় ঃ এতে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার , যা হজমশক্তির উন্নতি ঘটায় । নিয়মিত বাঁধাকপি খেলে হজমশক্তি ভালো হয় । এই সবজি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে । এছাড়া বাঁধাকপিতে থাকা সালফার যৌগগুলি পরিপাকতন্ত্রের প্রদাহ কমাতেও ভূমিকা রাখে ।

প্রদাহের বিরুদ্ধে লড়াই করে ঃ সালফোরাফেন এবং কেম্পফেরলের মতো অ্যান্টিঅক্সিডেণ্ট সমৃদ্ধ একটি সবজি বাঁধাকপি । এই সবজিতে থাকা এইসব উপাদান দীর্ঘস্থায়ী প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে । এছাড়া , নানা রোগের ঝুঁকি কমায় এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে ।

অষ্টিওপোরোসিসের ঝুঁকি কমায় ঃ এতে রয়েছে ভিটামিন কে । হাড়ের স্বাস্থ্য বাড়ায় ভিটামিন কে যা আপনার স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ । আপনি কি অষ্টিওপোরোসিসের মতো রোগে ভুগছেন তাহলে আপনার খাদ্যতালিকায় এই সবজি রাখতে পারেন ।

রক্তচাপ কমায় ঃ এই সবজিতে রয়েছে পটাসিয়াম একটি খনিজ এবং ইলেক্ট্রোলাইট । যা আপনার দেহে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে । এই সবজি আপনার রক্তচাপ কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় ।

শরীরকে শক্তিশালী করে রাখে ঃ এতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি , যা অ্যাসকরবিক অ্যাসিড নামেও পরিচিত । এটি শরীরের জন্য খুব উপকারী । এই সবজি কোলাজেন উৎপাদন বাড়াতে এবং আপনার দেহের প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে । এটি আপনার শরীরকে খাবারগুলি শোষণে সাহায্য করে ।

ত্বকের স্বাস্থ্য বাড়ায় ঃ বাঁধাকপিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেণ্ট এবং ভিটামিন , বিশেষ করে ভিটামিন এ , ভিটামিন সি । যা স্বাস্থ্যকর , উজ্জ্বল ত্বকে অবদান রাখে । ভিটামিন এ ত্বকের কোষের টার্নওভারকে উৎসাহিত করে এবং আপনার বর্ণকে পরিস্কার ও প্রাণবন্ত রাখে । আর ভিটামিন সি কোলাজেন উৎপাদকে সমর্থন করে । যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং বলিরেখা কমাতে সাহাজ্য করে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top