Health Benefits Of Beta shaag in Bengali : বেতো শাকের উপকারিতা।

প্রতি দিন পাতে মাছ-মাংসের পাশাপাশি রাখতে হবে শাকসবজিও । পুষ্টিগুণের অর্ধেক যে লুকিয়ে রয়েছে এই সব খাবারেই ।পুষ্টিবিদরা জানান ,শুধু শীতের সবজি নয় ।মরশুমের সব শাক -সবজিই শরীরের পক্ষে জরুরি । গ্রামের বাংলার মাঠেখাটে , পুকুরপাড়ে হয়ে থাকে নানা ধরনের শাক ।সব শাকেরই রয়েছে বহু গুনাগুন । সেসবের মধ্যে সর্বরোগহরা বলে গণ্য হয় বেতো শাক ।

নানা ধরনের শাকের মধ্যে কম নাম শোনা যায় এই শাকের । বেতো অথবা বাথুয়া শাক । এই শাকের পরোটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও সমান উপকারী । তবে বেতো শাক বেশি পাওয়া যায় শীতের মরশুমে । বেতো শাক সুগার থেকে শুরু করে ডায়াবেটিস সব রোগের উপ্শমে সমান কার্যকর ।

গগরম জল পড়ে ত্বকের কোনও অংশ পুড়ে গেলে বা ছ্যাকা খেয়ে ফোস্কা পরলে বেটে আলতো করে মাখিয়ে দিন বেতো শাক । মুখে ঘা হলে চিবিয়ে খান এই শাক । রান্না করে খেলেও উপকার । প্রস্রাবের সময় জ্বালা করে ? বেতো শাক বেটে ২চামচ জিরের গুড়ো ,২ চামচ পাতিলেবুর রস মিশিয়ে খান ।

কিডনিতে পাথর হলে ১ কাপ বেতো শাকের রস খান । রান্না করে খেতে পারেন । কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় বেতো শাক ।মল নরম করে । এই শাকে আছে ভিতামিন এ , সি ,বি৬ ,আয়রন ,ক্যালশিয়াম ,পটাশিয়াম , যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সহায়ক । এই শাকে থাকা ভিটামিন ও ঘনিজ উপাদান সুগার নিয়ন্ত্রন করে শরীরকে করে শক্তিশালী ।

আমাশার সমস্যা থাকলে খেতে পারেন বেতো শাক । শুধু তা-ই নয়, কৃমির আধিক্য ভুগলেও এই শাকই সেরা ওষুধ । এছাড়া সারিয়ে তোলে সর্দি -কাশির ধাত ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top