Green Peas benefits : মটরশুঁটি খাওয়ার উপকারিতা ।

সবুজ মটরশুঁটি উদ্ভিদ – ভিত্তিক প্রোটিনের একটি বড় উৎস । মটরশুঁটি খেতে যেমন সুস্বাদু , তেমনি পুষ্টিগুণে ভরপুর । মটরশুঁটি শীতকালের একটি পরিচিত সবজি । তবে এটি কম -বেশি ১২ মাসেই পাওয়া যায় বাজারে , মটরশুঁটি বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় । যেমন -পোলাও , খিচুড়ি , নুডলস , পাস্তায় ,মাছের ঝোলে এবং মটরশুঁটির কচুরি হয় । আবার মটরশুঁটি কাঁচাও খাওয়া যায় । এটি স্যুপ কিংবা স্যালাডে ব্যবহার করতে পারেন । শীতকালে মটরশুঁটি খেলে অনেক রোগ প্রতিরোধ করে ।

মটরশুঁটি একটি আমিষ সমৃদ্ধ সবজি । যেসব সবজির মধ্যে কিছু পরিমাণ প্রোটিন আছে তারমধ্যে এটি অন্যতম । মাছ , মাংস , দুধ , ডিম প্রোটিনের ভালো উৎস । কিন্তু সব সবজিতে যে পরিমাণ প্রোটিন থাকে , তার থেকে মটরশুঁটিতে বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায় । মটরশুঁটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার , ভিটামিন এ , ভিটামিন ই , ভিটামিন ডি , ভিটামিন কে , ফলিক অ্যাসিড , আয়রন , জিঙ্ক , পটাশিয়াম , ম্যাগনেসিয়াম । এছাড়া এতে কোলিন রিবোফ্লাভিনের মতো যৌগ রয়েছে , যা খারাপ কোলেস্টেরল কমায় । সেইসঙ্গে শীতের সময়ে হার্টের সমস্যা কমাতেও কাজ করে । তবে এটি কারও কারও জন্য ক্ষতিকারক হতে পারে । মটরশুঁটি খাওয়ার অনেক উপকারিতা রয়েছে । তবে এটি অতিরিক্ত পরিমাণে খেলে তা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে । চলুন জেনে নেওয়া যাক মটরশুঁটির উপকার সম্পর্কে ।

সুগার নিয়ন্ত্রণে থাকে ঃ মটরশুঁটিতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে , যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে । ফাইবারের কারণে গ্লুকোজ ধীরে ধীরে রক্তে শোষিত হয় । ফলে রক্তে সুগার হঠাৎ বেড়ে যেতে পারে না ।

হাড় ভালো রাখে ঃ মটরশুঁটিতে রয়েছে ভিটামিন কে । আর ভিটামিন কে -এর ঘাটতি থাকলে ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম অর্থাৎ বোন মিনারেল সঠিকভাবে কাজ করতে পারে না । ফলে দেখা দেয় হাড়ের সমস্যা । সেই কারণে , অষ্টিওপোরেসিসে আক্রান্ত রোগীদের জন্য মটরশুঁটি একটি ভালো উৎস ।

হজম প্রক্রিয়া উন্নত করে ঃ প্রচুর পরিমাণে ফাইবার , ভিটামিন এবং মিনারেল পাওয়া যায় মটরশুঁটিতে । যা পেট সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে । এটি হজম প্রক্রিয়াকে শক্তিশালী করতে কাজ করে ।

গর্ভাবস্থায় উপকারী ঃ মটরশুঁটিতে লৌহ , ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিডের পাশাপাশি বেশ কয়েকটি ভিটামিন এবং পুষ্টিতে সমৃদ্ধ । যা একজন গর্ভবতী মহিলাদের জন্য খুব উপকারী বলে মনে করা হয় । এই কারণে গর্ভাবস্থায় সবুজ মটরশুঁটি খাওয়ার উপকারিতা খুব বেশি ।

রোগ প্রতিরোধ বাড়ায় ঃ শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় , ফলে জ্বর , সর্দি -কাশি বেশি হয় । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রথমেই গুরুত্ব দিতে হবে প্রোটিনকে , তারপর ভিটামিন এ , এবং জিঙ্ককে । আর মটরশুঁটির মধ্যে এসব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এই উপাদান রয়েছে । তাই নিয়মিত খাদ্যতালিকায় মটরশুঁটি রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ।

কোষ্ঠকাঠিন্য দূর করে ঃ মটরশুঁটি ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে হজমজনিত সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে ।

্বাস্থ্যের ভালো রাখতে সাহায্য করে ঃ মটরশুঁটি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেণ্ট সমৃদ্ধ রঙিন শাকসবজি যা প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে হার্ট ভালো থাকবে । হৃদযন্ত্র ভালো রাখতে অ্যান্টিঅক্সিডেণ্ট সমৃদ্ধ খাবার খুব কার্যকারী । এছাড়া মটরশুঁটিতে ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি রক্তের কোলেস্টেরল কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে ।

ত্বক এবং চোখের জন্য উপকারি ঃ ত্বকের বয়স ধরে রাখতে এবং চোখের স্বাস্থ্যের জন্য মটরশুঁটির কোনো বিকল্প নেই । মটরশুঁটিতে রয়েছে আলফা- লিপোইক অ্যাসিড নামের অ্যান্টিঅক্সিডেণ্ট। যা একটি অ্যান্টি – এজিং উপাদান । এই অ্যাসিড ত্বককে সুস্থ রাখে , উজ্জ্বল করে এবং ত্বকের দাগ কমাতে সাহায্য করে । এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেণ্ট লিউটেনিন এবং জিজ্যান্থিন , যা চোখের ম্যাকুলার ডিজেনারেশন সমস্যা কমাতে সাহায্য করে । বয়স বাড়তে থাকলে এই সমস্যা দেখা যায় চোখে ।

ক্যান্সারের ঝুঁকি কমায় ঃ মটরশুঁটিতে রয়েছে ভিটামিন এ , ভিটামিন ই , ভিটামিন সি । আর এই তিনটি ভিটামিনকে একসঙ্গে অ্যান্টিঅক্সিডেণ্ট বলে । এছাড়া এতে ফ্ল্যাভনয়েড ও ক্যারোটিনয়েড নামের অ্যান্টিঅক্সিডেণ্ট । প্রতিনিয়ত বিভিন্ন কারণে ক্ষতিকারক ফ্রি র‍্যাডিকেল তৈরি হয় আমাদের শরীরে । অ্যান্টিঅক্সিডেণ্ট শরীরে তৈরি ওয়া কোষ ধ্বংসকারী ফ্রি – র‍্যাডিকেলকে ধ্বংস করতে সাহায্য করে । শরীরে ফ্রি – র‍্যাডিকেলের পরিমাণ কমে গেলে ক্যান্সারের ঝুঁকিও কমে যায় ।

ওজন কমাতে সাহায্য করে ঃ মটরশুঁটি লো ক্যালরি , হাই ফাইবার যুক্ত সবজি । এটি হাই ফাইবার যুক্ত হওয়ায় দ্রুত পেট ভরে যাবে । যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা শীতকালে মটরশুঁটি বিভিন্ন ভাবে খেতে পারেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top