gourd juice benefits : খালি পেটে লাউয়ের রস খান ফল পাবেন হাতেনাতে ।

আমাদের অতি পরিচিত একটি সবজি হল লাউ । এই গরমে লাউ মন এবং পেট দুই ঠাণ্ডা রাখে । সারা বছরই লাউয়ের কদর আছে । তবে গরমের সময় এই সবজির চাহিদা অনেকাংশে বেড়ে যায় । সবজি হিসাবে লাউকে খুব বেশি পছন্দের তালিকায় রাখেন না অনেকেই । গরমে বাঙ্গালির রান্না ঘরে লাউ দিয়ে বিভিন্ন রকম পদ রান্না করা হয়ে থাকে । যেমন – লাউ ডাল , লাউ ঘণ্ট ইত্যাদি । লাউয়ের তরকারি একটি খুব সুস্বাদু খাবার । অনেকেই রয়েছে যারা লাউয়ের তরকারি খেতে ভালোবাসেন । লাউ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী । প্রাচীনকাল থেকেই লাউ ঔষধি গুনের জন্য মুল্যবান ।

তবে , লাউ শুধু রান্না করে না খেয়ে , খালিপেটে লাউয়ের রস খেতে পারেন । এটি ডিটক্স ওয়াটার হিসাবে কাজ করে । রোজ সকালে খালি পেটে লাউয়ের রস খাওয়ার ফলে একাধিক শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করতে পারবেন । এছাড়া , নিয়মিত এটি খেলে ফিরবে স্বাস্থ্যের হাল এবং সারাদিন প্রানবন্ত লাগে । লাউয়ের রস গরম কালে শরীরের তাপমাত্রা বজায় রাখতে অনেক সাহায্য করে । লাউয়ের রস পুষ্টিগুণে ভরপুর । এতে রয়েছে জিঙ্ক , কপার , ম্যাগনেসিয়াম , আয়রন , ফাইবার , পটাসিয়াম , ক্যালসসিয়াম , ভিটামিন সি , বি , কে , এ । রান্না করে লাউ খেলে এতে মজুত থাকা ভিটামিন ও খনিজের অনেকটা অংশই নষ্ট হয়ে যায় । তাই উপকার পেতে চাইলে খেতে পারেন লাউয়ের রস ।

চলুন জেনে নিই নিয়মিত লাউয়ের রস খেলে স্বাস্থ্যকর উপকার গুলো ————-

রক্তচাপ কমায় ঃ লাউয়ের রসের মধ্যে প্রচুর পরিমানে পটাশিয়াম রয়েছে , যা রক্তচাপকে নিয়ন্ত্রন রাখতে সাহায্য করে । লাউয়ের রস নিয়মিত খেলে রক্তচাপের মাত্রা কিছুটা হলেও কমে । তাই উচ্চ রক্তচাপের রোগীরা লাউয়ের রস খালি পেটে খেতে পারেন । এছাড়া এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঃ লাউয়ের রস ভিটামিন সি সমৃদ্ধ , যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেণ্ট যা শ্বেত রক্ত কণিকার উৎপাদন বৃদ্ধি করে । নিয়মিত লাউয়ের রস খেলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় , মানসিক চাপ কমায় ,এবং শক্তি বৃদ্ধি করে । লাউয়ের রস রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং সরদি- কাশি হাত থেকে রক্ষা করে ।

মানসিক সমস্যা দূর করে ঃ লাউয়ের রসে রয়েছে কোলিন নামক নিউরোট্রান্সমিটার , যা মস্তিস্কের কোষ বৃদ্ধি করে মানসিক সমস্যা দূর করতে কাজ করে । এছাড়া , নিয়মিত লাউয়ের রস খেলে মানসিক চাপ , উদ্বেগ এবং বিষণ্ণতার এড়াতে পারেন ।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ঃ লাউয়ের রসে উচ্চ মাত্রায় ফাইবার এবং জল পাওয়া যায় , যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী । এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রন করতে পারে ।

হার্টের স্বাস্থ্য বজায় রাখে ঃ নিয়মিত লাউয়ের রস খেলে হার্ট ভালো থাকে । এটি হার্টের স্বাস্থ্যকে আরও উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেবে ।

পেটের সমস্যা দূর করে ঃ লাউয়ের রসের মধ্যে থাকা ফাইবার আমাদের কোলোনে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সিদ্ধহস্ত । তাই নিয়মিত লাউয়ের রস খাওয়ার ফলে গ্যাস , অ্যাসিডিটি এবং পেটের সমস্যা দূর করে ।

পাচনতন্ত্র শক্তিশালী করে ঃ লাউয়ের রস পাচনতন্ত্র শক্তিশালী করতে সাহায্য করে । লাউয়ের রসে উপস্থিত থাকা ফাইবার ও জল হজমশক্তি বাড়ায় । এটি হজম প্রক্রিয়ার উন্নতি করে এবং পেটের জন্য খুব উপকারী ।

জয়েন্টের ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে ঃ লাউয়ের রস খেলে গাঁটেব্যথা বা শরীরের সাধারণ ব্যথার লক্ষণগুলি কমাতে সাহায্য করতে পারে । এটি প্রদাহ- বিরোধী বৈশিষ্ট্য জয়েন্ট এবং টিস্যুতে প্রদাহ কমাতে পারে ।

ওজন কমাতে সাহায্য করে ঃ লাউয়ের মধ্যে ফাইবার ছাড়াও প্রচুর পরিমানে ভিটামিন , পটাশিয়াম ,এবং আয়রন রয়েছে । এর এই স উপাদান গুলি ওজন কমাতে সাহায্য করে । এছাড়া , লাউয়ের রস শরীরথেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ সরায় এবং শরীরে জলীয় পদাথ যুক্ত করে , সার্বিক ভাবে চর্বি কমায় এবং অক্সিডেটিভ চাপ কমায় বলে ওজন কমাতে সাহাযজ্যকরে । বিশেষত প্রতিদিন সকালে খালি পেটে এটি খেলে উপকার পারেন দ্রুত ।

লিভারের স্বাস্থ্য বজায় রাখে ঃ অস্বাস্থ্য জীবনধারা এবং অস্বাস্থ্যকর খাদ্য তালিকার কারনে লিভারের সমস্যা দেখা দেয় । আর এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে নিয়মিত লাউয়ের রসের সঙ্গে আদার রস মিশিয়ে খেতে পারেন । ফলে এটি পেটের জ্বালাভাব কমাতে সাহায্য করে ।

লাউয়ের রস তৈরি করার পদ্ধতি হল ঃ প্রথমে পরিমান মতো লাউ নিয়ে তার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিন । তারপর এই লাউয়ের টুকরো সঙ্গে পুদিনা পাতা দিয়ে মিক্সি গ্রাইণ্ডারে রস বানিয়ে নিন । এবার তাতে পরিমান মতো লেবুর রস আর নুন মিশিয়ে খেতে পারেন লাউয়ের রস ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top