Drumstick health benefits : সজনে ডাঁটা খাওয়ার উপকারিতা ,

অতুলনীয় পুষ্টি গুনে ভরা সজনে ডাঁটা । অনেকের সজনে ডাটা একটি প্রিয় সবজি । বসন্তের শেষ থেকে বাজারে উঠতে শুরু করেছে । সজনে ডাটা খেতেই যে সুস্বাদু তা নয় বরং স্বাস্থ্য সুরক্ষার কাজেও বেশ প্রয়জনীয়ও । সজনে গাছের বৈজ্ঞানিক নাম মরিঙ্গা ওলেইফেরা । সজনের তরকারি এবং সজনের ডাল অনেকের কাছেই প্রিয় একটি খাবার । এছাড়া , সজনে ডাটা দিয়ে বিভিন্ন রিকমের রান্না করা যায় । যেমন – আলু দিয়ে সজনের ডাঁটার ঝোল , সজনে ডাঁটা ও বড়ির ঝোল , সজনে ডাঁটা ও রুই মাছের ঝোল , সজনে ডাঁটা ও চিংড়ি ঝোল , সজনে ডাঁটা লাউ নিরামিষ , দই সজনে ডাঁটা ইত্যাদি রান্না করা যায় । সজনে গাছের ফল , ফুল , পাতা , শিকড় খাদ্য এবং ঔষধি গুনের জন্যও বেশ জনপ্রিয় ।

এই উদ্ভিদ গ্রীষ্মপ্রধান অঞ্চলে বেশি জন্মায় । বর্তমানে বাংলাদেশ , ভারত , মালেয়শিয়া , শ্রীলঙ্কা , ইন্দোনেশিয়া , তাইওয়ানের মতো দক্ষিণ ও দক্ষিণ -পূর্ব এশিয়ার দেশ ছাড়াও ক্যারিবিয়ান অঞ্চলে , প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল , দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু দেশে সজনে গাছ পাওয়া যায় । প্রায় ৩০০০ রোগের চিকিৎসা করা হয় এই সজনে গাছ থেকে । এই জন্য সজনে গাছকে বলা হয় বিস্ময় বৃক্ষ । বসন্ত রোগ প্রতিরোধে সজনে ডাঁটার তরকারি বা ডালের ভীষণ কার্যকারী । ফলে এই সময় জল বসন্ত বা গুটি বসন্তের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে জায় অনেকাংশই । সজনে ডাঁটায় অনেক পুষ্টি উপাদান রয়েছে । সজনে ডাঁটায় আছে ফাইবার , প্রোটিন এবং অনেক খনিজ উপাদান । আর আছে ক্যালসিয়াম , ফসফরাস , ভিটামিন এ , আয়রন , ম্যাগনেসিয়াম ,পটাশিয়াম , কার্বোহাইড্রেট । এছাড়া , এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেণ্ট , অ্যান্টি – ইনফ্লেমেটরি ও অ্যান্টি – ব্যাকটেরিয়াল উপাদান । এই সময়ে নিয়মিত সজনে ডাঁটা খেলে বহু রোগ থেকে মুক্তি মিলবে ।

চলুন জেনে নিই সজনে ডাঁটার উপকারীতা ——

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঃ সজনে ডাঁটায় প্রচুর পরিমানে রয়েছে ভিটামিন এ যা অ্যান্টি -অক্সিডেণ্ট হিসেবে কাজ করে । এই অ্যান্টি – অক্সিডেণ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শ্রিরকে শক্তিশালী করে । ঠাণ্ডা জ্বর বা কাশি হলে সজনের তরকারি বা স্যুপ খেলে জ্বর ও কাশি উপশমে সাহায্য করে ।

হাড় শক্ত ও মজবুত করে ঃ সজনে ডাঁটায় প্রচুর পরিমানে রয়েছে ক্যালসিয়াম , আয়রন , ভিটামিন এবং ফসফরাস । এই খনিজ উপাদান শিশুদের মজবুত হাড় গঠনে সাহায্য করে । বয়স্ক ব্যক্তিদের প্রতিদিনের খাবারে সজনে ডাঁটা রাখা উচিত । কারন , সজনে ডাঁটা হাড়ের ঘনত্ব পুনরুদ্ধার করে এবং অষ্টিওপোরোসিসের লক্ষণগুলি কমিয়ে থাকে । তাই সুস্থ এবং শক্তিশালী হাড়রে জন্য অত্যন্ত উপকারী সজনে ডাঁটা । এছাড়া সজনে ডাঁটায় অ্যান্টি – ইনফ্লেমেটরি উপাদান রয়েছে , যা বাতের চিকিৎসা এবং হাড়ের ছোটখাট ক্ষত নিরাময়ের ক্ষমতা রাখে ।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে ঃ সজনে পাতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে । সজনে ডাঁটায় রয়েছে নায়াজিমিনিন এবং আইসোথিয়োকায়াণ্টের মতো বায়ো -অ্যাক্টিভ যৌগ । এই দুটি যৌগ ধমনিগুলোকে প্রসারিত করে উচ্চ রক্তচাপ বিকাশের সম্ভাবনা হ্রাসে বিশেষ ভাবে সাহায্য করে । এতে থাকা অ্যান্টিঅক্সিডেণ্ট হৃদযন্ত্রের রক্ত ও পুষ্টির সংবহনকে উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে । দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সজনে ডাঁটা ।

ডায়াবেটিস নিয়ন্ত্রন করে ঃ সজনে ডাঁটা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী একটি সবজি । শরীরে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ।

পেটের সমস্যা সমাধান করে ঃ সজনে ডাঁটা হজম সমস্যা সমাধানে ব্যাপক ভাবে কার্যকারী । পেটে গ্যাস হলে বদহজম হলে এবং পেটে ব্যথা হলে সজনের ডাঁটা দিয়ে তৈরি করা তরকারি খেতে পারেন । দেখবেন পেটের সমস্যা অনেকটা কম হয়ে যাবে ।

কোষ্ঠকাঠিন্য দূর করে ঃ সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমানে ফাইবার , যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে । প্রতিদিন নিয়ম করে সজনে ডাঁটা দিয়ে যে কোনো তরকারি রান্না করে খেতে পারেন । তাতে করে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হতে পারে ।

শ্বাসকষ্ট রোধ করে ঃ শ্বাসকষ্ট রোধ করতে সজনে ডাঁটা খুবই উপকারী । সজনে ডাঁটায় রয়েছে অ্যান্টিঅক্সিডেণ্ট যা অ্যালার্জি প্রতিরোধ করে । ফলে অ্যালার্জির কারনে যে শ্বাসকষ্ট হয় তা দূর করে ।

শরীরের আর্দ্রতা বজায় রাখে ঃ সজনে ডাঁটায় জলের পরিমান বেশি । তাই এই সবজি শরীরে জলের ঘাটতি দূর করতে পারে । গরমে শরীর ঠাণ্ডা রাখতে ডাঁটার জুড়ি মেলা ভার ।

দৃষ্টি শক্তি বৃদ্ধি করে ঃ এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের অসুখ সারাতে ভূমিকা রাখে ।\

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top