Dragon Fruit Benefits: ড্রাগন ফল প্রতিদিন খেলে কি হয় জা নেন।

জন্মস্থান বিচার করলে এই ফলটি একেবারেই বিদেশি । কিন্তু এখন এ দেশেও ড্রাগন ফুট বেশ জনপ্রিয় । নানা রকম ভিটামিন এবং খনিজের সমৃদ্ধ । এই ফল মুসাম্বি , বেদানা কিংবা খেজুরের থেকে কোন অংশে কম নয় । উল্টে ক্যালোরির পরিমাণ কম বলে ডায়াবেটিসের রোগীরা এই ফল খেতে পারেন । এই ফলে পলিফেনল ,ক্যারোটিনয়েড সমৃদ্ধ এবং ভিটামিন সি -ও বেশি পরিমাণে থাকে । রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতেও সাহায্য করে এই ফলটি । আলাদা করে ফল হিসেবেই যে সব সময়ে ড্রাগন ফুট খেতে হবে তা কিন্তু নয় । দই বা স্যালাডের মধ্যে দিয়েও খাওয়া যায় । নিয়মিত খেলে আর কি কি উপকার হয় তা জেনে নিন ।

ডায়াবেটিস রোগীদের জন্যঃ যারা মধুমেহ সমস্যার ভুগছেন , তাদের মধ্যে যে কোণও ফল খাওয়ার ব্যাপারেই সংশয় থাকে । ড্রাগন ফলে ফ্যাট বা স্নেহপদার্থের মাত্রা কম থাকে । পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে । ফাইবার সমৃদ্ধ খাবার পরিপাকের গতিকে ধীর করে , ফলে রক্তে শর্করার শোষণও ধীরে ধীরে হয় । এতে আকস্মিক ভাবে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কমে ।

কোষ্ঠকাঠিন্য নিরাময়েঃ ড্রাগন ফলে প্রচুর পরিমাণে প্রো – বায়টিক থাকে । এই ধরনের উপাদান পেটে ল্যক্তো – ব্যাসিলস জাতীয় ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে । ফলে কোষ্ঠকাঠিন্য হ্রাস পায় ও হজম ভাল হয় ।

রক্তাল্পতার সমসায়ঃ ড্রাগন ফল রক্তে আয়রনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে । আয়রনের মাত্রা বৃদ্ধি করার পাশাপাশি ড্রাগন ফলে যে ভিটামিন সি থাকে তা আয়রনের শোষণ ও কার্যকারিতা বৃদ্ধি করতেও সহায়তা করে । ফলে রক্তাল্পতার সমস্যায় মলতে পারে উপকার ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেঃ ড্রাগন ফলে যেমন অ্যান্টিঅক্সিডেণ্ট থাকে তেমনই থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি । ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । গরম পড়তে না পরতেই ঘাম বসে সর্দি লাগা কমাতে সহায়তা করে ড্রাগন ফল ।

ক্যানসার ও বার্ধক্য প্রতিরধঃ ড্রাগন ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেণ্ট থাকে । ফ্ল্যাভিনয়েড , ফেনলিক অ্যাসিড ও বিটাসায়নিনের মতো একাধিক অ্যান্টি অক্সিডেণ্ট কোষকে ‘ফ্রি র‍্যাডিক্যাল’ থেকে সৃষ্টি হওয়ার ক্ষতির হাত থেকে রক্ষা করে । যা একদিকে ক্যানসারের ঝুঁকি হ্রাস করে ও অন্য দিকে অল্প বয়সে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না শরীরে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top