Coriander juice Benefits: ধনে পাতার উপকারিতা

বাঙালি যে কোনও রান্নায় শীতকালে তো বটেই , বছরের অন্য সময়েও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে না দিলে যেন রান্নাটাই শেষ হয় না । ডাল থেকে তরকারি, মাছের ঝোলে ধনেপাতা মাস্ট । অন্যদিকে , মুড়ি মাখা , আলুকাবলি , ফুচকার মতো মুখরোচক খাবার , সর্বত্রই ধনেপাতার অবাধ যাতায়াত । কিন্তু ধনেপাতার কার্যকারিতা কি শুধুই স্বাদেই আটকে থাকে ? স্বাদের পাশাপাশি স্বাস্থ্যেরও খেয়াল রাখে ধনেপাতা । শুধু রান্নতেই নয় , শরীরে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতেও এই মশলার ব্যবহার করা হয় । আয়ুর্বেদ শাস্ত্রেও এর গুরুত্ব ও অবদান সম্পর্কে উল্লেখ রয়েছে ।

ধনে পাতার রস খেলে কিডনির যে কোনও সমস্যা দূর হয় । রোজ পান করলে শরীরের টক্সিন দূর হয় । স্বাস্থ্যও থাকে ভাল । রোগা হতে চাইলে রোজ সকালে খান ধনে পাতার রস । এই জুস ওবেসিটির সমস্যা থেকে মুক্তি পেতে দারুণ কার্যকরী । শরীরের অতিরিক্ত ক্যালোরি এড়াতে ও স্থুলতা হ্রাস করতে এই উপকারী রস মোক্ষম ওষুধ ।

ধনেপাতায় রয়েছে টারপিনিন , কয়ারসেটিন ও টোকোফেরলের মতো নানা ধরনের অ্যান্টি – অক্সিডেণ্ট । এই অ্যান্টি – অক্সিডেণ্ট গুলি জারণ ঘটিত ক্ষতি হ্রাস করতে ও প্রদাহ কমাতে সহায়ক করে । ধনেপাতায় থাকে পটাশিয়াম সমৃদ্ধ । যাদের হার্টের সমস্যা র‍য়েছে , তারা যদি খাবার খাওয়ার আগে ধনে পাতার রস খান তাহলে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন । এই রস সত্যিই খুব উপকারী । ত্বকের সমস্যার জন্যও ধনে পাতা উপকারী । ত্বকে জেল্লা বাড়াতে , ব্রের সমস্যা এড়াতে , ফর্সাভাব আনতে ধনেপাতা খাওয়া বেশ ভাল । এতে রয়েছে কার্বোহাইড্রেট সমৃদ্ধ বিশিষ্ট ।

ধনে পাতা খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় , ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় । হজমে উপকারী , যকৃতকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং পেট পরিস্কার হয়ে যায় ধনে পাতা খেলে । ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনে পাতা বিশেষ উপকারী একটি খাবার । এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায় । ধনে পাতায় থাকা অ্যান্টি – সেপটিক মুখে আলসার নিরাময়েও উপকারী , চোখের জন্যও ভালো ।

ধনেপাতায় উপস্থিত সিনিওল এসেনশিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে যার মধ্যে অ্যান্টিরিউ ম্যাটিক এবং অ্যান্টি – আরথ্রাইটিক বিশিষ্ট বিদ্যমান । এরা ত্বকের জ্বালাপোড়া এবং ফুলে যাওয়া কমাতে সাহায্য করে । এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান , যা বাতের ব্যথাসহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে । স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিস্কের নার্ভ সচল রাখতে সাহায্য করে ধনেপাতা । ধনে পাতা চিবিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি মজবুত হয় এবং দাঁতের গোঁড়া হতে রক্ত পড়া বন্ধ হয় ।

মধুজাতীয় খাবারের সাথে ধনেপাতার মিশ্রণ মানুসের যৌনশক্তি প্রাকৃতিক ভাবে বৃদ্ধি করে । মুখের দুর্গন্ধ ও অরুচি ভাব দূর করে ধনে পাতা । এ ছাড়া শুকনো একই কাজ করে । মাঝে মাঝে ধনেপাতা চিবিয়ে খান , মুখের দুর্গন্ধ থাকবে না । ঋতুস্রাবের সময় রক্তসঞ্চালন ভাল হওয়ার জন্যে ধনেপাতা খেলে উপকার পাওয়া যায় । এতে থাকা আয়রন রক্ত শূন্যতা সারাতেও বেশ উপকারী । ধনে পাতার ফ্যাট স্যলুবল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেণ্ট ভিটামিন ‘এ’ ফুস্ফুস এবং পাকস্থলীর ক্যানসার প্রতিরোধে কাজ করে ।

কিভাবে তৈরি করবেন———–

ধনেপাতার রস তৈরি করতে প্রথমে ধনেপাতা কুচি কুচি করে কেটে এক গ্লাস জলে ভাল করে ফুটিয়ে নিন । তারপর ভাল করে ছেঁকে নিন । এবার তাতে স্বাদ অনুযায়ী লেবু ও নুন মিশিয়ে খেয়ে নিন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top