Cloves Benefits: লবঙ্গ কতটা উপকারী জানেন না জানলে জেনেনিন।

ভিজে গিয়ে যদি একটু গলা খুস্খুস করলে হেঁসেলেই তার সমাধান আছে । দু-চারটে লবঙ্গ মুখে দিলেই সমস্ত রোগ পালাবে । লবঙ্গে উপকারী উপাদানের অভাব নেই , তাই নিয়ম করে লবঙ্গ খাওয়ার অভ্যাস করুন । কি ফল পাবেন তা জেনে নিন ।

ছোট ফুলের মতো দেখতে এই মশলাটির জুড়ি মেলা ভার । প্রোটিন , আয়রন , কার্বোহাইড্রেট , ক্যালশিয়াম , সোডিয়ামে ভরপুর লবঙ্গ । আবার এতে ভিটামিন সি , ফাইবার , ম্যাঙ্গানিজ , অ্যান্টিঅক্সিডেণ্ট ও থাকে । এই প্রাচীন আয়ুর্বেদিক উপাদান বহুযুগ ধরে নানা ধরনের শারীরিক সমস্যা সমাধানে অন্যতম ভুমিকা নিয়েছে ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই মশলাটি । লবঙ্গে উপস্থিত ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেণ্ট শ্বেত রক্তকনিকা বৃদ্ধিতে সাহায্য করে । ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় । এটি শরীরকে যে কোন রোগ বা সংক্রমণ থেকে লড়তে সাহায্য করে । লবঙ্গ রক্ত থেকে শর্করা বিভিন্ন কোষে পৌঁছনো ও ইনসুলিন উৎপাদনকারী কোষগুলির কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে । ইনসুলিন নিঃসরণের পরিমাণ বাড়ানোর মতো কাজ ভালোভাবে হয় । সে কারনেই রোজ একটি করে লবঙ্গ খেলে তার উপকার পাবেন ।

ঋতু পরিবর্তনের সর্দি কাশি , সাইনাসের ব্যথা এবং ঠাণ্ডা লাগা জনিত যে কোনও সমস্যায় লবঙ্গ তেল মালিশ করলে ঠাণ্ডা লাগার ধাত কমে যায় । লবঙ্গের অ্যান্টি – ইনফ্ল্যামেটরি গুনের জন্য দাঁতের ব্যথায়ও এটি খুব উপকারী । নিয়মিত লবঙ্গ দেওয়া মাউথ ওয়াশ ব্যবহার করলে মাড়ি সুস্থ থাকে এবং মুখের দুর্গন্ধ দূর করে । যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাঁদের জন্য লবঙ্গ খুব উপকারী । হাড় শক্ত রাখতেও লবঙ্গ উপকারী । আরথ্রাইটিস কমাতেও লবঙ্গে উপস্থিত ‘ পলিফেনল’ জয়েন্টে ব্যথা , পেশির ব্যথা কমাতে সাহায্য করে ।

মারণ রোগ দূর করতে লবঙ্গের জুড়ি নেই । শরীরের যে কোনও টিউমারের বৃদ্ধি রোধ করে ক্যানসার সেলগুলিকে নষ্ট করে দেয় । এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেণ্ট উপাদানগুলি খুব উপকারী । ব্রেস্ত ক্যানসার ও খাদ্যনালির ক্যানসার রোধে দারুণ কার্যকর । রোজ খালি পেটে লবঙ্গ খেলে মাইগ্রেনের সমস্যা , মাথা ব্যথা ইত্যাদি কমাতে সাহায্য করে । লবঙ্গ লিভারে নতুন কোষ গজাতে সাহায্য করে । একেই সাথে সেটাকে ভালো রাখে । রোজ খালি পেটে একটুখানি লবঙ্গের গুড়ো খেলে রক্তের সুগারের লেভেল নিয়ন্ত্রণে থাকে ।

তবে শিশুদের ক্ষেত্রে এই মশলা ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top