শীতের শেষ লগ্নে এই শাক খাবার চল রয়েছে গ্রাম বাংলায় । সবুজ শাকসবজি খাওয়ার অনেক উপকারিতা রয়েছে , তবে , অনেক সময়ই মানুষ জানে না কোন সবজি তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে । আজ এমন একটি শাকের নামের বলবো যেমন – ছোলার শাক ,যা খেলে একপদেই বাজিমাত করবেন আপনি । এই সময়ে বাজারে গেলেই ছোলার শাক মিলবে । মূলত গ্রামের দিকে এই শাক বেশি পরিমাণ পাওয়া যায় । এই শাকের কদর এখনও রয়েছে গ্রাম বাংলায় । ছোলার শাক নিরামিষ পদ হিসেবে দারুণ খেতে লাগে । সবুজ শাকসবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী । পালং শাক , বথুয়া শাক , লাল শাক , সরষের শাক ছাড়াও ছোলা শাক আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে পুষ্টিকর । এই শাক খেলে ডায়াবেটিস থেকে শুরু করে বিপি সবই নিয়ন্ত্রণে থাকবে ম্যাজিকের মতো ।

সস্তার এই শাক খেলে আপনি সুস্বাস্থ্যের চাবিকাঠি নিমেষেই হাতের মুঠোয় পেয়ে যাবেন । এই শাক খাওয়ার ফলে অপুষ্টি থেকে শুরু করে নানা সমস্যার সমাধান হতে পারে অল্প দিনে । এই শাক খেলে যে শুধু সুস্থই থাকবেন তা নয় , বরং এটি আপনাকে অনেক রোগ নিয়ন্ত্রণে সাহায্য করবে । ছোলা শাক কয়েকটি রোগে মহৌষধ মতোই কাজ করে । আপনি এক ঢিলেই তিন তিনটে পাখি মারতে পারবেন এই শাকটি খেলে । ছোলা শাক হৃদরোগ , স্থুলতা , ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে । এই শাক শীতকালে নিয়মিত খেলে ওষুধ ছাড়াই ভাল থাকবেন দীর্ঘদিন । এই শাকের মধ্যে অনেক ধরনের ভিটামিন ও পুষ্টিকর উপাদান পাওয়া যায় । মূলত ডায়াবেটিস রোগীদের জন্য এই শাক সব থেকে বেশি উপকারী ।

ছোলা শাকে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা শরীরের জন্য খুবই উপকারী । এই শাকে প্রচুর পরিমাণে প্রোটিন , ক্যালসিয়াম , পটাসিয়াম , ফাইবার , ভিটামিন সি , আয়রন , ভিটামিন এ এবং ভিটামিন কে- এর মতো পুষ্টিকর উপাদান পাওয়া যায় । এছাড়াও ছোলার শাকের মধ্যে রয়েছে গ্যালিক অ্যাসিড , ভ্যানিলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেণ্ট । আর শাকে থাকা এই সব উপাদান ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে । যা বার্ধক্য থেকে হৃদরোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে । এই শাক খেলে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেমনই হজমশক্তি উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় । এই শাকের মধ্যে যে পরিমাণ ভিটামিন এ , খনিজ থেকে তা কাজে লাগিয়ে অনেক রকম আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয় । এই কারণে এটি খুব কার্যকর একটি সবজি ।
এখন তাহলে জেনে নেওয়া যাক ছোলা শাক খাওয়ার উপকারিতা —-
হাড়ের গঠনে সাহায্য করে ঃ ছোলা শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম । আর এই শাকে থাকা ক্যালশিয়াম হাড়ের গঠনে সাহায্য করে । সেই সঙ্গে এই শাক অষ্টিওপোরোসিস রুখতে ভুমিকা রাখে ।

দৃষ্টিশক্তি বাড়ায় ঃ ছোলা শাকে উপস্থিত বিভিন্ন ভিটামিন আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে খুব সহায়ক । আপনার চোখ খারাপ হলে বা দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেলে এই শাক নিয়মিত খেয়ে নিরাময় করতে পারবেন সহজেই । ছোলা শাকে প্রচুর পরিমাণ ভিটামিন থাকায় এই শাক চোখের জন্য খুব ভাল । তাই বাচ্চাদের খুব অল্প বয়স থেকে এই শাক খাওয়ানো অভ্যাস কোরানো প্রয়োজন ।

ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ঃ এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেণ্ট । টাইপ ২ ডায়াবেটিস রুখতে এই শাক খুব কার্যকারী । এছাড়া এই শাক ইনসুলিনের ক্ষরণ নিয়ন্ত্রনে রাখতে ভাল কাজ করে ।
ক্যান্সার রুখতে পারে ঃ ছোলা শাকের মধ্যে রয়েছে ভিটামিন ই , পটাশিয়াম , ফসফরাস , ম্যাগনেসিয়াম , ভিটামিন সি -সহ লাইসিন । এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড , যা বার্ধক্য রোধ করে । সেই সঙ্গে এই শাকের ক্যান্সার রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে ।
ওজন সাহায্য করে ঃ এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার , যা ওজন কমাতে সাহায্য করে । ছোলা শাকে নেই কোনও ক্যালোরি । এতে ফাইবার থাকায় তা দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে । তাই নিয়মিত খাদ্যতালিকায় এটি রাখতে পারেন , এতে ওজন কমতে থাকবে । যদি আপনার বাতের ব্যথার সমস্যা থেকে তাহলে এই খেতে পারেন ।

হজমশক্তি বৃদ্ধি করে ঃ এতে প্রচুর ফাইবার থাকে ,যা হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে । নিয়মিত এই শাক খেলে আমাদের পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয় । এই শাক আমাদের মানসিক সবাস্থ্যের জন্যও খুবই উপকারী , ছোলা শাক মানসিক চাপের সমস্যা থেকেও আমাদের মুক্তি দেয় ।

ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য উপকারী ঃ এই শাকটি ত্বকের জন্যও খুবই উপকারী । এই শাকে উপস্থিত ভিটামিন এ , ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেণ্ট রয়েছে । যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং অল্প বয়সে মুখের বলিরেখা কমাতে বিশেষ ভাবে সাহায্য করে । সবুজ সবজি ত্বককে উজ্জ্বল করতে এবং মুখের বলিরেখা দূর করতে সমান ভাবে সাহায্য করে । এই সবুজ শাক চুলের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী । কারণ ছোলা শাকে আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে ।

রক্তচাপ নিয়ন্ত্রণ করে ঃ এতে রয়েছে পটাশিয়াম , যা রক্তচাপ নিয়ন্ত্রনে সাহায্য করে । এই শাক আমাদের দেহে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে ।