Blood Sugar Control Tips : ব্লাড সুগার কি ভাবে নিয়ন্ত্রণ করবেন ?

ব্লাড সুগার বা মধুমেহ রোগ এখন নাগরিক জীবনের অন্যতম সঙ্কট । বংশগতি ,লাইফস্টাইল-সহ একাধিক কারণে এই মারণরোগের শিকার হতে হয় । ধীরে ধীরে অন্য বহু শারীরিক সমস্যাকে ডেকে আনে ব্লাড সুগার । একাধিক ভারতীয় খাবারে আছে , যেগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রন করে । সেগুলি নিয়ে বলেছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর ।

আমলা বা আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেণ্টস আছে । অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ইনসুলিন ফামশন বজায় রাখে এই ফল ।

ঢেঁড়সে প্রচুর পরিমাণে ফাইবার আছে । ব্লাড সুগার কমাতে , রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রন করতে খুবই উপকারী এই সবজি ।

ব্লাড সুগার কমাতে উচ্ছে এবং করলা খুবই উপকারী । ইনসুলিন সেন্সেটিভিটি উন্নত করে করলা । কার্বোহাইড্রেট মেটাবলিজম উন্নত করে ব্লাড সুগার নিয়ন্ত্রন করে কারিপাতা এবং সজনেশাক বা সজনেপাতা ।

ডায়েটরি ফাইবার পর্যাপ্ত পরিমাণে আছে পেয়ারায় । কার্বোহাইড্রেট অ্যাবজরপ্সহন কমিয়ে ব্লাড সুগার মকাবিলায় সাহায্য করে বর্ষায় এই ফল ।

কালো জামে আছে জ্যাম্বোলাইন এবং এলাজিক অ্যাসিড । ব্লাড সুগার নিয়ন্ত্রনে অত্যন্ত কার্যকর কালো জাম ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top