Black Tea Benefits : লিকার চা আমরা সবাই খেয়ে থাকি কিন্তু তার উপকারিতা আমরা জানি কি ?

বিশ্বজুড়ে যে সব পানীয় জনপ্রিয় তার মধ্যে অন্যতম হল চা । সকালের ঘুমের রেশ কাটতে গরম চায়ের জুড়ি মেলা ভার । সকলেই সকাল শুরু করেন নিজেদের পছন্দ মতো পানীয় চুমুক দিয়ে । কেউ কেউ আবার কফিতে চুমুক দিয়ে থাকেন । অনেকেই দীর্ঘ দিন ধরে সকালে লিকার চা খেয়েই অভ্যস্ত । বিশ্বজুড়েই নানা রকম চা উৎপাদন হয় । বিভিন্ন উপায়ে চা প্রক্রিয়াকরণ করা হয় । এর মধ্যে অন্যতম হল ব্ল্যাক টি বা লিকার চা । আর এই ব্ল্যাক টি এর মধ্যে ইংলিশ ব্রেকফাস্ট টি এবং আরল গ্রে টির জনপ্রিয়তা সবচেয়ে বেশি । কারণ এই দুটি চা স্বাদ আর ফ্লেভাবের জন্য সবার কাছে এতজনপ্রিয় । মূলত ব্ল্যাক টির সঙ্গে বিশেষ একটি ফুলের অ্যারোমা যোগ করে বানানো হয় আরল গ্রে টি । তবে সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী ব্ল্যাক টি ।

এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেণ্ট রয়েছে , যা অনেক রকম সমস্যার হাত থেকে শরীরকে রক্ষা করে । সারাদিনে অন্তত ৩ কাপ চিনি ছাড়া লিকার চা খেতে পারলে তা কিন্তু শরীরের জন্য খুব ভালো । লিকার চা ত্বক ভালো রাখে , হজম ভালো হয় । সেই সঙ্গে ওজন কমাতেও দারুণ ভাবে কাজ করে আরল গ্রে চা । বিশেষত , দুপুরের খাবার খাওয়ার পর বিকালে আদা দেওয়া চা প্রতিদিন খাওয়ার অভ্যাস করুণ । এতে হজমের সমস্যা থাকবে না ।

জেনে নিন লিকার চা খাওয়ার উপকারিতা ——

প্রেশার কমাতে পারে ঃ হাই প্রেশারের রোগী এখন প্রতিটি ঘরে ঘরে । আর দুর্ভাগ্যের বিষয় হল , অনেকেই জানেন না যে এই অসুখ তাঁদের শরীরে বাসা বেঁধে রয়েছে । আর যারা জানে তাঁরাও নিয়ম মেনে চলেন না । ফলে উচ্চ রক্তচাপের সমস্যা কমতে চায় না । তবে এই সমস্যার সমাধানে কাজে লাগতে পারে লিকার চা । সকালে লিকার চা খেলে কিছুটা কমতে পারে ব্লাড প্রেশার । তবে লিকার চা খাওয়ার পাশাপাশি নিয়মিত ওষুধও খেতে হবে ।

বার্ধক্য রোধ করে ঃ লিকার চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেণ্ট শরীরে উপস্থিত টক্সিন দূর করতে সাহায্য করে । এর কারণে বার্ধক্যের লক্ষণগুলি দ্রুত আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় না ।

একাগ্রতা বাড়াতে সাহায্য করে ঃ সব সময় একমনে কাজ করে সম্ভব হয় না , তার জন্য একটু ব্রেকের প্রয়োজন । আর ওই সময়ে একটা ব্রেক টি কিন্তু সকলেরই জন্য জরুরি । এতে মন ভালো থাকে । সই সঙ্গে কাজে এনার্জিও পাওয়া যায় । তাই কাজের ফাঁকে কফি নয় , চুমুক দিন লিকার চায়ের কাপে । নিয়ম করে চা খেলে দেখবেন কাজও ভালো হয় ।

ঘামের গন্ধ দূর করে ঃ আপনিও যদি অতিরিক্ত ঘাম এবং ঘামের দুর্গন্ধে অস্থির হয়ে থাকেন তাহলে লিকার চা খেলে উপকার মিলবে । এটি ব্যাকটেরিয়াকে বৃদ্ধি পেতে দেয় না , যার কারণে ঘামে দুর্গন্ধ হয় না ।

অন্ত্রের খেয়াল রাখে ঃ বদহজম , গ্যাস , অ্যাসিডটি , পেট ফাঁপার মতো সমস্যা লেগেই রয়েছে । এই পরিস্থিতিতে আপনার পেটের জন্য খুশির খবর বয়ে আনতে পারে লিকার চা । গবেষণায় দেখা গেয়েছে , অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়ার খেয়াল রাখতে পারে লিকার চা । আর এই ব্যাকটেরিয়া দেহে পর্যাপ্ত পরিমাণে থাকলে পেটের সমস্যা থেকে অনায়াসে মুক্তি পাওয়া যায় ।

ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে ঃ চিনি ছাড়া লিকার চা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে অনেক খানি । টিউমারের গ্রোথ কম করার ক্ষমতা রয়েছে লিকার চায়ের । এছাড়াও ত্বক । ব্রেস্ট , ফুসফুস ও প্রোস্টেটের ক্যান্সার থেকে বাঁচতে অবশ্যই ব্ল্যাক টি খাওয়ার অভ্যাস করবেন ।

স্ট্রোকের আশঙ্কা কমায় ঃ একটি স্ট্রোক ঘটতে পারে , যখন মস্তিস্কের একটি রক্তনালী ব্লক হয় বা ফেটে যায় । এটি মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ । গবেষণায় দেখা গেছে , যে সকালবেলা ব্ল্যাক টি খেলে স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে । আমাদের মস্তিস্কে অসংখ্য রক্তনালী রয়েছে । এই রক্তনালীর ভিভর ময়লা জমলে রক্তচলাচলে ব্যাঘাত ঘটে । এই কারনেই হয় স্ট্রোক ।

ইমিউনিটি বাড়াতে সাহায্য করে ঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লিকার চা কার্যকারী ভুমিকা রাখে । লিকার চা খেলে অ্যান্টিঅক্সিডেণ্ট পাওয়া যাবে । যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে । সেজন্যে নিশ্চিন্ত মনে লিকার চা খেতে পারেন ।

পেট ভাল রাখে ঃ লিকার চায়ে টেনিন পাওয়া যায় । এটি আপনার পেটের জন্য উপকারী । অন্ত্রের বহু সমস্যা কমাতে এই উপাদান কার্যকর ভূমিকা রাখে । তবে লিকার চায়ে লেবুর রস চিপে না দেওয়াই ভালো । এতে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে ।

ডিটক্সিফিকেশনে সাহায্য করে ঃ লিকার চা ভাল ডিটক্সিফিকেশনে সাহায্য করে । শরীরে ডিটক্সিফিকশেন ভাল হলেই হজম ভাল হয় । ফলে মুক্তি পাবেন অ্যাসিডিটির সমস্যাও থেকেও । এই প্রক্রিয়া ঠিক থাকলে শরীর যেমন সুস্থ থাকে তেমনই ওজনও কমে তাড়াতাড়ি ।

হার্টের সমস্যা দূর করে ঃ অনেকেই চা খেতে মানা করেন । মনে রাখতে হবে কেন মানা করেন । সন্ধ্যার পর চা খেলে রাতে ঘুমের সমস্যা হয় । কিন্তু সকালে লিকার চা খেলে দেহে ফ্ল্যাভানয়েডস পাওয়া যায় । এটি হার্টের সমস্যা দূর করতে সাহায্য করে ।

ত্বককের জন্য ভালো ঃ চায়ের মধ্যে যে ক্যাফেন থাকে তা কিন্তু চুল এবং ত্বকের জন্য খুব ভালো । ত্বক ভালো রাখতে সকালে এক কাপ চিনি ছাড়া ইংলিশ ব্ল্যাক টি খান ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top