Benefits of Banana Flower : মোচা খাওয়ার উপকারিতা ।

কলা গাছের প্রায় সব অংশই কোনো না কোনো ভাবে আমরা খেয়ে থাকি । কলা গাছের পাতা থেকে শুরু করে ফল এবং ফুলেরও ব্যবহার করা হয় । তাদের মধ্যে একটি হল ফুল যা মোচা নামে পরিচিত । এটি আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয় । কলা গাছের ফল ছাড়াও এর থোড় এবং মোচা খাবারের জন্য ব্যবহার করা যেতে পারে । সুস্বাস্থ্যের জন্য যেমন কাঁচা কলা উপকারী সবজি , তেমনি কলার মোচা উপকারী ।আমাদের দেশের সব অঞ্চলে পাওয়া যায় এবং এর ফলনও সহজেই হয় । আজকাল বাঙালি রান্নাঘরে এই জিনিসের দেখা মেলে কম । মোচা স্বাদে অতুলনীয় এবং দেখতে সুন্দর । বাঙালি বাড়িতে বিভিন্ন পদ রান্না করা হয় মোচা দিয়ে যেমন , মোচার কোফতা , মোচার চপ , মোচার ঘণ্ট । এটি কাঁচা বা রান্না করে খাওয়া যেতে পারে । পূর্ব ও দক্ষিণের রাজ্যগুলিতে এই মোচার চল বেশি ।

স্বাদের পাশাপাশি এই মোচায় রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা । মোচা পুষ্টিগুণে সমৃদ্ধ । মোচার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট , ফ্যাট , প্রোটিন , ফাইবার , ক্যালশিয়াম , কপার , আয়রন , পটাশিয়াম , ভিটামিন ই , ভিটামিন এ , ভিটামিন সি , ম্যাগনেসিয়াম , জিঙ্ক । এই মোচা শারীরিক থেকে শুরু করে মানসিক সব ক্ষেত্রেই প্রভাব ফেলে । মোচার নির্যাস শরীরে ম্যালেরিয়ার পরজীবীর বৃদ্ধি রোধ করতে সাহায্য করে । মোচা যে কোনও ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে । এটি ইথানল ফুলের অধিকারী যা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করতে সাহায্য করে । এটি ক্ষতও নিরাময় করতে পারে । মোচা বহু কঠিন রোগ থেকে মুক্তি দিতে পারে ।

পাতে সামান্য পরিমাণ মোচা থাকলে ঘাটতি পড়বে না পুষ্টিগুণে । শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । অসুখ বিসুখ থেকে রক্ষা করতে কলার মোচা খাওয়া খুবই জরুরি । গর্ববতী মায়েদের জন্য কলার মোচা খুব উপকারী । কারণ , কলার মোচা মাতৃদুগ্ধ তৈরিতে ভুমিকা রাখে । ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি বেশ উপকারী । এমনকি ক্যান্সারকেও ঠেকিয়ে রাখতে পারে মোচা । এটি ডায়াবেটিস , হার্টের সমস্যা , অষ্টিওপোরোসিস , স্থুলতা কমাতে সাহায্য করে । আবার জেনে নেওয়া যাক এর উপকারিতা সম্পর্কে ।

১ । ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ঃ মোচা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী । রক্তে চিনির পরিমান কমাতে জুড়ি মেলা ভার । কলার মধ্যে থাকা মিনারেলস রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে । মোচা দেহের হিমোগ্লোবিন বাড়ায় কারণ , এটি ফাইবার এবং আয়রন সমৃদ্ধ । যা লোহিত রক্ত কণিকা উৎপাদনে সাহায্য করে । ফলে অ্যানিমিয়া সেরে যায় । এছাড়া , এই সবজি রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে করতে সাহায্য করে ।

২ । উদ্বেগ নিয়ন্ত্রণে রাখে ঃ মোচার মধ্যে রয়েছে অ্যান্টি ডিপ্রেশন উপাদান । যা অ্যানজাইটি ও ডিপ্রেশন কমাতে এবং মুডকে ভাল রাখতে সাহায্য করে । অ্যান্টি ডিপ্রেশনের অন্য আলাদা করে কোনো ওষুধ খাওয়া প্রয়োজন নেই । কলার মোচা খেলে তা প্রাকৃতিক ভাবে ডিপ্রেশন কাটতে সাহায্য করবে ।

৩ । হাড়কে সুস্থ রাখে ঃ মোচা ক্যালশিয়ামের সমৃদ্ধ উৎস । যারা অষ্টিওপোরোসিসে ভুগছেন তারা নিয়মিত খাদ্যতালিকায় মোচা রাখলে এই সমস্যার সমাধান অনেকাই কম হতে পারে ।

৪ । হজমে সাহায্য করে ঃ মোচা ফাইবার সমৃদ্ধ । যা হজমে সাহায্য করে । মোচা পাকস্থলিতে খাদ্য শোষণকে উতসাহিত করতে সাহায্য করে । এছাড়া , নিয়মিত মোচা খেলে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় । ফলে সহজেই গ্যাস , বমি , অ্যাসিডিটি , পেট খারাপের মতো সমস্যা থেকে মুক্তি মিলবে ।

৫ । মানসিক স্বাস্থ্য ভালো রাখে ঃ কলার মোচা মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ । এতে উপস্থিত ম্যাগনেসিয়াম যা মানসিক চাপ কমায় এবং বিষণ্ণতা সমস্যা থেকে দূরে রাখে ।

৬ । জরায়ুর সমস্যা দূর হয় ঃ কলা মোচার ক্বাথে হ্লুদের গুঁড়ো , গোলমরিচ ও জিরা মিশিয়ে সেদ্ধ করে খেলে জরায়ু সংক্রান্ত সমস্যা দূর হয় ।

৭ । ওজন কমাতে সাহায্য করে ঃ কলার মোচা পুষ্টিগুণে ভরপুর হওয়ার কারণে এটি ওজন কমাতে সহায়ক । ওজন কমানোর জন্য নিয়মিত খাদ্যতালিকায় যোগ করতে পারেন । যেমন , স্যালাড , স্যুপ ইত্যাদি ।

৮ । ফ্রি র‍্যাডিক্যালের সমস্যা দূর করে ঃ মোচা নিয়মিত খেলে রক্তে ফ্রি র‍্যাডিক্যালের সমস্যা কমে । চেহারায় বয়সের ছাপ পড়া রুখে দেয় । অ্যালঝাইমার্স ও পার কিনসন্সের ঝুঁকি কমে মোচা খেলে ।

৯ । ঋতুস্রাবের সমস্যা কমায় এবং কোলেস্টেরল কমায় ঃ পিরিয়ডের ব্যথা কমাতে ও অতিরিক্ত রক্তপাতের সমস্যা সমাধানে মোচার জুড়ি মেলা ভার । দেহে প্রজেস্টেরন হরমোনের বৃদ্ধি ঘটায় মোচা ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top