bael benefits : বেল খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যের জন্য উপকারী ।

বেল আমাদের দেশের অতি জনপ্রিয় একটি ফল । গ্রীষ্মকালে প্রাণ জুড়াতে বেলের শরবতের কোন জুড়ি নেই । গ্রীষ্মকালে এই ফল পাওয়া যায় , যার ফলে শরীর ভেতর থেকে ঠাণ্ডা থাকে এবং তাপ কম অনুভব করবেন । বেল একটি পুষ্টিকর এবং উপকারী ফল । এটিকে শ্রীফল বলা হয় , কারণ হিন্দুদের পুজোয় বেল পাতা এবং বেল ফল ব্যবহার হয় । বেল একটি সুপারফুড হিসাবে বিবেচিত । এই ফলের বাইরের অংশ পাথরের মতো শক্ত এবং ভিতরের পাল্প খুব মিষ্টি । এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী । শরবত ছাড়াও পাকা বেল খেতে ভীষণ মজা । অনেকেই আছেন যারা এই ফলতই খেতে পছন্দ করনে না । তবে গ্রীষ্মকালে শরীর সুস্থ ও ঠাণ্ডা রাখতে অন্যতম ভরসা হতে পারে এই ফলটি ।

প্রাচীনকাল থেকে স্বাস্থ্য রক্ষায় বেলের ব্যবহার হয়ে আসছে । বেল পুষ্টিগুণে ভরপুর একটি ফল । সেই সঙ্গে এতে রয়েছে নানান ঔষধি গুন , যা আমাদের দেহের অনেক উপকার করে থাকে । বেলের পুষ্টিগুণ অন্যান্য ফলের চেয়ে অত্যন্ত বেশি । বেলে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন , ক্যালোরি , ভিটামিন এ , ভিটামিন সি , ভিটামিন বি , ক্যালসিয়াম , কার্বোহাইড্রেট , ফসফরাস , পটাশিয়াম , ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি । কাঁচা বেল ও পাকা বেল উভয়ই শরীরের জন্য বেশ উপকারী । প্রাচীন সময় থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে শরীরের জন্য উপকারী হিসেবে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে এই ফল । নিয়মিত বেলের শরবত খেলে রয়েছে হাজারও উপকারিতা । বেলের স্বাস্থ্য উপকারিতা জানলে এই ফলটি খেতে উৎসাহী হবেন সবাই ।

আসুন জেনে নিই এই গরমে বেলের শরবতের নানা স্বাস্থ্যগুণ উপকারিতা ——-

কিডনি সুস্থ রাখতে সাহায্য করে ঃ কিডনি ভালো রাখতে রয়েছে বেলের গুরুত্বপূর্ণ ভূমিকা । বেলে আছে এমন কিছু উপকারী উপাদান যা কিডনিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে । ফলে দেহ বিভিন্ন প্রকার অসুখ থেকে কিডনিকে মুক্ত থাকে ।

শরীর সতেজ রাখে ঃ শরীরের এনার্জি বা শক্তি বৃদ্ধিতে বেলের অনেক ভূমিকা রয়েছে । বেলে রয়েছে ক্যালোরি , আর এই ক্যালোরি ছাড়াও এতে থাকে প্রচুর পরিমানে প্রোটিন যা দেহের এনার্জি বাড়াতে সাহায্য করে । তাই গরমের সময় শরীরের ক্লান্তি ভাব দূর করে শরীরকে সতেজ রাখতে বেলের জুড়ি নেই ।

হাড় মজবুত করে ঃ বেলে রয়েছে প্রচুর পরিমান ক্যালসিয়াম , যা সুস্থ হাড়ের জন্য অপরিহার্য । ক্ষতজনিত রক্তক্ষরণ কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এটি অষ্টিওপরোসিস প্রতিরোধ করে এবং হাড় ও দাঁতকে শক্তিশালী করে ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঃ বেলে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেণ্ট থাকে , যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় । ফলে গ্রীষ্মকালে ছোঁয়াচে রোগগুলি থেকে মুক্তি মেলে । এছাড়া , বেল রক্তকে পরিস্কার রাখা ছাড়াও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে । এই ফলটি খাওয়ার ফলে তা শরীর থেকে টক্সিন দূর করে শরীরকে পরিস্কার রাখতে ভূমিকা রাখে ।

হজম শক্তি বৃদ্ধি করে ঃ গরমকালে বদহজম , অম্বল , গ্যাস , পেট ব্যথা – এসব সমসা লেগেই থাকে । আর এসব সমস্যা থেকে রেহাই পেটে বেলের শরবত খুবই কাজের । বেল খাওয়ার ফলে খাবার হজম হতে সাহায্য করে । এই ফলটি হজম প্রক্রিয়াকে উন্নত করে বলে গ্যাস , অম্বল , বমির মতো সমস্যা সহজে হয় না । এছাড়া , বেল পেট ঠাণ্ডা রাখতেও সাহায্য করে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top