আজকাল বাজারে এমন একটি সবজি পাওয়া যাচ্ছে যা দেখতে আকারে হুবহু করলার মতো । এর নামের সঙ্গেও কিছুটা করলার মিল রয়েছে । এটি স্বাস্থ্যের জন্য এতটাই উপকারী যে এই সবজিটি করলাকেও হার মানাবে । স্থানীয় মানুষেরা একে ‘করলার ছোট ভাই ‘ ও বলেন । এই সবজিটি বাজারে মাত্র ১৫ দিন বা এক মাসের বেশি পাওয়া যায় না ।

আমরা প্রায়ই করলার সবজি খাই । কিন্তু অনেকেই হয়তো করলার ছোট ভাই ‘মুরেলা ‘ খাননি । যদি না খেয়ে থাকেন তাহলে আজ এই সবজি সম্পর্কে জেনে নেওয়া যেতে পারে । কারণ এই মুরেলা বাজারে মাত্র কয়েকদিনই দেখতে পাওয়া যায় । এমনকি অনেকে এটি সম্পর্কে পুরোপুরি সচেতন নন । মুরেলা করলারই ছোট রুপ , এই সবজিটি মূলত বর্ষাকালেই বাজারে আসে ।

অনেকেই এই সবজি এবং এর বিশেষত্ব সম্পর্কে জানেন না । আসলে এই সবজিটির নামও শোনেনি এমনও অনেকেই রয়েছেন । এটি দেখতে একেবারেই করলার মত। তবে মুরেলার স্বাদ করলার চেয়ে বেশি তেতো এবং এর আকৃতি হুবহু করলার মতো । এমনটাও বিশ্বাস করা হয় যে , মুরেলা করলার থেকেও বেশি কার্যকর এবং রোগ নির্মূল করতে সহায়ক ।
মুরেলা সম্পর্কে সবজি ব্যবসায়ীরা বলেন যে , এটি খুবী ভাল ও উপকারি সবজি । প্রাকৃতিক ভাবে এটি মূলত বর্ষাকালে বাজারে প্রচুর পরিমাণে জন্মায় । এর সবজিও হুবহু করলার মতো তৈরি করা হয় । বনাঞ্চলে জন্মানো এই সবজিটি এক অর্থে ভেষজ । প্রতি বছর বাজারে এর দাম কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত দরে বিক্রি হয় ।আয়ুরবেদিক চিকিৎসক ডঃ উমেশ শর্মা জানান যে ,করলার মতো দেখতে এই সবজিটি স্বাস্থ্যের জন্য করলার চেয়েও বেশি উপকারী ।

এই মুরেলা শরীরের অনেক ধরনের রোগকে মূল থেকে নিরাময় করে । এই সবজি খেলে পেট গরম ও জ্বরের মতো রোগ হয় না দৃষ্টিশক্তি বাড়াতেও কার্যকর এই মুরেলা ।