Aloe vera : অ্যালভেরার উপকারিতা কি ? কি ভাবে খাবেন , কি ভাবে খবেন না জেনে নিন।

মানবদেহের নানা প্রয়োজনীয় প্রোোটিনের জন্য খুবই গুরুতপূর্ণ অ্যামাইনো অ্যাসিড । এমন ২২ টি অ্যামাইনো অ্যাসিডকে শরীরের জন্য প্রয়োজনীয় হিসেবে শনাক্ত করা হয় , এর মধ্যে ৮ টি অত্যাবশ্যক । অ্যালোভেরা কিংবা ঘৃতকুমারি শরীরের জন্য অত্যাবশ্যক এই ৮ টি অ্যামাইনো অ্যাসিডই আছে । আর এতে মোট অ্যামাইনো অ্যাসিড আছে ১৮ থেকে ২০ ধরনের । এ ছাড়া নানা ধরনের ফ্যাটি অ্যাসিডেরও দারুন উৎস ।

অ্যালোভেরা খাওয়ার সঠিক সময় এবং উপায় নির্ভর করে আপনি এটি কি উদ্দেশ্যে খাচ্ছেন তার ওপর । সাধারণত অ্যালোভেরা খাওয়ার কিছু সাধারন নিয়ম আছে ।

১। খালি পেটে খাওয়াঃ সকালে খালি পেটে অ্যালোভেরা জেল বা রস খাওয়া সবচেয়ে ভালো । এটি হজমশক্তি বৃদ্ধি করতে ,ডিটক্সিফিকেশন করতে এবং মেতাবলিজম উন্নত করতে সাহায্য করে । ১-২ চামচ অ্যালোভেরা জেল বা আধা কাপ অ্যালোভেরা রস খেতে পারেন ।

২। খাওয়ার আগেঃ খাওয়ার ২০-৩০ মিনিট আগে অ্যালোভেরা জেল খেতেপারেন । এটি হজমে সহায়তা করে এবং গ্যাস্ট্রিক সমস্যার উপশম করতে সাহায্য করে ।

৩। রাতে ঘুমানোর আগেঃ রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা খেলে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমশক্তি ালো রাখতে সাহায্য করে ।

৪। খাওয়ার সাথে বা পরেঃ খাবারের সাথে বা পরে অ্যালোভেরা খাওয়ার দরকার নেই । কারণ এটি হজমের প্রক্রিয়া ব্যাহত করতে পারে ।

দেখে নিন স্বাস্থ্য উপকারিতা –

হজমশক্তি উন্নত করা ঃ অ্যালোভেরা জেল হজমশক্তি উন্নত করতে সহায়ক ।

ইমিউনিটি বাড়ানো ঃ এতে থাকা অ্যান্টিঅক্সিডেণ্ট ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ।

ত্বক ও চুলের জন্য উপকারী ঃ এটি ত্বক এবং চুলের যত্নে বিশেষ ভূমিকা পালন করে ।

সতর্কতা: -অ্যালোইন থাকা ঃ অ্যালোভেরার বাইরের পাতা এবং হ্লুদ ল্যাটক্সে অ্যালোইন নামে একটি রাসায়নিক থাকে , যা বিষাক্ত হতে পারে । তাই এটি ভালোভাবে পরিস্কার করে শুধুমাত্র ভিতরের স্বচ্ছ জেল অংশটি খাওয়া উচিত ।

মডারেশন খাওয়া ঃ অতিরিক্ত অ্যালোভেরা খেলে ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে, তাই মডারেশন খাওয়া উচিত ।

অ্যালার্জি ঃ যদি কারোর অ্যালোভেরায় অ্যালার্জি থাকে , তবে এটি খাওয়া থেকে বিরত থাকা উচিত।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারন জ্ঞানের জন্য প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top