Red Grapes : গুন জানলে রোজ খাবেন , একমাত্র ভরসা লাল আঙুর শরীর চাঙ্গা করতে ।

ফলের মধ্যে আঙুরের উপকারিতা বহুবিধ । এই ফল দিয়ে ওয়াইন , জেলি -জ্যাম ইত্যাদি তৈরি । বিভিন্ন রান্নায়ও ব্যবহার করা হয়ে থাকে এই ফল । আঙুর শুকিয়ে তৈরি হয় কিশমিশও । ফল খাওয়া শরীরের জন্য জরুরি । আর এই পুষ্টিকর ফলের তালিকায় রয়েছে লাল আঙুর । তবে শুধু আঙুর খেলেই হবে না , বেছে নিতে হবে তারও রঙও । সমস্ত আঙুরের মধ্যে লাল আঙুরের রয়েছে বেশ ভরপুর পুষ্টিকর । যারা ওজন কমাতে চান তাঁদের জন্য লাল আঙুর খুবই উপকারী । যারা ওজন কমাতে চান তাদের লাল আঙুরের রস পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা ।

ইউরোপের দেশগুলোতে লাল আঙুর বেশি জনপ্রিয় । কিন্তু ভারতে এই লাল আঙুরের প্রচলন কম । মানুষ এই আঙুর সম্পর্কে খুব একটা জানেনও না । কিন্তু লাল আঙ্গুর এক কথায় গুনের খনি । যে কোনও আঙুরে প্রচুর পরিমানে আন্টিঅক্সিডেণ্ট , ভিটামিন এ , ভিটামিন সি , ভিটামিন কে , ক্যালসিয়াম , ফাইবার এবং আয়রন , ভিটামিন বি১,বি৬ , এবং পটাশিয়াম ও ম্যাঙ্গানিজের মতো খনিজ উপাদান । এছাড়া এক কাপ লাল আঙ্গুরে রয়েছে ৫২ ক্যালরি , ১ গ্রাম প্রোটিন , ০ গ্রাম ফ্যাট , ১৮ গ্রাম কার্বোহাইড্রেট , ১ গ্রাম ফাইবার । এই ফলে অ্যান্টিঅক্সিডেণ্ট থাকার কারনে এটি বহু রোগের ঝুঁকি কমায় । এবার জেনে নেওয়া যাক লাল আঙুরের উপকারিতা সম্পর্কে ।

দৃষ্টিশক্তির জন্য ঃ লাল আঙুর নিয়মিত খেলে চোখ সুস্থ রাখে । লাল আঙুরে প্রচুর পরিমানে ভিটামিন এ থাকে । এছাড়া লাল আঙুর উপস্থিত ফ্ল্যাভোনয়েড চোখের কোষকে শিথিল করেত সাহায্য করে ।

ওজন কমাতে সাহায্য করে ঃ যারা ওজন কমাতে চান তাঁদের জন্য লাল আঙুর খুব উপকারী । লাল আঙুরে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে যা খিদে কমিয়ে দেয় । এর পাশাপাশি লাল আঙুরে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে । যারা ওজন কমাতে চান তাঁদের লাল আঙুরের রস খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা ।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে ঃ লাল আঙুরে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে , তা সত্ত্বেও এটি রক্তে শর্করা বাড়ায় না বরং কমায় । কারণ লাল আঙুরের গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম । কম গ্লাইসেমিক ইনডেক্সসহ ফল ডায়াবেটিস রোগীদের জন্য ভালো এবং নিশ্চিন্তে খেতে পারেন । এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেণ্ট থাকায় এটি ব্লাড সুগার বাড়তে দেয় না ।

হজম উন্নত করে ঃ আঙুরে উপস্থিত পটাশিয়াম এবং ফাইবার আপনার স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে । লাল আঙুর নিয়মিত খেলে মলত্যাগ সহজ হয় । আসলে এতে উপস্থিত ফাইবার হজমশক্তি বাড়ায় ।

হৃদরোগের ঝুঁকি কমায় ঃ নিয়মিত লাল আঙুর খেলে হার্ট সংক্রান্ত সব ধরনের জটিলতা দূর হয় । লাল আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেণ্ট কার্ডিওভাসকুলার সিস্টেমকে সাহায্য করে । এই অ্যান্টিঅক্সিডেণ্ট ফ্ল্যাভোনয়েড না পলিফেনল নামে পরিচিত । রক্তনালী গুলোকে শিথিল করতে এবং প্রদাহ কমাতে পারে এরা । অ্যাসপিরিনের মতো প্লেটলেটের জমাট বাঁধার কার্যকারিতাও কমিয়ে দেয় এই অ্যান্টিঅক্সিডেণ্ট ।

ত্বকের তারুণ্য ধরে রাখে ঃ লাল আঙুরের বাইরের আবরণ ও বীজে রিসভারিত্রল নামের এক ধরনের অ্যান্টিঅক্সিডেণ্ট মেলে । যা আমাদের ত্বক ও শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না । লাল আঙুরে রয়েছে ভিটামিন এবং ভিটামিন সি । এই দুই ভিটামিন দূষণ থেকে রক্ষা করে ত্বককে । এছাড়া ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে ও আঙুরের জুড়ি নেই ।

মস্তিস্কের স্বাস্থ্য ভালো রাখে ঃ লাল আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেণ্ট মস্তিস্ক ভালো রাখে এবং আলঝেইমারের মতো রোগের ঝুঁকি কমায় । বয়স বাড়লে প্রায় বেশিরভাগ মানুষের একটি নির্দিষ্ট সময়ের পর মস্তিষ্কের কিছু সমস্যাজনিত কারণে ভুলে যাওয়ার রোগ হতে পারে । সুতরাং অল্প বয়স থাকেই স্মৃতি রক্ষায় ও মস্তিস্কে রক্ত চলাচলকে স্বাভাবিক রাখতে চাইলে লাল আঙুরকে রোজ নিজের ডায়েটে রাখুন । উপকার মলবে হাজারো ।

রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ঃ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে লাল আঙুরে থাকা রিসভারিত্রাল , পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড নামক তিন ধরনের অ্যান্টিঅক্সিডেণ্ট ।

হাড়ের স্বাস্থ্য ভালো রাখে ঃ ভিটামিন কে , ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম এবং পটাসিয়ামের মতো খনিজগুলো মেলে লাল আঙুরে । এগুলো শক্তিশালী হাড় বজায় রাখতে সাহায্য করে ।

ক্যান্সারের ঝুঁকি কমায় এবং বিরোধী প্রদাহজনক বিশিষ্ট ঃ লাল আঙুরে থাকা বিভিন্ন উপকারী অ্যান্টিঅক্সিডেণ্ট বেশ কয়েক ধরণের ক্যান্সারের ঝুঁকি কমাতে সক্ষম । লাল আঙুরে রয়েছে ফাইটোনিউত্রিয়েণ্ট , যা অনেক রোগ কমাতে সাহায্য করে । লাল আঙুর খাওয়া অনেক ধরনের অ্যালার্জি থেকে মুক্তি পেতে সাহায্য করে ।

কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক ঃ আঙুরে এমন বিশিষ্ট পাওয়া যায় , যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে । প্রতিদিন লাল আঙুর খেলে শরীরে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং হৃদরোগের থেকে বাঁচাতে পারেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top