শুকনো ফলের মধ্যে , বেশির ভাগ লোকজন কাজু পছন্দ করে কারণ এটির স্বাদ ভাল । কাজু পুষ্টিগুণে ভরা , যার কারণে অনেক একসঙ্গে ১০ থেকে ১২ টি খেয়ে ফেলে । কিন্তু ডাক্তারের কথায় , রোজ ৪ থেকে ৫ টি কাজু খেতে হবে। কাজু গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে , হাড় মজবুত করতে , বলিরেখার সমস্যা থেকে মুক্তি পেতে এবং চুলের জন্যও খুবই উপকারী ।

নিয়মিত কাজু বাদাম খেলে ওজন ঝরতে শুরু করে । কাজু এবং অন্যান্য বাদামে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড । এই ফ্যাট মেটাবলিজেম হার বাড়ায় । ফলে শরীরে জমে থাকা ফ্যাট বার্ন করা সহজ হয় । তাছাড়া কাজু একবার খেলে দীর্ঘ সময় পেট ভরে থাকার অনুভূতি দেয় । ফলে উল্টোপাল্টা খাবার খাওয়ার দরকার পড়ে না । শরীরে মাত্রাতিরিক্ত ক্যালোরিও প্রবেশ করে না । ফলে ওজন বাড়ে না ।

ম্যাগনেসিয়ামের ঘাটতিতে শরীরে দেখা দিতে পারে একাধিক অসুখ । নিয়মিত কাজু খেলে শরীরে ম্যাগনেসিয়ামের মাত্রায় ভারসাম্য আসে । কাজু ভিটামিন ই- এর একটি ভাল উৎস যা স্নায়ু কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে । ফলে মাইগ্রেনের মতো মাথাব্যথা সমস্যা কমতেও সাহায্য করে । কাজুতে রয়েছে মনোস্যাচুরেটেড এবং অসম্পৃক্ত চর্বি যা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রক্তনালীগুলিকে সুস্থ রাখতে সাহায্য করে । ফলে হার্টের সমস্যাও প্রতিরোধ করা যায় । কাজু আজীবন যৌবন ধরে রাখতে সাহায্য করে ।

কাজু বাদামে রয়েছে ফাইবার , ফসফরাস , জিঙ্ক , ম্যাগানিজ , কপারের মতো কিছু উপকারী উপাদান । এ ছাড়া ভিটামিন কে , ভিটামিন বি৬ এর মতো খাদ্য উপাদান রয়েছে কাজু বাদামে । পর্যাপ্ত পুষ্টিগুণ পেতে হলে দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে কাজু বাদাম । দুধের সঙ্গে মিশিয়ে কাজু খেলে যেসব উপকার পাওয়া যায় ———–

১। হাড় মজবুত করেঃ রাতে দুধের সঙ্গে ভিজিয়ে রাখবেন কাজু । সারারাত দুধে ভিজিয়ে রাখা কাজু সকালে খেলে বার্ধক্য হাড়ের ক্ষয় নিয়ে চিন্তা করতে হবে না । কাজু এবং দুধ দুটোতেই রয়েছে ভিটামিন কে , মিনারেলস , ভিটামিন বি৬ , যা হাড়ের ক্ষয় রোধ করে পেশির ব্যথা , যন্ত্রণা কমিয়ে দেয় ।

২। কোষ্ঠকাঠিন্যের সমসাঃ যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন , তাঁদের জন্য দুধে ভেজানো কাজু হতে পারে এক মহৌষধ । কাজুতে রয়েছে ফাইবারের মতো উপাদান , যা কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের সমস্যার সমধানও করে থাকে ।

৩। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ ফাস্টফুডজাতীয় খাবার , অনিয়ম ,বিরূপ আবহাওয়াসহ নানা কারণে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যাচ্ছে । রোগের সঙ্গে লড়াই করতে বাড়াতে হবে প্রতিরোধ ক্ষমতা । এ জন্য ভরসা রাখতে হবে দুধে ভেজানো কাজুবাদামের ওপর । কাজুতে ভিটামিন ও মিনারেলস প্রচুর পরিমাণে রয়েছে । তাই শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন দুধে ভেজানো কাজুবাদাম ।

৪।রক্তের সমস্যা দূরঃ কাজুবাদামে কপার বা তামা থাকে , যা রক্তরোগ দূর করে । রক্তে কপারের অভাব হলে লৌহ স্বল্পতা দেখা দিতে পারে , যা রক্তশূন্যতা সৃষ্টি করে । দুধে ভেজানো কাজুবাদাম খেলে সে সমস্যা দূর করে ।

তবে , আপনি কি জানেন এর উপকারিতার পাশাপাশি রয়েছে অনেক অপকারিতাও । কাজু বেশি খেলে স্থুলতা ,মাথাব্যথা , অ্যালার্জি , পেট খারাপ , কিডনিতে পাথর এবং ফুস্ফুসের সমস্যা হতে পারে ।