Coconut Water Benefits ঃ প্রতিদিন ডাবের জল খেলে কি হয় জানেন না জানলে জেনে নিন।

গরমে নাজেহাল অবস্থা । সকাল থেকেই সূর্যের প্রচণ্ড তাপ । এই গরম থেকে বাঁচতে তরল পানীয় খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা । তরল পানীয় বলতে প্রথমেই আসে নারকেলের জল । তবে অতিরিক্ত কোনও কিছুই খাওয়া ভালো নয় । এটি আপনি নিয়মিত স্পোর্টস ড্রিঙ্ককেও স্বাস্থ্যকর কম ক্যালোরি ,উচ্চ পটাশিয়াম , কম সোডিয়াম এবং উচ্চ ইলেক্ট্রোলাইটের দিক থেকে প্রতিস্থাপন করতে পারে ।

নারকেলের জলে রয়েছে ‘ট্রোপোমায়োসিন’ নামক এক প্রোটিন । আতিরিক্ত নারকেলের জল খেলে অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে । নারকেলের জলে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে । কিন্তু যাঁদের রক্তচাপ এমনিতেই কম , তাঁদের জন্য নারকেলের জল ভয়াবহ । চিনি এবং ইলেক্ট্রোলাইটের আকারে সহজে হজমযোগ্য কার্বস দিয়ে ভরা ডাবের জল ।

দেহে জলশূন্যতা তৈরি হলে নারকেলের জল শর্করার ভারসাম্য বজায় রাখে । বিশেষজ্ঞদের মতে , এক কাপ জলে প্রায় ৬ . ২৯ গ্রাম শর্করা থাকে যা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে । নারকেলের জলে আছে ক্যালশিয়াম, ম্যাগনেসিয়াম ,পটাসশিয়াম , ফসফরাস । এটি আপনার ত্বক , হৃদপিণ্ড , চুল , রক্তচাপ এবং হজমের জন্য নানান দিক থেকে খুব সাহায্য করে ।

যাঁদের কিডনিতে পাথর বা কিডনি সংক্রান্ত কোনও রোগ আছে , তাঁদের ভুলেও ডাবের জল খাওয়া উচিত নয় । নারকেলের জলে পটাশিয়ামের পরিমান বেশি যা কিডনিতে জমতে শুরু করে । কিডনি এই অতিরিক্ত পটাশিয়াম ফিল্টার করতে পারে না এবং দেখা দেয় কিডনির সমস্যা ।

এবার জেনে নিন নারকেলের জল খাওয়ার উপকারিতা ঃ ১। ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করেঃ নারকেলের মধ্যে সাইটোকাইন আছে বলে জানা যায় যা একটি সুপরিচিত অ্যান্টি – এজিং এজেন্ট । এ ছাড়া , এটি আপনার ত্বককে র্হাইড্রেট করে যার ফলে আপনার ত্বক উজ্জ্বল থাকে । নারকেলের জল আপনার ত্বকের বলিরেখা এবং ছোট খাটো দাগের পরিমাণ কমায় । ত্বকের র্হাইড্রেশন এবং স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে । প্রতিদিন নারকেলের জল খেলে আপনার দেহ কেবল গুরুতপূর্ণ পুষ্টিই পায় না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় । এটি ত্বক এবং অন্যান্য ত্বকের সমস্যাগুলির বিরুদ্ধে খুব ভালভাবে কাজ করে ।

২। চুলের জন্য নারকেলের জল একটি টনিকঃ আপনি যদি চুল পড়া নিয়ে সমস্যায় থাকেন , তাহলে চুলের কোষের বৃদ্ধির জন্য নারকেলের জল খাওয়া একটি ভালো উপায় । কারণ এটি মাথার ত্বকে উপযুক্ত পুষ্টির যোগান দিয়ে চুলকে শক্তিশালী রাখে । এ ছাড়া নারকেলের জলে রক্ত সঞ্চালন উন্নত করে । রক্তের অনেকগুলি ভিটামিন , খনিজ এবং অ্যামিনো অ্যাসিডের সঙ্গে মিলিত হয় নারকেলের জল চুলের গোঁড়াগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে ।

৩। হজমের উন্নতি করেঃ নারকেলের জল স্বাভাবিক ভাবেই সতেজ এবং আমাদের শরীরে উপস্থিত সোডিয়ামের পরিমাণ কমায় যা ফুলে যাওয়া এবং গ্যাসের জন্য দায়ী । ফাইবার বেশি থাকায় এটি আমাদের পাচনতন্ত্রকেও শক্তিশালী করে ।

৪।জলশূন্যতা রোধ করেঃ হজমে সাহায্য করা ছাড়াও নারকেলের জল ডিহাইড্রেশন এবং হ্যাংওভার কাটানোর অন্যতম সেরা প্রতিকার । এটি আপনার শরীরের হারানো পুষ্টি পুনরায় ফিরিয়ে আনতেও সাহায্য করে ।

৫। হাড় মজবুত করেঃ নারকেলের জল হাড়কে আরও শক্ত করে এবং এর ঘনত্ব বাড়াতে সাহায্য করে । এইভাবে অষ্টিওপোরোসিস আরথ্রাইতি অষ্টিওপেনিয়া ইত্যাদির মতো রোগের প্রাথমিক সূচনা প্রতিরোধে দারুণ ভাবে এফেক্টিভ নারকেলের জল ।

৬। অ্যাসিডিটি প্রতিরোধ করেঃ নারকেলের জল আপনার শরীরে পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে , যার ফলে অ্যাসিডিটির সম্ভবনা কমে যায় ।

৭। রক্তচাপ কমায়ঃ নারকেলের জল শরীরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে । রক্তচাপ ,উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল কমানোর জন্য আপনি প্রতিদিন ডায়েটে নারকেলের জল অন্তর্ভুক্ত করতে পারেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top