Diabetes: ডায়াবেটিসের প্রতিকার কি?

বর্তমান সময়ে ডায়াবেটিস একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে । এই রোগটি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে । এখন শিশু বা বৃদ্ধ বয়সেই ডায়াবেটিসের সমস্যা দেখা যায় । এর পিছনে প্রধান কারন হল খাদ্যাভ্যাসের পরিবর্তন । কিন্তু শীতে পাওয়া মেথি পাতাকে ডায়াবেটিসের শত্রু হিসেবে বিবেচনা করা হয় ।

মেথি পাতার স্বাদ যতটা আশ্চর্যজনক , তার অনেক উপকারিতাও তত বেশি । এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম , সেলেনিয়াম ,ম্যাঙ্গানিজ , ম্যাগ্নেসিয়াম , ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে । মেথি শাক হজম, রক্তচাপ এবং ডায়াবেটিস ইত্যাদি রোগের জন্য খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা ।

প্রাচীনকাল থেকেই ডায়াবেটিসের জন্য মেথি শাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে । মেথি পাতাকে ডায়াবেটিসের সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচনা করা হয় । এর ব্যবহারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং ক্রমাগত ব্যবহারে এর মাত্রাও কমে যায় ।

মেথি শাক বেশিরভাগ শীতের মরসুমে বাজারে পাওয়া যায় । কিন্তু আজকাল সারা বছরই আর চাষ করা হয় । প্রতিদিন দুই চামচ গরম জলের সঙ্গে মেথি শাকের গুঁড়ো খেলে ডায়াবেটিসে খুব উপকার পাওয়া যায় ।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সধারনের জন্য , প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top