আমাদের আশেপাশে এমন কিছু জিনিস আছে যা চোখের সামনে বার বার দেখলেও আমরা অজান্তেই সেগুলিকে অবেহলা করি । যেমন বাজারে আমরা এক কোনে প্রচুর সবুজ শাক পাতা নিয়ে বসতে দেখি অনেক দোকানিকে । কিন্তু আমরা মাছ -মাংস -সবজি কিনতে এতই ব্যস্ত থাকি যে দেখেও দেখি না শাক বিক্রেতাকে । এই দেশের মাটিতে জন্মায় এমন অনেক শাকসবজি যা হেলায় ফেলে জন্মালেও তার ঔষধি গুন অনেক । আসলে সেগুলি সম্পর্কে মানুষের জ্ঞান কম। তাদের মধ্যে হেলেঞ্চা শাক হল একটি । এই শাকটিকে ইংরেজিতে Buffalo Spinach বলা হয় । এই শাক একটি ভেষজ উদ্ভিদ যা জলে জন্মায় । এই উদ্ভিদকে শাক হিসেবেও খাওয়া হয়ে থাকে । হেলেঞ্চা শাকে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যার কারণে এটি পাকস্থলীর জন্য একটি ওষুধের চেয়ে কম নয় ।

পেটের রোগের জন্য হেলেঞ্চা শাক খুব উপকারী । এই শাকের ফাইবার গুন ওজন কমাতেও কাজে দেয় ।আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দিতে আপনি আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় হেলেঞ্চা শাক অন্তর্ভুক্ত করতে পারেন । এর পাশাপাশি এতে অনেক ধরনের যৌগ রয়েছে যা অ্যান্টিঅক্সিডেণ্ট হিসেবে কাজ করে । হেলেঞ্চার সবুজ শাকসবজিতেও প্রদাহ- বিরোধী বৈশিষ্ট রয়েছে যা পেট ফাঁপা জনিত ব্যথা কমাতে পারে ।
বিশেষ করে বাংলা ও অসমে হেলেঞ্চা শাক খুবই জনপ্রিয় এর সুস্বাদু প্রকৃতির জন্য । এই সবুজ শাক বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে । হেলেঞ্চা শাকে রয়েছে অনেক উপকারিতা । এই হেলেঞ্চা শাকের অনেক ঔষধি গুন রয়েছে । এর স্বাদ কিছুটা তিক্ত হলেও এর কার্যকারিতা দুর্দান্ত । হেলেঞ্চা শাক খেলে হজমশক্তির উন্নতি ঘটে । এই শাকটি কয়েকদিন খেলে পেট সংক্রান্ত নানা ধরণের সমস্যা থেকে মুক্তি পাবেন ।
হেলেঞ্চা শাক- সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার কারণে এটি পাকস্থলীতে ভাল ব্যাকটেরিয়া বাড়ায় এবং এই ব্যাকটেরিয়া পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে । এতে পেটের ময়লা পরিষ্কার হয় । ত্বক এবং পেশীর জন্যও উপকারী হেলেঞ্চা শাক । পেটের সমস্যা যেমন, অ্যাসিডটি বুকজ্বালা ,প্রদাহ এবং বদহজমের জন্য খুব উপকারী এই শাক । যারা ওজন কমাতে চান হেলেঞ্চা শাক তাঁদের জন্য খুবই উপকারী । চুলকানি চর্মরোগেও হেলেঞ্চা শাক খুবই উপকারী ।

এসব ছাড়াও হেলেঞ্চা শাক খেলে এতে উপস্থিত যৌগ শরীরের পেশী শিথিল করতে সাহায্য করে যার ফলে শরীর অনেক স্বস্তি অনুভব করে । হেলেঞ্চা শাক- সবজি অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট রয়েছে , যা পেটের সংক্রমন প্রতিরোধ করে এবং ডায়রিয়ার ঝুঁকিও কমায় । হেলেঞ্চা শাক অ্যালঝাইমার্স রোগের ঝুঁকিও কমাতে পারে । নিয়মিত হেলেঞ্চা শাক খাওয়া ভাল ঘুমের জন্য ম্যাজিকের মতো কাজ করে । কোমররে ঠিক নীচে ব্যথা বা যন্ত্রণা , পায়ের পেশিতে রাতের দিকে টান ধরে , এসব ক্ষেত্রে হেলেঞ্চা শাকের তিন চামচ রস হালকা গরম করে সকালে খালি পেটে খেলে ভালো হয়ে যায় ।
হেলেঞ্চা শাক নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমান ও বাড়ে । এই হেলেঞ্চা শাক লিভারের জন্য বিশেষ উপকারী । টক্সিন পদার্থ দূর করে চাঙ্গা করে লিভারকে । হেলেঞ্চা শাক ক্যান্সার প্রতিরোধী । কারন , এটি কোষের টক্সিন পদার্থ দূর করে কোষের ক্ষতি আটকায় । আমাদের জিবে অনেক সময় সাদা রঙের স্তর পড়ে । এর ফলে জিব ভারী ভারী মনে হয় এবং খাবারের স্বাদ ঠিকমতো পাওয়া যায় না । এই সময় হেলেঞ্চা শাক খেলে এটি অনেক কমে যায় । হেলেঞ্চা শাক খাবারের রুচি ফিরে পেতে সাহায্য করে থাকে ।

যাদের রক্তচাপের সমস্যা আছে । তারা ২ চামচ হেলেঞ্চার পাতার রস ২ চামচ কিলমি শাক পাতার রস ও ২ চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খেলে রক্তচাপের সমস্যা দূর হয় । এছাড়া সাপের দংশন করলে হেলেঞ্চার রস খাওয়ানো হয় ।
হেলেঞ্চা শাক রান্নার পদ্ধতিঃ প্রথমে হেলেঞ্চা শাক ভাল করে জলে ধুয়ে নিন । এরপর একটি প্যান নিয়ে তাতে দুই চামচ সর্ষের তেল , দুই চামচ রসুন , ২ টি লাল লঙ্কা , আধা চামচ নাইজেল বীজ দিয়ে সঙ্গে সঙ্গে কাটা পেঁয়াজ দিন । এবার এতে এক চামচ রসুনের পেস্ট দিতে পারেন । একটু ভাজার পর তাতে হেলেঞ্চা শাক যোগ করে ভেজে নিন এবং ভাজার সময় লবণ দিন । খেতেও হবে লা জবাব । পেটের ভাত খাওয়া হয়ে যাবে ।