চটজলদি ওজন কমানো মানেই নিয়ম করে চিয়া খেতে হবে । অনেকেই শুধুমাত্র চিয়া বীজের ভরসায় রোগা হওয়ার যুদ্ধে নেমে পড়েন । চিয়া নিঃসন্দেহে উপকারী । তবে পুষ্টিবিদেরা জানান , কোনও নিয়ম না মেনে যদি শুধু চিয়া বীজ খান , তা হলে রোগা হওয়া সম্ভব নয় । চিয়া বীজ ডায়েটের একটা অংশ হতে পারে পারে এবং এটি হজমে সাহায্য করে । আবার বিপাকহার বৃদ্ধিতে এর জুড়ি মেলা ভার । এই বীজের অনেক স্বাস্থ্যগুণ রয়েছে ,যে শরীরের মেদ জমে থাকতে পারেনা । তবে চিয়া বীজের সঙ্গে কিছু খাবার খেলে আবার হিতে বিপরীত হতে পারে । চলো আমরা জেনেনি চিয়া বীজের সঙ্গে কোন খাবারগুলি খাওয়া ভালো এবং চিয়া বীজ খাবার উপায়গুলি কি ?

দুগ্ধজাত খারাবঃ দুধ বা দই এই ধরনের খাবারের সাথে চিয়াবীজ খেতে বারণ করেছেন পুষ্টিবিদরা । কারন , দুগ্ধজাত খাবার এমনিতেই গ্যাস – অম্বলের ঝুঁকি বাড়িয়ে তোলে । সাথে যদি আবার চিয়াবীজ খান তা হলে সমস্যা বাড়বে । চিয়াবীজ শরীরের জল শুষে নেয় ফলে জলের ঘাটতিতে শরীর বেশি খারাপ হতে পারে ।

চিনিজাতীয় পানীয়ঃ চিনি আছে এমন পানীয়ের সাথে চিয়াবীজ খাওয়া ঠিক হবে না । চিয়াবীজ খাওয়ার আগে কিংবা পরে মিষ্টি পানীয় খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে । ডায়াবেটিস রোগীদের এই বিষয়ে সাবধান থাকা জরুরি ।

প্রক্রিয়াজাত মাংসঃ সসেজ ,হট ডগ , বেকনের মতো খাবারে সোডিয়ামের পরিমাণ অনেকটাই বেশি । আবার চিয়াবীজে রয়েছে ওমেগা -৩ ফ্যাটি আসিদ। এই দুটি জিনিস একসাথে খেলে রক্তচাপ বৃদ্ধির ঝুঁকি থাকে । তাই চিয়াবীজ খাওয়ার আগে এবং পরে এই ধরনের খাবার খাওয়া উচিত নয় ।

এবার আমরা জেনেনি চিয়া বীজ খারাব উপায়গুলি ঃ-
স্মুদিঃ বাড়িতেই বিভিন্ন ফল দিয়ে স্মুদি বানিয়েছেন । সেই স্মুদিতে খানিকটা চিয়া মিশিয়ে দিতে পারেন , এতে চিয়া বীজও খাওয়া হল। আবার শরীর পেল পুষ্টি । শুধু ফল বলে নয় , যেকোনও স্মুদি চিয়া দিয়ে খেতে পারেন ।

স্যালাডঃ ডায়েটে মাঝেমাঝেই স্যালাড খান অনেকে । নানা রকম সবজি , অলিভ অয়েল দিয়ে তৈরি স্যালাডে খানিকটা চিয়া মিশিয়ে দিন । তবে তার আগে এই বীজ জলে ভিজিয়ে রাখতে হবে । জলে ভিজে ফুলে- ফেঁপে উঠলে তখন খাবারের সাথে খাওয়া যেতে পারে ।

প্যানকেকঃ প্যানকেক এমনিতে সুস্বাদু হয় । তবে চিয়া বীজ মিশিয়ে দিলে তার স্বাদ কয়েক গুন বেড়ে যায় । শুধু স্বাদ নয় , পুষ্টিগুণেও সমৃদ্ধ হবে খাবার । প্যানকেকের উপরে কিছু চিয়া বীজ সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে ,অতিথিও খুশি হবে ।

জলে মিশিয়েঃ বেশির ভাগ-ই চিয়ার জল খেতেই আভ্যস্ত। তবে ধারাবাহিক ভাবে খেতে হবে । খালিপেটে চিয়ার জল খাওয়া যেতে পারে । আথবা এক বোতল জলে চিয়া আর পুদিনা পাতা মিশিয়ে বারে বারে খেতে পারেন ।

চিয়ার কেকঃ চিয়াবীজ দিয়েই কেক বানিয়ে খেতে পারেন । যারা ওজন কমাতে চাইছেন এই কেক খেতে পারেন । কাঠবাদাম ,কাজু , পেস্তাও থাকতে পারে এই কেকে । ফ্যাট এবং কার্বোহাইড্রেট মুক্ত কেক ডায়েটে রাখতে পারেন ।