রাতের খাবারের পর বেশ কিছু খাবার খাওয়া আপনার স্বাস্থ্য এবং ওজন উভয়ের জন্যই ক্ষতিকারক হতে পারে । অনেকেই রাতের খাবারের পর এমন খাবার খান ,যা তাদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য ।

বিশেষজ্ঞদের মতে , রাতে নির্দিষ্ট কিছু খাবার এড়িয়ে চলা উচিত । কারণ এটি ওজন বাড়ায় না , হজম ও ঘুমের উপরেও খারাপ প্রভাব খেলে । রাতের খাবারের পর ৫ টি জিনিস এড়িয়ে চলার কথা বলা হয়েছে । এতে স্বাস্থ্য ভালো থাকবে ।

১ . মিষ্টি জিনিসে চিনি ও ক্যালরি বেশি থাকে , যা ওজন বাড়ার সবচেয়ে বড় কারণ । এতে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় , অ্যাসিডিটির মতো সমস্যা তৈরি হতে পারে ।

২ . দুধ এবং চিনি দিয়ে তৈরি মিষ্টিতে উচ্চ ক্যালোরি থাকে , যা পরিপাকতন্ত্রের উপর অতিরিক্ত প্রভাব খেলে । এর ফলে পরিপাকতন্ত্রকে অতিরিক্ত কাজ করতে হয় , যা ঘুমের ব্যাঘ্যাত ঘটায় ।

৩ . ভাজা খাবারে ফ্যাট এবং ক্যালোরি বেশি থাকে , যা ওজন বাড়ায় পাশাপাশি হার্টের সমস্যাও তৈরি হতে পারে । এতে পেট ভারী লাগতে পারে , যার কারণে ঘুমাতে অসুবিধা হতে পারে ।

৪ . ভাত এবং পান্তার মতো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার রাতে হজম করতে অসুবিধা হয় । এর কারণে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় এবং ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে ।

৫ . চা ও কফির মতো ক্যাফেইযুক্ত পানীয় ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং অনিদ্রার কারণ হতে পারে , ক্যাফেইন মেতাবলিজমকে প্রভাবিত করতে পারে , যা ওজন কমানোর প্রক্রিয়াকে ধীর করে দেয় ।

disclaimerঃ এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণের জন্য , প্রয়োজনে বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নিন ।