Cholesterol -Diabetes Control Tips: ডায়াবেটিস এবং কোলেস্টেরল রোগ নিয়ন্ত্রনে রাখতে খান রাজমা।

এখন মানুষ স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন । বিশেষত কোলেস্টেরল সমস্যা নিয়ে , কারণ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে এখন থেকে ঝুঁকিও তৈরি হয় অনেক সময় বাড়ির রান্না করা খাবার খেয়েও কোলেস্টেরলের সমস্যা দেখা দেয় । অতিরিক্ত তেল , মাটন , চর্বিযুক্ত খাবার খেলে কোলেস্টেরল মাত্রা বাড়বেই । আবার বাড়ির রান্না খাবার খেয়েই কিন্তু আপনি কোলেস্টেরলের মাত্রা কমাতেও পারেন । যে সব খাবারে ফাইবারের পরিমান বেশি রয়েছে , সেই খাবার কোলেস্টেরলের রোগীদের জন্য সবচেয়ে উপযোগী । কোলেস্টেরল ও ডায়াবেটিস একসঙ্গে কন্ট্রোলে রাখবে । হাই ফাইবার এই খাবারের প্রচুর গুন , এক মুঠো খেলেই পাবেন শক্তি।

ডায়াবেটিস আক্রান্তের হার দিন দিন বাড়ছে । যে কোনো বয়সী মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে । তবে এই রোগে আক্রান্ত হলে নিয়ম মেনে জীবনযাপন করলে তা নিয়ন্ত্রণে থাকে । কিছু খাবার আছে যা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে । এবার জেনে নিন তেমনই একটি খাবার হল রাজমা । স্বাদের দিক থেকে রাজমা অতি উপাদের তাই , ওজন নিয়ন্ত্রণে এটি খুব কার্যকর । ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন ও হৃদযন্ত্রের সমস্যা বড় বিপদ আনতে পারে । ফলে রাজমায় কমে এই ঝুঁকি । রাজমা খেলে পেটের ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় । উপকারী জীবাণু ও ফাইবারের যৌথ ক্রিয়ার মল সুগঠিত হয় । রাজমায় থাকে প্রচুর পরিমাণে অ্যামাইলোজ , যার ফলে বিপাক হয় ধীর গতিতে । কাজেই ডায়াবেটিস রোগীরা এটি নিয়মিত খেতে পারেন ।

কথায় আছে রাজ মার সাথে চাওয়াল । মূলত বিহারীরা এই খাবার বেশি পছন্দ করে । তবে আপনি কি জানেন রাজমার মধ্যে রয়েছে হাজার গুন । ডায়াবেটিক রোগীদের জন্য রাজমা বিশেষভাবে উপকারী । শুধু তাই নয় রাজমায় থাকা উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ও কিডনির সমস্যা থেকে দূরে রাখে । রাজমার মধ্যে বেশ উচ্চ পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায় । এটি হার্টের স্বাস্থ্য ও মজবুত হাড় গঠনের ক্ষেত্রে উপযোগী । সুতরাং দাল- ভাতে যদি রাজমা রাখেন , তাহলে কোলেস্টেরল নিয়ে খুব বেশি মাথা ঘামাতে হবে না । রাজমা মূলত রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে ।

ইংরাজিতে এটি কিডনি বিনস নামে পরিচিত । কিডনি বিনসকে পুষ্টির ভাণ্ডার হিসেবে বিবেচনা করা যেতে পারে । ১০০ গ্রাম সিদ্ধ কিডনি বিনে প্রায় ৯ গ্রাম প্রোটিন , ৬ .৫ গ্রাম ফাইবার , ২২ গ্রাম কার্বোহাইড্রেট থাকে । এ ছাড়া সিদ্ধ কিডনি বিনসে ৬৭ শতাংশ জল থাকে । এটি উদ্ভিদ- ভিত্তিক প্রোটিনের একটি চমৎকার উৎস ।

রাজমার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার , যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ,এবং আপনার শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে । পাশাপাশি এটি শরীরে রক্তের শর্করার পরিমাণ কমায় । রক্তে কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতা সাহায্য করে । এতে থাকা প্রোটিন স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী । রাজমা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রনে রাখার পাশাপাশি এটি হজম স্বাস্থ্য উন্নত করে এবং ওজন কমায় । এমনকি ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী রাজমা । কিন্তু কীভাবে রাজমা খাবেন তা কি জানেন ?

রাজমা রান্না করার সময় কয়েকটি টিপস আপনাকে মানতে হবে । যেমন রাজমা রান্নার আগে আপনাকে ডালটা জলে ভিজিয়ে রাখতে হবে । সবচেয়ে ভালো হয় যদি আগের দিন রাতে রাজমা জলে ভিজিয়ে রাখুন । রাজমা কমপক্ষে ১২ থেকে ১৮ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে । কারণ রাজমা ভাল করে সেদ্ধ না হলে , তা শরীরের পক্ষে ক্ষতিকারক । এতে বদহজম হতে পারে । পাশাপাশি আপনি রাজমার কোণও গুন পাবেন না ।

যেভাবে রাজমা বানাবেনঃ রাজমা আগের দিন ভিজিয়ে রাখুন । পরদিন সকালে ওই ভেজানো রাজমা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিন । অন্তত পাঁচটা সিটি দেবেন । এবার কড়াইতে এক চামচ তেল গরম করুন । এতে পেঁয়াজ কুচি , আদা কুচি , রসুন কুচি দিন । পরিমান মতো নুন , হ্লুদ গুড়ো , লঙ্কা গুড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন । এবার এতে টমেটো কুচি , ধনে গুড়ো , জিরে গুড়ো আর গরম মশলা দিয়ে কষিয়ে নিন । এবার এতে সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিন । ভাল করে নেড়ে নিন । এবার পরিমাণ মতো জল দিন । ২-৩ মিনিট ঢাকা দিয়ে রাখুন । রাজমা সেদ্ধ হয়ে গেলে এবং মশলার সঙ্গে মিশে গেলে আঁচ নিভিয়ে দিন । উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন রাজমা কারি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top