টক ফলগুলির মধ্যে অন্যতম হল করমচা । লাল সাদা রঙের ছোট ছোট এই ফলগুলি বেশিরভাগ মানুষই আচার এবং চাটনির আকারে খেয়ে থাকেন । আর এর টক – মিষ্টি স্বাদ খুবই উপভোগ্য । তবে শুধু স্বাদেই নয় , করমচার মধ্যে উপস্থিত পুষ্টিগুণও অতুলনীয় ।

আসলে করমচার মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম , পটাসিয়াম এবং জিঙ্গের মতো জরুরি পুষ্টি উপাদান । যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে । এছাড়া ভিটামিন সিও থাকে এর মধ্যে । আর ভিটামিন সি সমৃদ্ধ করমচা । কিন্তু পেটের স্বাস্থ্য থেকে হার্টের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে । আর সবথেকে চমকপ্রদ বিষয় হল – এই ফল এক মাস খেলে সহজেই ওজন কমানো সম্ভব ।

এই প্রসঙ্গে কথা বলছেন ডাঃ ,গুলজারি লাল সাহু । তিনি বলেন যে , পুষ্টিগুণের কথা মাথায় রেখেই করমচা খাওয়া উচিত । কারন মধ্যে ঔষধি গুন রয়েছে । যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে । এখানেই শেষ নয় , এই ফলের গাছের মূল এবং ফল – সমস্ত উপাদানই স্বাস্থ্যের জন্য দারুন উপকারী । যা নানা ধরণের শারীরিক সমস্যা দূর করতে ব্যবহার করা হয় । এর পাশাপাশি করমচাকে পুষ্টির আধারও বলা হয়ে থাকে ।

এই ফল অপরিহার্য ভিটামিন এবং মিনারেলে ভরপুর হয় । ভিটামিনের কথা বলতে গেলে করমচার মধ্যে রয়েছে ভিটামিন এ , ভিতামিন বি , ক্যালসিয়াম , ফসফরাস এবং আয়রন । এছাড়া এই ফলটি চোখের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে এবং হাড়ও মজবুত করে ।

করমচা ফলটি ভিটামিন সি -এর একটি শক্তিশালী উৎস । যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে । করমচা খেলে সংক্রমণের হাত থেকেও শরীরকে রক্ষা করা যায় । ফলে শরীরও সুস্থ থাকে । তবে বছরে মাত্র কয়েক মাস পাওয়া যায় এই ফলটি ।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবল মাত্র সাধারন জ্ঞানের জন্য , প্রয়োজনে বিশেষজ্ঞ এর পরামর্শ নিতে ভুলবেন না ।