দেখতে অবিকল লাউ -এর মতো , নাম হল বালম খিরা । বৃষ্টির আগে এই ফল চাষ করা হয় । বৃষ্টির পর ফল পেকে যায় । ফলটি পাকলে ভিতর থেকে জাফরান রঙের হয় , তাই একে জাফরান বালম খিরা বলা হয় । এই ফলটি স্বাদে মিষ্টি , এতে প্রচুর পরিমাণে জল থাকে । বালম খিরা রাজস্থানে প্রচুর পরিমাণে পাওয়া যায় । এটি একটি মরশুমি ফল ,সবজি হিসেবেও ব্যবহৃত হয় । এর মূল ,বীজ , ছাল-সমস্ত অংশ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ।

বালম খিরা পেটের পাথর , চর্মরোগ এবং জ্বরের মোকাবিলা করতে অত্যন্ত কার্যকর । অ্যাসিডিটি , ডায়াবেটিস , প্রস্রাবের রোগ এবং ধাতু রোগেও এটি ব্যবহৃত হয় । এটি পেট ফোলার ক্ষেত্রেও ব্যবহৃত হয় । এই ফল যক্ষ্মা রোগেও কার্যকর । এই ফলটি বিটনুন এবং টম্যাটোর সঙ্গে খাওয়া যেতে পারে । এই ফল থেকে মরশুমি সবজিও তৈরি করা হয় , যা স্বাস্থ্যের জন্য উপকারী ।

এই ফললটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম , আয়রন , জিঙ্গের মতো অনেক পুষ্টি উপাদান রয়েছে , যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী । তবে এটি খাওয়ার আগে কোনও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ।
